All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

আদালতের একজন টাইপরাইটার

যার কাজ হলো বিভিন্ন মামলার কথা গুলি টাইপ করা । পুলিশ বেশি মানুষকে ঢুকতে দেয় না। আমার চার থেকে পাঁচ লাইনের লেখার জন্য তাকে 200 টাকা দেওয়া লাগে একশ টাকা নেয় না 😡😡😡😡 দেশটা কি ঘুষ মুক্ত হবে না কখনো ?

Paid
গাজীপুর ৳200
30 September 2026 34 DKMJJH99
0 Comments
Other public office

ওয়াশরুম

সিরাজগঞ্জ স্বাস্থ্য সম্মত গরিব লোকদের সরকারি ভাবে ওয়াশরুম করে দিচ্ছে এখন বিষয়টি হলো তারা প্রতি জন নাকি পাঁচ হাজার করে টাকা চাচ্ছে। মোট সংখ্যা হলো ১২৬০ টি।তাহলে টাকার পরিমান হয়:৫০০০×১২৬০=৬৩,০০০০০ টাকা।এই টাকা টা কে নিবো।তাহলে গরিবদের দেওয়ার নামে তার ব্যবসা করছে।

Refused
গ্রাম ৳5.0K
30 September 2026 7 RJC2A7LL
0 Comments
Sub-Registry Office

নামজারি খারিজ

জমি ৯শতাংশ দুইনামে খারিজ করতেগেলে বিভিন্নভাবে বুজিয়ে, ৩৪হাজার দাবি করে, পরে দুজনেই স্বামী স্ত্রী হওয়ায় ২৫হাজার বলে। তাতে উপায়নেই ভেবে তা করতে বাদ্য হই।

Paid
Lakshmipur ৳25.0K
30 September 2026 31 CTJV47BX
0 Comments
Other public office

ড্রাগ লাইসেন্স

ড্রাগ লাইসেন্স নবায়ন করা লাগে দুই বছর পর পর । নবায়ন করতে গেলে ৩০০০ টাকা ঘুষ দিতে হয় প্রতি বার। সরকার অনেক আপডেট করছে কিন্তুু মূল জায়গায় আপডেট করে নাই। সব ধরনের পেমেন্ট অনলাইনে নেয় এটা নেয় না অফিসে গিয়া ঘুষ দিয়ে করতে হয় । সিস্টেম করা উচিৎ ছিল অনলাইনে নবায়ন করার সিস্টাম নির্ধারিত একটা টাকা দিবে বিকাশে একটা রিছিভ বের হয়ে আসবে । নাবায়ন হয়ে যাবে। ওই রিচিভ কপি দোকানে জুলিয়ে রাখবে।

Paid
বাগেরহাট ৳3.0K
30 September 2026 33 KHXULEBX
0 Comments
Other public office

চাকুরী রাজস্বখাতে স্থানান্তর

নৌপরবহন অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের ফাইল উঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উপসচিব কর্তৃক ২০০০০০ টাকা পরোক্ষভাবে ঘুষ দাবী করা হয়। এটা প্রত্যাখ্যান করার কারণে ফাইল আটকে রাখা হয় এবং অধিকার বঞ্চিত করা হচ্ছে।

Refused
নৌপরিবহন মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা। ৳200.0K
30 September 2026 6 DKYBUNL6
0 Comments
Other public office

রিমান্ডে নিয়ে এসে আসামির কাছ থেকে ত্রিশ হাজার এবং বাদীর কাছ থেকে এক লক্ষ টাকা

এই মাসে ১৮ থেকে ২৪ তারিখের মধ্যে রংপুর মেট্রো তাজহাট থানায় একজন আসামীর কাছ থেকে ৩০০০০ টাকা রিমান্ডে নিয়ে ঘুষ নেয় তাজহাট মেট্রো থানার ওসি। এবং ওই আসামিকে জিজ্ঞেস বাদ করতে বাদির নিকট মামলার আয়ু এক লক্ষ টাকা নেয়।

Paid
রংপুর তাজ হাট থানা ৳30.0K
30 September 2026 15 RN2MBBX9
0 Comments
Other public office

সমাজসেবা কার্য্যালয়

এতিমখানার ক্যাপিটেশন প্রাপ্তির ক্ষেত্রে সেখানকার মাজসেবা অফিসের কেরানী কে প্রত্যেক রিনিউয়ালে কমপক্ষে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা উৎকোচ দেয়া লাগে। তাছাড়া, প্রত্যেক কিস্তির পেমেন্ট পেতে আরও ২% থেকে ৩% অতিরিক্ত অর্থ পরদান করতে হয়।

