All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

নামজারি

আমাকে বলা হয়েছে, আপনি নিজে নিজে এসব কাজ করতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় বার ঢাকায় আসতে হবে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এবং বারবার ঢাকায় এসে আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার তাই একবারে বিশ হাজার টাকা দিলে আমার নামজারি কমপ্লিট করে আমাকে পাঠায় দিবে। আমি আমার সঙ্গে থাকা পেপারগুলো উনাকে দেখানোর পরেও উনি আরো অনেকগুলো পেপার সাইজ যেগুলোর নামজারির সঙ্গে সম্পৃক্ত না। শেষ পর্যন্ত আমি টাকা দিয়ে কন্টাক করি।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK3RFJFQ
0 Comments
Paid Education Office ৳10.3K

পূনরায় ভর্তি ফি

রংপুরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট পড়া শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তলনের সময় পূনরায় ভর্তি ফি নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছিল। আমার এই অভিযোগ রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে নিয়ে - ধন্যবাদ

রংপুর সদর, Rangpur 25 August 2026 3 views RNRXPQJP
0 Comments
Paid Other public office ৳10.0K

পানির পাইপ জোড়া দিতে ঘুষ চাওয়া।

ঢাকা ওয়াসা তাদের রাস্তা খনন করতে গিয়ে আমাদের গলির ৪ ইঞ্চি মোটা পানির পাইপ সম্পূর্ণ ভেঙ্গে দুই টুকরা করে ফেলে। পরে তাদের কাছে জানালে এলাকার লোকজনের কাছে ১০০০০ টাকা ঘুষ চায়। অথচ ভেঙ্গেছে তারাই। পরে আমরা চাঁদা তুলে তাদের দাবিকৃত টাকা পরিশোধ করি।

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DKC6GWRF
0 Comments
Paid Land Office ৳1.2K

ভুমি উন্নয়ন কর

আমি মুলত খাজনা দিতে যাই, আমার কাছে ৫হাজার টাকা চেয়েছিলো পরে আমি অনেক কষ্টে ২হাজার টাকায় কাজটা করি, যেখানে আমাকে রশিদ দিয়েছে মাত্র ৮০০ টাকার৷ তবুও তহসিলদার আমার পরিচিত ছিলো দেখে কিছুটা কম নিছে৷

রনচন্ডী ইউনিয়ন, Rangpur 25 August 2026 5 views RNXMTQ92
0 Comments
Refused Traffic Police ৳3.0K

Motorcycle papers

হঠাৎ গাড়ির কাগজ রেখে আশায় মোটরসাইকেলটি মিরপুরে ১ আআটকানো হয়, তিন হাজার টাকা ঘুষ দাবি করা হয় ঘুষ না দিলে চার হাজার টাকা মামলা হবে বলে বলে দেয়। পরবর্তীতে আমি বলি হুন্দার কাগজ বাসা থেকে নিয়ে আসি গাড়িটা আপনার এখানেই থাক তারপরও ভদ্রলোক কথা শোনেন না আমাকে জোর করে গাড়ি ডাম্পিং করতে বাধ্য করা হয়।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKP4RP27
0 Comments
Paid Land Office ৳10.0K

মিউটেশন এবং খাজনা

মিউটেশন এবং খাজনা করার জন্য ১০ হাজারের নিচে করে দেয় না, যদিও রিসিটে লেখা থাকে মিউটেশন ১১০০ এবং খাজনা ১২২ টাকা, না দিলে করে দিবে না, সরাসরি হুমকি, প্রয়োজন আমার তাই দিতে বাধ্য

এনায়েতপুর ভুমি অফিস, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 5 views MYH3AJB6
0 Comments
Refused Other public office ৳50

সরকারি আজিজুল হক কলেজ থেকে প্রত্যয়নপত্র উত্তোলন

সরকারি ফি বাবদ ৫০ টাকা সরকারি কোষাগারে অর্থাৎ ব্যাংকে জমা দিয়ে স্লিপ নিয়ে আমাকে প্রত্যয়ন পত্র হস্তান্তর করার কথা।কিন্তু চা খাওয়ার টাকা হিসেবে ৫০ টাকা দাবি করা হলো। সরকারি টাকা আমি তো দিয়েই দিলাম তাহলে কেন দাবি করা হলো। কর্তৃপক্ষের কাছে এটা টোটালি ওপেন সিক্রেট এর মতো। দিন দিন দেশে থাকার মায়া চলে যাচ্ছে এসবের কারণেই।

বগুড়া, Rajshahi 25 August 2026 6 views RJZ4B9B6
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি ও ভূমিকর

আমার পিতার ভূমিকর দেওয়ার জন্য ঐ অফিসে যাই। নামজারি ও ভূমিকর দিতে চাই। পিয়ন আমার কাগজপত্র যাচাই করে অফিসারকে বলেন, অনেক ত্রুটি। এই ভুল সংশোধন করতে ৪০০০০ হাজার টাকা লাগবে। আমি ৫০০০ টাকা পরিশোধ করেছি। আবেদন করেছি, দেখি কী হয়।

সিরাজগঞ্জ, বেলকুচি, ভাঙ্গাবাড়ি ভূমি অভিস, Rajshahi 25 August 2026 3 views RJ9PWC4X
0 Comments
Paid Land Office ৳170.0K

নামজারি

পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসে দাদার নামে দলিল ছিলো ১৯৭৩ সালের ২০২৪ সালে খারিজ করতে শতাংশ প্রতি ১০,০০০ টাকা চাওয়া হয় এবং সব কিছু আপডেট ও ঠিক থাকলেও ১০,০০০ টাকা লাগে বলে জানানো হয়। বাধ্য হয়ে ১৭ শতাংশ জমি ১৭০০০০ দিয়ে নামজারি করি এবং এই অভিসাপ থেকে রক্ষা পাই। আগে ঘুষ ছিলো, এখন জমির বাজার দামের উপর পার্সেন্টিস চায়।

মুন্সিগঞ্জ সদর, Dhaka 25 August 2026 6 views DKB4JHA7
0 Comments
Refused Other public office ৳16

দিনাজপুর খাদ্য গুদাম (এল, এস, ডি এবং সি,এস,ডি)

দিনাজপুর ধান ও চাল এর জন্য বিখ্যাত। বাংলাদেশের ৭৫% চাল দিনাজপুর এ উৎপাদন হয়। তাই দিনাজপুর সদর এর খাদ্যগুদাম এল,এস,ডি ও সিএসডি প্রচুর পরিমান চাল সংগ্রহ করে আমন ও ইরি তাদের লক্ষমাএা ৫০০০০মে.টন।৷ এখানে এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) তাদের রেস্টুরেন্টের মত ম্যানু কার্ড আছে। আমাদের ৩০ কেজি বস্তা প্রতি ২০ টাকা নির্ধারন করা হয়েছে। যেটা না পৌছালে কোন অটো রাইস মিলের গাড়ি আনলোড হয় না। প্রতি সিজনে ৪/৫ কোটি টাকা এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) আদায় করেন। আমার কাছে ১১ লাখ টাকা চেয়েছে দেই নাই তাই আমার চাল আজ ৯দিন দারিয়ে আছে

দিনাজপুর, Rangpur 25 August 2026 6 views RNLARP25
0 Comments