All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
BRTA

ট্যাক্স টোকেন

আমাকে বলা হয়েছিল ৫০০০ টাকার বিনিময়ে পাঁচ বছর ট্যাক্স টোকেন এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। অথচ সরকারি ব্যাংক জমা ১৫২৫ টাকা। বাকি টাকা তারা দালালের মাধ্যমে সেবাগ গ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেয়।

Refused
মিরপুর ১০ ৳5.0K
25 August 2026 5 DK2DDERY
0 Comments
Passport Office

পাসপোর্ট করতে

আমার নাগরিকত্ব তে চেয়ারম্যানের সাইন ডেট তিন মাস পার হয়েছিল । আমার ওয়াইফের আইডি কার্ডের নাম আর কাবিন নামায় নাম আলাদা ছিল । কাবিনে খাতুন আর ভোটার আইডি কার্ডে — এর জন্য ।

Paid
গাইবান্ধা ৳2.0K
25 August 2026 3 RNTPWXP9
0 Comments
Land Office

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

Refused
সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্ ৳20.0K
25 August 2026 3 DK58BAXH
0 Comments
Other public office

ভোটার নিবন্ধন

দ্বৈত নাগরিকত্ব থাকায় ভোটার লিস্টে নাম তোলার জন্য আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে টাকা দাবি করে। যেহেতু আঞ্চলিক অফিসে যাওয়া কাষ্টসাধ্য কাজ এজন্য দাবীকৃত অর্থ পরিশোধ করে ভোটার লিস্টে নাম দেখানো হয়েছে।

Paid
সুনামগঞ্জ ৳10.0K
25 August 2026 3 SYL9HKMN
0 Comments
Other public office

ফায়ার লাইসেন্স

গার্মেন্ট ফেক্টরির ফায়ার লাইসেন্স করতে হবে। না করলে ব্যবসা করতে দিবে না । লাইসেন্স করতে গেলে বার হাজার ২৫০ টাকার জায়গায় ত্রিশ হাজার টাকা দিতে হবে।

Paid
সাভার, ঢাকা। ৳15.0K
25 August 2026 5 DKXN8JU9
0 Comments
Other public office

নাগরিক সার্টিফিকেট

নাগরিক সার্টিফিকেট আনাত গেলে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। কিন্তু আমি তা না দিয়ে তর্কাতর্কি করে চলে আসি।

Refused
মৌলভীবাজার, রাজনগর, ৮ নং মনসুরনগর ইউনিয়ন ৳100
25 August 2026 3 SYYBKQCG
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করতে চাইলে

আমি প্রথমে পাসপোর্ট করতে ফাইল রেডি করে অফিসে যাই । প্রথমে তারা আমার ফাইল দেখে বিভিন্ন অজুহাতে আবেদনে ভুল আছে, কাগজ সব নেই এইরকম অনেকগুলো অজুহাতে আমার ফাইল রিজেক্ট করে দেয় । আমি তাদেরকে কি কি সমস্যা আছে সেগুলো লিখে দিতে বললে তারা আমার সাথে ধমক দিয়ে বের করে দেন। পরে অফিসের বাইরে একজন আমাকে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান থেকে অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে আবার আবেদন করতে বললে আমি আবার আবেদন করে নিয়ে গেলেই তারা পাসপোর্ট করার সুযোগ করে দেন। আগের আবেদন আর নতুন আবেদনের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের বানানো একটি ইমেইল আইডি বসাতে হয় যা দ্বারা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সন্ধ্যার পর টাকা পেয়ে থাকেন।

Refused
ব্রাহ্মণবাড়িয়া ৳2.0K
25 August 2026 3 CTKZJQA9
0 Comments
Other public office

নতুন ট্রেড লাইসেন্স

একটি এগ্রো ফার্মের জন্য ট্রেড লাইসেন্স করতে গেলে এটি দাবি করা হয়। দুইদিন ঘোরাঘুরি করে অবশেষে পরিশোধ করলে আবেদন নেয়া হয়।

Paid
ঢাকা দক্ষিণ সিটি ৳8.5K
25 August 2026 3 DKUNPZXT
0 Comments