All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Education Office ৳1.0K

উমরা হজের বৈদেশিক ছুটি মঞ্জুর

উমরাহ করার জন্য বৈদেশিক ছুটির আবেদন করি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ে। সেখানে যেই কেরানির কাছে দরখাস্ত দিই সে বলে খরচ দিতে হবে নাহয় ছুটির আদেশ আসতে দেরি হবে।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 5 views CTJTE9TB
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্ভুক্ত তিলনা ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ঘুষখোর এর নাম হলো —। আমার কিছু জমি নামজারি করার বিনিময়ে আমার থেকে ১০ হাজার টাকা নেয়। প্রথমের দিকে আমি টাকা না দেয়ার কারণে আমার আবেদন বিলম্ব করে, পরে টাকা দেয়া মাত্রই তা কমপ্লিট হয়।

তিলনা ইউনিয়ন, সাপাহার, নওগাঁ, Rajshahi 25 August 2026 3 views RJFJPMY4
0 Comments
Paid Other public office ৳5.0K

প্রাবসী লোন, প্রবাসী কল্যাণ থেকে

আমি বিদেশে আসার সময় ভিসা হওয়ার পর প্রাবসী ব্যাংক (ভাংগা শাখা) তে যায়। আমার জামিনদার ছিলেন সরকারি চাকুরী জিবি। ২ লক্ষ টাকা লোনের জন্য ম্যানেজার আমার কাছে ৫ হাজার টাকা দাবি করে।আমার টিকিট এর ডেট পরে গেছে টাকা ও জুরুরি তার আমি ৫ হাজার টাকা দিয়ে লোন পাশ করিয়ে নিয়ে আসি। বলে না দেন লোন হবে না বাধ্য হয়ে দেয়া লাগছে। এদেশের সরকারি অফিস গুলা এত বাজে অবস্থা তা আর ভাষায় প্রকাশ করা যায় না

ভাংগা,ফরিদপ্য, Dhaka 25 August 2026 5 views DK9X5JK6
0 Comments
Paid Education Office ৳2.0K

সিনিয়র স্কেল এর ফাইল ট্রান্সফার

উচ্চতর বেতন স্কেল এর ফাইল উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক দেখার পর এটি ট্রান্সফার করা হয় জেলা শিক্ষা অফিসে, উপজেলা থেকে এই ফাইলটি মাধ্যমিক শিক্ষা অফিসার জেলায় ট্রান্সফার করার জন্য ২০০০ দাবি করেন, এই অংক সবার জন্য নির্ধারিত ছিলো যতোজনের যতো ফাইল সংক্রান্ত কাজ আছে সবার জন্যই এই একাউন্ট।

চৌদ্দগ্রাম, Chattogram 25 August 2026 5 views CTUYWDV5
0 Comments
Paid Other public office ৳90.0K

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই anonymousের বদলী বানিজ্যের তথ্য

পুলিশ লাইন্স সিলেট রিজার্ভ অফিসার এসআই — উক্ত অফিসে দীর্ঘদিন কর্মরত থেকে অধিনস্থদের বিভিন্ন ইউনিটে বদলী করিয়ে দিবে বলে এমনকি অন্য অফিসার দিয়ে অধিনস্থদের নামে অভিযোগ দিয়ে জিম্মি করে বিভিন্ন এ্যামাউন্টের টাকা আদায় করে আসছে।

সিলেট জেলা পুলিশ লাইন্স, Sylhet 25 August 2026 5 views SY2ZTCCJ
0 Comments
Refused Tax Office ৳5.0K

ভ্যাট রিটার্ন দাখিল

আমি ভ্যাট রিটার্ন দাখিল করতে গেলে শূন্য ভ্যাট নিবে না এই মর্মে আমার কাছে ৫০০০টাকা চা নাস্তার জন্য দাবি করে।যেখানে আমাদের ব্যবসায় শূন্য ভ্যাট সরকার কর্তৃক নির্ধারিত এবং নিজেদের বাড়িতে অফিস থাকা সত্ত্বেও অফিস ভাড়ার উপর ভ্যাট দিতে বলে । এই ঘটনা ঘটেছে শ্যামলী সার্কেল অফিসে।

আদাবর, Dhaka 25 August 2026 3 views DKTA2RLE
0 Comments
Paid Passport Office ৳4.2K

নবায়ন সহ ডিজাটাল পাসপোর্টের আবেদন জমাদান।

এনআইডি, ভাড়া বাসার বিদ্যুৎ বিল থাকা সত্বেও জমা না নেবে না। তারা ভাড়া বাসার এলাকার কমিশনারের কাছে থেকে সনদ এবং বাড়িওয়ালার পত্র দাবী করেন। ৪২০০ টাকা পরিশোধের পরে ৫ দিনের মধ্যে ছবি তোলার ডাক পরে। ওখানে কর্মরত এক আনসার সদস্য ক্যামেরার আড়ালে গিয়ে এই টাকা গ্রহন করেন। টাকা প্রদানের পরে আর কোন কাগজের প্রয়োজন পরে নাই

ঢাকা, আফতাব নগর, Dhaka 25 August 2026 3 views DKASZX6V
0 Comments
Refused Accounts Office ৳5

