All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Other public office

রেকর্ড সংশোধন, এডিসি ভূমি অফিস নরসিংদী

কোর্টের রায়ের পর খাস জমির রেকর্ড সংশোধনের জন্য আবেদন করি, সেখানে এডিসির সাক্ষর নিয়ে শুধু আঞ্চলিক ভূমি অফিসে পাঠাবে এজন্য সহায়ক ১০ হাজার টাকা ঘুষ খুজে। বলেছে আবার প্রতিবেদনের পর আরও লাগতে পারে।

Paid
নরসিংদী ৳10.0K
25 August 2026 3 DKMGGW8V
0 Comments
Other public office

প্রতি মাসের মূল্য সংযোজন কর

মূসক বা ভ্যাট রিটার্ন (মুশাক ৯.১) জমা দেওয়ার জন্য ভ্যাট সার্কেল অফিসে (VAT Circle Office) যেতে হয়, যা জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিভাগের অধীনে পরিচালিত। NBR-এর ভ্যাট অনলাইন পোর্টালের (vat.gov.bd) মাধ্যমে ঘরে বসেই অনলাইন দাখিলপত্র (e-Return) জমা দেওয়া যায় আমিও সেভাবেই দেই, তবুও Manual form print করে সিল ও সই নিতে হয় তখন প্রতি মাসে তাদের ২৫০০ টাকা করে দিতে হয়।

Paid
Dhaka ৳2.5K
25 August 2026 5 DKU43LXM
0 Comments
BRTA

গাড়ির নাম ট্রান্সফারের সময় আমার কাছে অতিরিক্ত দাবি করে পাঁচ হাজার

গাড়ির নাম ট্রান্সফারের সময় অতিরিক্ত ৫ হাজার টাকা দাবি করে পরবর্তীতে বাধ্য হয়ে ৫০০০ টাকা দিয়ে তারপর নামটা ট্রান্সফার করা হয় প্রথমে কাগজ সই করেনি পরবর্তীতে ৫০০০ টাকা দেওয়ার পর কাগজই সই করে

Paid
পূর্বাচর বি আর টি ৳5.0K
25 August 2026 3 DK7ED6PL
0 Comments
Land Office

মিউটেশন

আমি আমার কষ্ট বাড়ির জমি টি মিটিশন করার জন্য যায় আমার কাগজপত্র দেখে তারা বিভিন্ন বিষয় তুলে ধরল অনেক সমস্যা রয়েছে যখনি বলল এ সমস্যা সমাধান করার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি যদি ৮ হাজার টাকা দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটা প্রত্যাখ্যান করি নাম জারি করা থেকে বিরত থাকি।

Refused
বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ৪ নং সাউথখালি ইউনিয়ন ভূমি অফিস ৳8.0K
25 August 2026 3 KH2EW22Q
0 Comments
Land Office

খারিজ

এই অফিসে যেকোনো ধরনের সেবার জন্যে কাজ ভেদে ঘুষ দিতে হয়।প্রথমে সাভাবিক নিয়মে কাজ করার চেষ্টা করলে তারাই বলে এভাবে কাজ হবে না। X দোকানে গিয়ে আবেদন করুন ।সেখানে তাদের কিছু লোকের সাথে টাকা ধরিয়ে দিলেই কাজ হয় নয়তো না।

Paid
মধুপুর ৳8.0K
25 August 2026 3 DKKYPK9E
0 Comments
Other public office

ডিক্রি জারি কোর্ট এ মামলা

পেশকার — বলে এক জন মহিলা হিজাব পরে থাকেন। প্রতি শুনানিতে ১০০০ বা তার উর্ধে টাকা নেন। খুব বাজে ব্যবহার। টাকা না দিতে চাইলে বলে ফাইল কি হেটে হেটে আসবে। ফাইল আটকিয়ে রাখে। জজ কোর্ট সদরঘাট। ৭ ম তলা তে পেশকার রুমে বসে

Paid
ঢাকা ৳1.0K
25 August 2026 3 DKB8KAU8
0 Comments
Other public office

গর্ভবতী ভাতা

আমাকে বলছিলো সাবেক মেম্বার চার হাজার টাকা দিবা,ভাতার ব্যবস্থা করে দিমু। উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম প্রকাশ করলাম না। কর্মকর্তা মেম্বারকে দিয়ে চুক্তি করে। ৫০০ টাকা মেম্বার পায়,বাকি ৩৫০০ টাকা নেয় কর্মকর্তা। আমি সরেজমিনে গেলাম কর্মকর্তার কাছে। উনি বললেন সময় গতকাল শেষ হয়ে গেছে। পরের মাসে বরাদ্দ আসলে যোগাযোগ করবেন। ঠিক দুই দিন পর মেম্বার সাহেব তিনজনকে ভাতার ব্যবস্থা করে দিলেন টাকার মাধ্যমে। আমার কাছে এমন তথ্য আছে গর্ভবতী নয় এমন নারীও ভাতা পাচ্ছে।

