All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid BRTA ৳19.0K

brta driving licence

driving licences korte gachilm fingure and photo j tule sha gush caise 19k Urgent xm er date pabo r pass koray dibe, odi tk nh dei fast exam er date o pabo nh+fail ashbe,Xm er ager din qst gula diye dey Jara tk dey tader normal driving practical ney j just shmne ektu nibe gari taaky bike calateo hoy nh R jara tk dey nh tader parallel exam ney Shobai Shob gula xm er part a vlo korleo kono nh kono part a fail koray dey iccha kore jdi gusher tk nh Dey onk vugantti Emn ki brta te j students ache tader o 10k licence er jnno dite hoy jate pass kore ei kotha gula brta trainers rao jane office kormo kortao but tara kichu korte pare nah Fingure r pic jara ney license dey tader jonno

Cumilla, Chattogram 25 August 2026 3 views CTNV4UKQ
0 Comments
Refused Tax Office ৳1.0K

যেমন- পৌরসভা কর

আমার পৌরকর 260 টাকা থেকে বাড়িয়ে 2880 টাকা করা হয়েছে। পৌর কর পুনঃ নির্ধারণ করতে এসে 1000 টাকা ঘুষ চায় তা না দেওয়াতে কর তাদের ইচ্ছে মত নির্ধারণ করে। আমার আসে পাশের বাড়িগুলোর কর এখন ও কমই আছে।

বাগেরহাট, Khulna 25 August 2026 3 views KHAD28XV
0 Comments
Paid Passport Office ৳1.8K

E passport

Brahmanbaria Passport Office a passport korte gele ei normally tara onnek jamela kore ei documents nai oi documents nai but jokon kew Channel ar maddhome (Dalal ar Maddhome) Jai tokon kew ei r kono problem hoi na dalal aponer application copy tea tader akta email address application ar Emargency Contact Info tea add kore rakhe de jeno office ar lok ra chinte pare easily. Normally Passport 10 Year 48 Page - 5750 but dalal ar maddhome gele 1500-2000 tk extra neoya hoi. Office ar AD kase gele oni ajker ta kalke kalker ta porsodin ei rokom natok kore

Brahmanbaria, Chattogram 25 August 2026 3 views CTZUXQMP
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট রিনিউ

আমাকে বার বার ভুল আছে মরমে হয়রানি করতেছিলো ৩ দিন গুরেচি ঘুষ না দিয়ে কাজ করার জন্য। কিন্তু আমি নিরুপায় হয়ে ঘুষ দিতে বাদ্য হয়েছি ৩দিন পরে একজনে বললো দালাল না দরলে আপনাকে শুধু এভাবে গুরতে হবে কিন্তু পাসপোর্ট পাবেন না তাই শেষে উপায় না পেয়ে দালাল ধরে ১৫০০৳ দিয়ে আমার কাজ সম্পুর্ন করলাম

ফেনী, Chattogram 25 August 2026 3 views CTYLSHQ7
0 Comments
Paid Other public office ৳3.0K

মাতৃকালিন ভাতা

গতো জুন মাসে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ২- খাগরিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মেম্বার — কর্তিক জানতেপারি যে মাতৃকালিন ভাতার জন্য আবেদন শুরু হয়েছে। আমি আবেদন করাতে আগ্রহীকিনা জানতে চায়। আমি সম্মতি জানালে মেম্বার সাহেব আমাকে জানায় যে ৩০০০/= টাকা দিতে হবে। আমাকে প্রলোভন দেখায় যে অন্যান্য বারের চেয়ে এইবার টাকা বেশী দিবে, যেহেতু দেশে নির্বাচিত সরকার আসছে তাই। এক প্রকার আমাকে বাদ্য করেন যে আবেদনের তারিখ শেষের দিকে তাই তারাতাড়ি করতে। আমারো আর ভালোভাবে জানার সুযোগ হয়নি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTX9V9WQ
0 Comments
Paid Sub-Registry Office ৳8.0K

জমি রেজিস্ট্রি করন

জমি ক্রয়ের পর সেটি রেজিস্ট্রেশন করতে গেলে সাব রেজিস্টার অফিস থেকে জানানো হয় যে একটি কাগজের মূল কপি দরকার ছিল কিন্তু সেটির ফটোকপি আছে। আমরা ফটোকপি দিয়ে কাজটি করতে বললে সেখান থেকে জানানো হয় যে মুলকপিই লাগবে তাছাড়া কাজ হবে না। পরবর্তীতে তারা সাব রেজিস্ট্রার অফিসে কথা বলে জানায় যে উল্লেখিত পরিমাণ টাকা দিলেই কাজটি করে দেওয়া যাবে। স্ট্যাম্প পেপারে রেজিস্ট্রেশন এর তারিখ বসানো থাকায় এবং গ্রহীতা একাধিক ব্যক্তি হওয়ার কারণে পরবর্তীতে তারিখ মেলানো অনেক কঠিন হওয়ায় আমরা টাকা দিতে বাধ্য হই।

