All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Other public office ৳200.0K

একটি নিরীক্ষা অধিদপ্তরের জবাব যাচাইয়ের নামে ঘুষ বাণিজ্য।

একটি কলেজের অবসরপ্রাপ্ত এবং মৃত প্রিন্সিপাল এর বিরুদ্ধে অন্যায্য একটি অডিট আপত্তির যৌক্তিক জবাব দেখে, শীর্ষ অফিসার বললেন, অভিযোগ গুরুতর। ফাইল আটকে রাখা হলো।ডেস্ক অফিসার তার রুমে নিয়ে বললেন, আর কিছু ডকুমেন্ট দিতে পারলে, আমি ফাইল নিষ্পত্তি করাতে পারবো। অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল এর পেনশন না হওয়ায় তার রিলেটিভগণ ঐ কলেজের একজন স্টাফকে মোট দুই লক্ষ টাকা সহ পাঠিয়ে ফাইল ছাড়িয়ে নিয়ে আসলেন।

সেগুনবাগিচা, ঢাকা।, Dhaka 25 August 2026 6 views DKY393Y2
0 Comments
Paid City Corporation ৳200.0K

ওয়াসা পানি সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি

ঢাকা ওয়াসা থেকে আবাসিক পানির সংযোগ নেওয়ার জন্য রাস্তা কাটার অনুমতি পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরকারি ফিসহ প্রায় ২,০০,০০০ টাকা দাবি করে। অনুমতি পাওয়ার জন্য আমাকে উক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে; অন্যথায় রাস্তা কাটার অনুমতি প্রদান করা হতো না।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK3XVZSW
0 Comments
Refused Passport Office ৳2.0K

Passport application

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে আপনাকে ফাইল জমা বাবদ অতিরিক্ত ২০০০ টাকা দিতে হবে এটা সরাসরি পাসপোর্ট অফিসে জমা নেয় না। পাসপোর্ট অফিসের কতিপয় কর্মকর্তা বিভিন্ন চ্যানেল খুলেছে তার আন্ডারে কয়েকজন থাকে যারা পাশের কম্পিউটার এর দোকানের দালালদের সেই চ্যানেলে সংযুক্ত করে। কেউ এসব দোকানে পাসপোর্টের আবেদন করতে আসলে অতিরিক্ত ২০০০ টাকা দিতে হয়, যার ১২০০ টাকা প্রতি ফর্ম বাবদ প্রতি সপ্তাহে একবার পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের দিতে হয় ১২০০ টাকার বাহিরে যা থাকে তা দোকানদার এর লাভ। মানে সিংহভাগ টাকাই পাসপোর্ট অফিসের লোকেরা খায় কিন্তু নাম হয় দালালদের। এছাড়া কারও আগে পাসপোর্ট থাকলে এবং বর্তমান এন আই ডি এর সাথে নাম বা বয়স সংক্রান্ত গড়মিল থাকলে বিশাল ঘুষ এর টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়।

Narayanganj, Dhaka 25 August 2026 3 views DK2H64BY
0 Comments
Paid Education Office ৳15.6K

শ্রান্তি ভাতা আটকে টাকা আদায়

টাকা না দেয়ার কারনে রমজানের বন্ধে আমাদের প্রাপ্য টাকা আটকে দেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত টিইও —। পরবর্তীতে আমরা ৭৮ জন শিক্ষক ২০০ করে টাকা দিয়ে তার কাছ থেকে এই শ্রান্তি ভাতা ছাড় করিয়ে আনিতে হয়েছিল। এই কাজে দালালি করেছে —,যে একজন সহকারী শিক্ষক। আর এর সাথে জড়িত আছে শিক্ষা অফিস এ মাস্টার রোলে চাকরি করা —।

তালতলী, Barishal 25 August 2026 3 views BR8EPFWR
0 Comments
Paid Education Office ৳400.0K