Refused
হোমনা পৌরসভা ৳4.0K
25 August 2026 3 CTTKZAVC
0 Comments
BRTA

Driving license

আমি সরকারি সকল ফি পরিশোধ করে পরীক্ষা দেই কিন্তু আমাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে পরপর দুইবার। এরপর আমি যখন ১৫ হাজার টাকা (তাদের দাবীকৃত) পরিশোধ করি তখন প্রাকটিক্যাল পরীক্ষা ছাড়াই আমাকে পাস করানো হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে।

Paid
Narayangonj ৳15.0K
25 August 2026 3 DKH4Q9H7
0 Comments
City Corporation

বাড়ি তোলার অনুমতি

আমাদের বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি করবো। কিন্তু তার জন্য কিছু কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশন থেকে সই করে আনতে হয়। সই করার জন্য আজকে প্রায় দেড় বছর কাগজ পড়ে আছে সিটি কর্পোরেশনের কাছে। এবং তিন লক্ষ টাকা দেয়া হয়েছে। তারপরও তারা আরো দাবি করছে।

Only demanded
মিরপুর ৳500.0K
25 August 2026 3 DKCAAMAB
0 Comments
Accounts Office

এলপিসি ও বেতন সংক্রান্ত

আমি অত্র জেলায় নতুন যোগদান করার পরে আমার বেতন চালু করার জন্য কয়েকবার হিসাবরক্ষন অফিসে গেলে তারা নানান টালবাহানা করে বলে এলপিসি আসে নাই, হ্যান ত্যান। কিন্তু আমার পূর্বের কর্মস্থল থেকে জানায় তারা এলপিসি পাঠিয়েছে। এই অবস্থায় আমি প্রায় ৩ মাস বেতন পাই নাই। পরে তাদের দাবিকৃত ১০০০ টাকা পরিশোধ করার পরে আমার বেতন চালু হয়েছেন

Paid
লালমনিরহাট ৳1.0K
25 August 2026 3 RN8YSFPD
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরী

ফরম পূরণ করে জমা দিতে গেলে সেই ফরমে ভূল ধরে সেইগুলার। সেগুলো ঠিক করে নিয়ে গেলে নতুন কিছু ভূলবের করে। পরে দালাল ধরে অতিরিক্ত ৩০০০ টাকা দিলে সবভূল নিমেষেই ঠিক হয়ে যায়। এবং অল্প কিছু দিনের ভেতর হাতেও পেয়ে যায়। আবার পুলিশ ভেরি ফিকশন করতে ১০০০ টাকা লেগেছে।

Paid
কুষ্টিয়া ৳3.0K
25 August 2026 3 KHQ4ZJ2A
0 Comments
Traffic Police

গাড়ী টু করলে, ছাড়ানোর সময়

আমাদের মোটর রিকশা যখন পুলিশ টু করে দেয় এবং সেগুলো ছাড়ানোর সময় হয়। তখন সেখানে নির্ধারিত টাকা ব্যাতিত নাস্তার টাকা বলে ১০০+২০০ টাকা নেওয়া হয়। যা প্রতিটি মানুষ থেকে নেওয়া হয়। টাকা না দিলে বলে ২-৩ দিন পরে আসো। কাগজ জমা নেই না।

Paid
চট্টগ্রাম ৳300
25 August 2026 3 CTPYCZXU
0 Comments
Other public office

ফার্মাসিস্ট সার্টিফিকেট নিতে ঘুষ দিয়েছি...

আমি আমায় ফার্মাসিস্ট সার্টিফিকেট নিতে গিয়েছিলাম বাংলা মোটর, ফার্মাসি কিউন্সিলে তারা.. আমার কাছে কিছে কাগজ পত্র চায় যার সব গুলাই আমি দিয়েছি. যেমন ড্রাগ লাইসেন,ট্রেড ল্যাসান্স, এসএসসি সার্টিফিকেট আরো অন্যান কাগজ.. সব গুলা অরজিনাল কপি দিলাম তবে আমার সাথে এসএসএসসি সার্টিফিকেট অরজিনাল কপি সিল না, ফটোকপি দিলাম, মানে না অনলাইন কপি দিলাম তাও রাতে মানে.. সচিব এর থেকে দেখা করতে চাইলাম দেখা করতে দেয় না... আমি সকাল ১১টা থেকে ৩টা পযন্ত দাঁড়িয়ে রইলাম.. পরে অনেকটা জোর করে সচিব এর সাথে দেখা করলাম.. বললাম আমার সব কাগজ পত্র ঠিক আছে কিনা বলে ঠিক আছে.. তাহলে আমায় আমার সার্টিফিকেট আমি তুলতে সমস্যা কোথায়.. বলে অরজিনাল টা দেখাতে হবে, বললাম আছে বাড়িতে। সে বলে তাহলে হবে না। পরে এক কাম্পিউটার দোকানদার বললো ভাই২০০০

Paid
ঢাকা ৳1.6K
25 August 2026 3 DKNCJDDD
0 Comments