All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Other public office ৳10.0K

রেকর্ড সংশোধন, এডিসি ভূমি অফিস নরসিংদী

কোর্টের রায়ের পর খাস জমির রেকর্ড সংশোধনের জন্য আবেদন করি, সেখানে এডিসির সাক্ষর নিয়ে শুধু আঞ্চলিক ভূমি অফিসে পাঠাবে এজন্য সহায়ক ১০ হাজার টাকা ঘুষ খুজে। বলেছে আবার প্রতিবেদনের পর আরও লাগতে পারে।

নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKMGGW8V
0 Comments
Paid Other public office ৳2.5K

প্রতি মাসের মূল্য সংযোজন কর

মূসক বা ভ্যাট রিটার্ন (মুশাক ৯.১) জমা দেওয়ার জন্য ভ্যাট সার্কেল অফিসে (VAT Circle Office) যেতে হয়, যা জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিভাগের অধীনে পরিচালিত। NBR-এর ভ্যাট অনলাইন পোর্টালের (vat.gov.bd) মাধ্যমে ঘরে বসেই অনলাইন দাখিলপত্র (e-Return) জমা দেওয়া যায় আমিও সেভাবেই দেই, তবুও Manual form print করে সিল ও সই নিতে হয় তখন প্রতি মাসে তাদের ২৫০০ টাকা করে দিতে হয়।

Dhaka, Dhaka 25 August 2026 5 views DKU43LXM
0 Comments
Paid Land Office ৳12.0K

Kharij

Ami kharij korar jonno office a jai kintu keu kotha bole na mone hoy jor kore tader sathe kotha bolteci. Ai bole or kace jan o bole or kace jan finally kotha bollam bole ata lagbe seta lagbe ai kagoj nai sei kagoj nai, niye asen tarpor kore dibo tarpor deklam agula ber korte korte ami jei cuti niya dese geci oi cuti ses hoye jabe tarpor akjoner sathe 12000 taka contact korlam tatpor 10-12 diner modde hoye gece

Matlab, Chattogram 25 August 2026 5 views CTN3FJ96
0 Comments
Paid BRTA ৳5.0K

গাড়ির নাম ট্রান্সফারের সময় আমার কাছে অতিরিক্ত দাবি করে পাঁচ হাজার

গাড়ির নাম ট্রান্সফারের সময় অতিরিক্ত ৫ হাজার টাকা দাবি করে পরবর্তীতে বাধ্য হয়ে ৫০০০ টাকা দিয়ে তারপর নামটা ট্রান্সফার করা হয় প্রথমে কাগজ সই করেনি পরবর্তীতে ৫০০০ টাকা দেওয়ার পর কাগজই সই করে

পূর্বাচর বি আর টি, Dhaka 25 August 2026 3 views DK7ED6PL
0 Comments
Refused Land Office ৳8.0K

মিউটেশন

আমি আমার কষ্ট বাড়ির জমি টি মিটিশন করার জন্য যায় আমার কাগজপত্র দেখে তারা বিভিন্ন বিষয় তুলে ধরল অনেক সমস্যা রয়েছে যখনি বলল এ সমস্যা সমাধান করার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি যদি ৮ হাজার টাকা দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটা প্রত্যাখ্যান করি নাম জারি করা থেকে বিরত থাকি।

বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ৪ নং সাউথখালি ইউনিয়ন ভূমি অফিস, Khulna 25 August 2026 3 views KH2EW22Q
0 Comments
Paid Land Office ৳8.0K

খারিজ

এই অফিসে যেকোনো ধরনের সেবার জন্যে কাজ ভেদে ঘুষ দিতে হয়।প্রথমে সাভাবিক নিয়মে কাজ করার চেষ্টা করলে তারাই বলে এভাবে কাজ হবে না। X দোকানে গিয়ে আবেদন করুন ।সেখানে তাদের কিছু লোকের সাথে টাকা ধরিয়ে দিলেই কাজ হয় নয়তো না।

মধুপুর, Dhaka 25 August 2026 3 views DKKYPK9E
0 Comments
Paid Other public office ৳1.0K

ডিক্রি জারি কোর্ট এ মামলা

পেশকার — বলে এক জন মহিলা হিজাব পরে থাকেন। প্রতি শুনানিতে ১০০০ বা তার উর্ধে টাকা নেন। খুব বাজে ব্যবহার। টাকা না দিতে চাইলে বলে ফাইল কি হেটে হেটে আসবে। ফাইল আটকিয়ে রাখে। জজ কোর্ট সদরঘাট। ৭ ম তলা তে পেশকার রুমে বসে