প্রশ্নপত্র তৈরিতে অতিরিক্ত আদায়

উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা ছিল স্কুল ভিত্তিক প্রশ্ন পত্র তৈরির কিন্তু সেই নির্দেশনা না মেনে দূর্ণীতির উদ্দেশ‌্যে পুরো উপজেলার ২২৩টি স্কুলের প্রশ্নপত্র উপজেলা শিক্ষা অফিস তথা টিইও একাই প্রশ্নপত্র ছাপানোর কাজ করে। প্রতিসেট প্রশ্ন তৈরিতে যেখানে নুন‌্যতম খরচ ৩ থেকে সাড়ে ৩ টাকা সেখানে প্রতিসেট প্রশ্নে আদায় করা হয়েছে ১০ টাকা। উপজেলায় শিক্ষার্থী সংখ‌া ত্রিশ হাজার প্রায়। সে হিসেবে প্রশ্নসেটও ত্রিশ হাজার। অর্থ‌্যাৎ ত্রিশ হাজার গুণন সাড়ে ৬ টাকা = প্রায় ২ লক্ষ টাকার দুর্ণীতি। ১ম এবং ২য় দুই প্রান্তিক পরিক্ষা মিলে ৪ লক্ষ টাকার দূর্ণীতি।

রংপুর সদর, Rangpur 25 August 2026 5 views RNLXD4T9
0 Comments
Refused Customs Office ৳100.0K

Examine

জেটি কাস্টমস চট্টগ্রাম এর সহকারী কমিশনার — পণ্য পরীক্ষণ করতে বিভিন্ন পেপারে বিভিন্ন পরিমাণ ঘুষ দাবি করেন। নইলে পেপার আটকে রাখেন। নানাভাবে হয়রানি করেন। পরিত্রাণ ও সুষ্ঠু তদন্ত চাই।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTSMZ3MC
0 Comments
Paid Other public office ৳6.5K

জন্মনিবন্ধন সংশোধন

আমার মা, বাবার জন্মনিবিন্ধন সংশোধনের জন্য আবেদন এপ্রুভাল দেয়ার জন্য এই টাকা ডিসি অফিসের ১৪১ নং রুমের কর্মকর্তা এই টাকা দাবি করে।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 5 views CTZK7RYG
0 Comments
Paid Other public office ৳500

ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ

আমার বাবা হজের জন্য পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজের আওতায় ইউনিয়ন পরিষদ নাগরিক সনদের জন্য গেলে সচিব বলে ৫০০ টাকা দিতে হবে।হজের নিবন্ধনের তারিখ ঘনিয়ে আসছে দেখে অত্যন্ত জরুরি ছিল। তাই বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে সনদ নিয়ে পরের দিন আজকে বাবা নোয়াখালী পাসপোর্ট অফিসে রওয়ানা দেন।

সোনাদিয়া,হাতিয়া,নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CT7C9U4X
0 Comments
Refused Land Office ৳50.0K

খাজনা প্রদান

আমার একটি জায়গার খাজনা দিতে গেলে ৫০ হাজার টাকা দাবি করে। অথচ খাজনার পরিমান হল ১৮০০ বা ১৯০০ টাকা হিবে। পরে আমি তহসিলদার এর সাথে রাগ করে চলে আসছি। এখানে একটা ঝাড়ুদার আছে। সে টাকা ছাড়া চলে না। সে সবচেয়ে বড় দুরনিতিবাজ৷

Habiganj, Sylhet 25 August 2026 5 views SYN3AU6H
0 Comments
Paid Other public office ৳500

বিদ্যুতের মিটার সমস্যা, ডেসকো

অনেক অনুনয় এবং মিনতি করে সেবাটি পেয়েছি, কল সেন্টার এ বার বার অভিযোগ দাখিল করেও সেবা পাওয়া যায়না, বলে শিডিউল নাই, কোন সেবা কে দিলো , কেনো দেরি হলো? এর কোনো মনিটরিং কিংবা। জবাবদিহিতা নাই l

Dhaka, বাড্ডা, Dhaka 25 August 2026 3 views DK4X52R6
0 Comments