সরকারি বরাদ্দকৃত অর্থ থেকে কমিশনের নামে ঘুষ

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার একাউন্টস অফিস অন্য যেকোনো সরকারি অফিসে সরকার কতৃক বরাদ্দকৃত অর্থ উত্তোলনের সময় তারা বরাদ্দকৃত অর্থের ৫% হারে কমিশনের নামে ঘুষ নেয়,এটা পুরো উপজেলায় ওপেন সিক্রেট,অর্থাৎ অন্য সরকারি অফিস থেকে সরকারি বরাদ্দকৃত যেকোনো এমাউন্টের টাকা তুলতে গেলেই তাদেরকে সেখান থেকে ৫% বাধ্যতামূলকভাবে দিতেই হয়,নয়তো তারা ফাইল মুভ করেনা,তাই অন্য সরকারি অফিসগুলোর ক্ষেত্রে টাকা উত্তোলনের স্বার্থে একাউন্টস অফিসকে ৫% কমিশন দেয়া ছাড়া উপায় থাকেনা,যার ফলে সেসব অফিসের অর্থের পরিমান কমে যায়,এবং যেকাজে বরাদ্দ আসছে সে কাজ পরিপূর্ণভাবে করা সম্ভব হয়না।

উপজেলা:কাঠালিয়া,জেলা:ঝালকাঠি, Barishal 25 August 2026 7 views BRZPV6TG
0 Comments
Refused BRTA ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ লাইসেন্স অনুমোদন কিংবা নবায়ন করার জন্য সরকারি ফী এর বাইরে অতিরিক্ত পাঁচ হাজার টাকা পাশ করানোর জন্য সকল নাগরিক এর কাছ থেকে নিয়ে থাকে। এর জন্য তারা সরাসরি লেনদেন এর সাথে জড়িত থাকে নাহ। টাকা পরিশোধ ব্যাতিত কিংবা বিআরটিএ অফিস এ নিযুক্ত কোনো কর্মকর্তার রেফারেন্স ছাড়া ড্রাইভিং টেস্ট এর পরীক্ষা পাশ করা লুইস হ্যামিলটন বা ম্যাক্স ভার্সটাপেন এর দাড়াও অসম্ভব। সাধারণত ড্রাইভিং ট্রেনিং প্রতিষ্ঠান গুলো উক্ত ঘুষের লেনদেনের মধ্যম ব্যক্তি, এরা সরাসরি ঘুষের টাকা আবেদনকারীর থেকে নিয়ে থাকে । ড্রাইভিং লার্নিং প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট কোর্স শেষ হবার পর সবাইকে জানিয়ে দেয়া হয়, ড্রাইভিং লাইসেন্সস টেস্ট এ পাশ করবার জন্য রেফারেন্স বা দাবিকৃত টাকা আবশ্যক।

মিরপুর, Dhaka 25 August 2026 5 views DKNUV9F9
0 Comments
Paid Traffic Police ৳3.0K

জিডি করার পর টাকা দেওয়ায় কার্যক্রম গ্রহণ

একজন ব্যক্তি বিদেশ নেওয়ার কথা বলে ৩০০০০০ টাকা হাতিয়ে নেয়। কোন ভাবেই তার থেকে টাকা উদ্ধার করতে না পেরে মানবাধিকার কমিশনের নামে চলা ব্যক্তির পরামর্শে থানায় জিডি করা হয়। জিডি এনট্রি শেষে এসআইকে ৩০০০ টাকা দিতে বলা হয়। উল্লেখ্য মানবাধিকার কমিশনের লোক দাবীকারী ব্যক্তিও একাধিক বার বিভিন্ন অযুহাতে টাকা নেয়।

ফেনী, Chattogram 25 August 2026 5 views CT46DEER
0 Comments
Paid Other public office ৳2.0K

Police Clarence

Police clarence ৭ দিনের মধ্যে নিতে গেলে ২ হাজার extra দিতে হবে. Government fee বাদে। আমার ২ বার police clarence এর জন্য application করা লাগছে। প্রথম বার করেছিলাম নরমাল মনে করোছি ১ সপ্তাহে চলে আসবে। কিন্তু ৭ দিন পর থানা থেকে কল দিয়েছে ঠিকই। কিন্তু ২ মাসেও পরে আসে নাই। কিন্তু পরবর্তী ২ হাজার৷ ঘুষ সহ দেওয়াতে ৭ দিনের মধ্যে পাইছি

Kishorganj, Dhaka 25 August 2026 3 views DKH2DURC
0 Comments
Paid Accounts Office ৳100.0K

সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্যদের পেনশন হিসাব চূড়ান্ত করে পেমেন্ট প্রদান

সেনাবাহিনীর চাকরির শেষে অবসর গ্রহণের প্রাক্কালে এলপিআর, ডিএসপি ফান্ড, সঞ্চিত ছুটির হিসাব চূড়ান্তকালে এফপিও অফিস কর্তৃক বিভিন্ন দেনার কথা বলে এবং অতিরিক্ত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঘুষ চাওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে তার পেনশন কমিটেশনের পাওনা হিসাব থেকেবিভিন্ন দেনা আছে বলে কর্তন করে চূড়ান্ত হিসাব করে। এত করে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

সাভার, এফপিও,সিএমপি, Dhaka 25 August 2026 3 views DKBFAP48
0 Comments
Paid Other public office ৳100

রেলের সেবা পেতে আমদের স্টাফদের প্রতিনিয়ত ঘুষ দিতে হয়। ছুটি পাশ করাতে বিল পাশ করাতে

আমাদের রেলের বড় বাবু ছুটির আবেদন পাশ করানোর জন্য ঘুষ নেয় প্রতিনিয়ত। রেলের অন্য বড় বাবু ঘুষ নেয় যে কোন বিল পাশ করানোর জন্য বড় বড় অঙ্কের টাকা নেয়

কমলাপুর রেলওয়ে স্টেশন, Dhaka 25 August 2026 9 views DKMHVBZ2
0 Comments