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKB8KAU8
0 Comments
Refused Other public office ৳4.0K

গর্ভবতী ভাতা

আমাকে বলছিলো সাবেক মেম্বার চার হাজার টাকা দিবা,ভাতার ব্যবস্থা করে দিমু। উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম প্রকাশ করলাম না। কর্মকর্তা মেম্বারকে দিয়ে চুক্তি করে। ৫০০ টাকা মেম্বার পায়,বাকি ৩৫০০ টাকা নেয় কর্মকর্তা। আমি সরেজমিনে গেলাম কর্মকর্তার কাছে। উনি বললেন সময় গতকাল শেষ হয়ে গেছে। পরের মাসে বরাদ্দ আসলে যোগাযোগ করবেন। ঠিক দুই দিন পর মেম্বার সাহেব তিনজনকে ভাতার ব্যবস্থা করে দিলেন টাকার মাধ্যমে। আমার কাছে এমন তথ্য আছে গর্ভবতী নয় এমন নারীও ভাতা পাচ্ছে।

হোমনা পৌরসভা, Chattogram 25 August 2026 5 views CTTKZAVC
0 Comments
Paid BRTA ৳15.0K

Driving license

আমি সরকারি সকল ফি পরিশোধ করে পরীক্ষা দেই কিন্তু আমাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে পরপর দুইবার। এরপর আমি যখন ১৫ হাজার টাকা (তাদের দাবীকৃত) পরিশোধ করি তখন প্রাকটিক্যাল পরীক্ষা ছাড়াই আমাকে পাস করানো হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে।

Narayangonj, Dhaka 25 August 2026 3 views DKH4Q9H7
0 Comments
Only demanded City Corporation ৳500.0K

বাড়ি তোলার অনুমতি

আমাদের বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি করবো। কিন্তু তার জন্য কিছু কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশন থেকে সই করে আনতে হয়। সই করার জন্য আজকে প্রায় দেড় বছর কাগজ পড়ে আছে সিটি কর্পোরেশনের কাছে। এবং তিন লক্ষ টাকা দেয়া হয়েছে। তারপরও তারা আরো দাবি করছে।

মিরপুর, Dhaka 25 August 2026 3 views DKCAAMAB
0 Comments
Paid Accounts Office ৳1.0K

এলপিসি ও বেতন সংক্রান্ত

আমি অত্র জেলায় নতুন যোগদান করার পরে আমার বেতন চালু করার জন্য কয়েকবার হিসাবরক্ষন অফিসে গেলে তারা নানান টালবাহানা করে বলে এলপিসি আসে নাই, হ্যান ত্যান। কিন্তু আমার পূর্বের কর্মস্থল থেকে জানায় তারা এলপিসি পাঠিয়েছে। এই অবস্থায় আমি প্রায় ৩ মাস বেতন পাই নাই। পরে তাদের দাবিকৃত ১০০০ টাকা পরিশোধ করার পরে আমার বেতন চালু হয়েছেন

লালমনিরহাট, Rangpur 25 August 2026 3 views RN8YSFPD
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট তৈরী

ফরম পূরণ করে জমা দিতে গেলে সেই ফরমে ভূল ধরে সেইগুলার। সেগুলো ঠিক করে নিয়ে গেলে নতুন কিছু ভূলবের করে। পরে দালাল ধরে অতিরিক্ত ৩০০০ টাকা দিলে সবভূল নিমেষেই ঠিক হয়ে যায়। এবং অল্প কিছু দিনের ভেতর হাতেও পেয়ে যায়। আবার পুলিশ ভেরি ফিকশন করতে ১০০০ টাকা লেগেছে।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KHQ4ZJ2A
0 Comments
Paid Traffic Police ৳300

গাড়ী টু করলে, ছাড়ানোর সময়

আমাদের মোটর রিকশা যখন পুলিশ টু করে দেয় এবং সেগুলো ছাড়ানোর সময় হয়। তখন সেখানে নির্ধারিত টাকা ব্যাতিত নাস্তার টাকা বলে ১০০+২০০ টাকা নেওয়া হয়। যা প্রতিটি মানুষ থেকে নেওয়া হয়। টাকা না দিলে বলে ২-৩ দিন পরে আসো। কাগজ জমা নেই না।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTPYCZXU
0 Comments