বগুড়া, Rajshahi 25 August 2026 3 views RJFRNZWA
0 Comments
Paid Other public office ৳11.0K

বন বিভাগের লাইসেন্স নবায়ন

প্রতি বছর সো’ মিলের লাইসেন্স নবায়ন করতে ১১০০০ দেওয়া লাগে। কিন্তু সরকারি ফিস ৫০০টাকা+১৫% ভ্যাট সহ ৫৭৫ টাকা। কিছু বললেই অধঃস্তন কর্মচারীরা বলে উপরের স্যারদের দাবি আরও বেশি। আমরা কম নিচ্ছি। আওয়ামীলীগ সরকারের সময় ৫০০০ টাকা লাগতো। অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১১০০০ টাকা করে দিতে হচ্ছে।

সুনামগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SY7LWZ4Y
0 Comments
Paid Customs Office ৳150.0K

Asssesment

চট্টগ্রাম কাস্টম এর শুল্কায়ন গ্রুপ ৪ এর সহকারী কমিশনার — একটি পণ্য চালান ছাড়ের ১৫০০০০ লক্ষ টাকা দাবি করেন। পরবর্তীতে পণ্য ডেমারেজ এর কথা চিন্তা করে ১২০০০০ টাকা দিয়ে সমাধান করা হয়। এই গ্রুপে অযথা পণ্য শুল্কায়ন ফাইলে হয়রানি হতে হয়।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 10 views CTESMTSR
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন

সব কিছুই ঠিক ছিল।আমাকে বলা হয়েছিল ১ দিন পর আসতে। আমি বেরিয়ে যাওয়ার পর ফোন দেয় আমার পাসপোর্ট ডাস্টবিন এ পরে আছে পাসপোর্ট হবে না।তারপর দালান এর মাধ্যমে ১৫০০ টাকা নিয়ে পাসপোর্ট করে দেয়।

Tangail, Dhaka 25 August 2026 3 views DKZ9XVSA
0 Comments
Only demanded Traffic Police ৳1.0K

মোবাইল হারানো গেছে জিডিনকরছি

মোবাইল হারানো গেছে।। জিডি করছি জিডির কপি আছে।। ওই বলে মোবাই চান না কি শুধুই জিডি করছেন।মোবাইলের দাম কত?? বলি ১৯০০০ টাকা। পুলিশ তদন্তকারী তার নেট সাস বাবদ ১০০০টাকা দাবি করে।এরং বলে যে যতো বার সাস দেবে তত বার ১০০টাকা দিতে হবে।। ৫বার হলে ১০০০×৫=৫০০০ মোবাই যদি পাওয়া যায় তাহলে খুশি করতে হবে।।

ঢাকা তেজগাও, Dhaka 25 August 2026 5 views DK8UCNDN
0 Comments
Paid Other public office ৳4.0K

ইলেকট্রিক মিটার ট্যারিফ চেঞ্জ।

আমি একটি আমার বাড়ির কনস্ট্রাকশনের সময় কনস্ট্রাকশন মিটার ইউজ করতাম। কনস্ট্রাকশন মিটার শেষ হওয়ার পর মিটারের তেরি পরিবর্তন করার জন্য। পিডিবি অফিসে গেলে আমার পরিচিত একজনের সহায়তায় এপ্লিকেশন সাবমিট করি এবং সে বলে দিয়েছিল কোন টাকা পয়সা দিবেন না। পরবর্তীতে যার কাছে জমা দিয়েছিলাম সে ৪০০০ টাকা দাবি করে বলল ভাই আমি না নিলে কি হবে? কিন্তু বাকিরা তো মনে করবে আমি পুরাটাই মেরে দিছি সুতরাং বাকিদের ভাগটা হলেও দিতে হবে। এই হচ্ছে আমার সোনার দেশের অবস্থা।

Chattogram, Chattogram 25 August 2026 3 views CTLK8P26
0 Comments
Paid Other public office ৳100

সার্টিফিকেট উত্তোলন

কলেজে কোনরকম কাগজ পত্র জমা / তোলার ক্ষেত্রে অফিস সহকারীরা ঘুষ দাবি করেন। সকলের কাছে এভাবে ঘুষ নিয়ে ঘুষ বানিজ্য গড়ে তুলেছে তারা

মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়, Rangpur 25 August 2026 5 views RNPRPZJ4
0 Comments