Paid
রামপাল ৳200.0K
30 September 2026 32 KHFDDCU5
0 Comments
Land Office

পর্চা

ঘটনা গাজীপুর ভূমি অফিসের, পরিচিত একজন( শত্রু) টাকা দিয়ে ভূমি অফিসে পর্চার যে ফাইল থেকে সেখান থেকে আমাদের নথি থেকে ছিড়ে ফেলেছে, এবিষয়ে পড়ে জানা হলে আমরা যোগাযোগ করলে ভূমি অফিসের একজন সব ঠিক করার অজুহাত দেখিয়ে পচুর পরিমাণ অর্থ দাবি করে।

Refused
গাজীপুর ৳800.0K
30 September 2026 25 DKQS9KGB
0 Comments
City Corporation

রাজউক ফ্লাটের নামজারি

গত বছর আমার ফ্লাটের রেজিস্ট্রেশান সম্পন্ন করি। কয়েকমাস পর, রাজউক মতিঝিল শাখায় যাই সকল কাগজপত্র নিয়ে নামজারি বা মিউটেসান করতে যাই। উনারা আমাকে বলে সব ঠিক আছে অফিস খরচ ২হাজার আর টেবিল খরচ ২০০০০। আমি বললাম ভাই আমার তো কোনও ইস্যু নাই কাগজপত্রে, কেন এক্সট্রা লাগবে? উনি বলেন যে ভাই টাকা না দিলে আপনার খুত বের করার জন্য বিভিন্ন টেবিলে লোক বসে আছে, আর আপনার যেঁই পরিমাণ আসা যাওয়া দৌড়াদৌড়ী করা লাগবে তাতে আপনার কাছে এই টাকা অনেক কম। আজ টাকা দিয়ে যান অর্ধেক, এক সপ্তাহ পর এসে কাগজ নিয়ে যাবেন। না হলে কয়মাস লাগে ঠিক নাই। শেষ পর্যন্ত আমি আমার এক পরিচিত সরকারি লোকের সাথে কথা বলি, উনি বলেন যে, আপনি নিজে চাকরি করে এতো দৌড়াদৌড়ি করতে পারবেন না, দিয়ে দেন। না দিলে বরং ঝামেলা অনেক হবে, বাধ্য হয়ে টাকা দেই।

Paid
ঢাকা উত্তর ৳22.0K
30 September 2026 32 DKMUG7KP
0 Comments
Tax Office

সরকারি কর কমায় দেবে

অনেক বছর বাকিছিলো কর দেওয়াই তাই কর দিতে গেছিলাম এখন সকারি খাতা অনুযায় অনেক বেশি টাকা দেওয়া লাগবে তাই সে নিজে প্রচতাব দিয়েছে তাকে ৩০০০০ টাকা দিলে কমের মধে কম খরচ করে কর পরিশোধ কাজগ বের করে দিবে

Refused
ভেড়ামারা ৳30.0K
30 September 2026 30 KHPSAQG3
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

বিদেশ যাওয়ার প্রয়োজনে আমি দুইদিন আগে অনলাইনে সরকারি ওয়েবসাইট https://pcc.police.gov.bd এ ৳১৫১৫ সরকারি ফি পরিশোধ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। আজকে সংশ্লিষ্ট থানা থেকে ফোন করেছিল ভেরিফিকেনের জন্য। থানায় যাওয়ার পর থানায় কর্মরত কম্পিউটার অপারেটর ওনার ডেক্সে বসিয়ে একজন পুলিশ অফিসার আমার তদন্তে যাবে উল্লেখ পূর্বক আমার থেকে ৳১০০০ দাবী করে। নাহয় ভেরিফিকেশন পেন্ডিং থাকতে পারে বলে ইনডিরেক্টলি এই সেই বলেন। পরে আমি অনেক জোরাজুরি করে ৳৫০০ দিয়ে ম্যানেজ করেছি। এখন আমার PCC সার্টিফিকেট status দেখা যাচ্ছে ভেরিফিকেশ সম্পূর্ণ হয়েছে। কোনো পুলিশ তদন্তেই আসেনি। এই হলো অবস্থা। থানা-পুলিশ এখনো আগের মতোই দুর্নীতিগ্রস্থ থেকে গেল!! আফসোস।

Paid
হাটহাজারী, চট্টগ্রাম ৳500
29 September 2026 23 CT9CAMJ7
0 Comments
Land Office

নাটগর নবীনগর উইনিয়ন অফিসে নাম জারির জন্য ২৭০০টাকা নিছে

নাটগর ইউনিয়ন অফিসে নামজারির জন্য গেলে তারা আমার কাছ থেকে ২৭০০০টাকা নেই। তবে সরকারি ফি কত আমি জানতাম না তাই আমি টাকা পরিশোধ করে দেয়। এখন অনলাইনে দেখি নামজারির ফি ১১৭০টাকা

Paid
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ৳27.0K
29 September 2026 29 CT6UA8LW
0 Comments