All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid City Corporation ৳1.0K

Trade Licence Renew

এক হাজার টাকা ছাড়া (অফিস বকশিস) আমার Trade Licence Renew করছে না, টাকা না দিলে আমার Sign bord Tax 1200 থেকে ৩০০০ করে দেওয়ার হমকি দিচ্ছে। ৩-৫ দিন গুরানোর পর 1000 টাকা সহ মোট ৯৮০০ টাকা দিয়ে রিনিউ করালাম। আমার সাইনবোড tax 1200 টাকাটাও অতিরিক্ত দিচ্ছি, কারন আগে জোর করে সাইনবোর্ড টেকস্ট 1200 করে দিছিলো।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CT9AYGBF
0 Comments
Paid Land Office ৳3.5K

জমি নামজারি খরচ এ অতিরিক্ত টাকা আদায়।

জমি খরিদ এর পর নামজারি করতে গেলে, নামজারি ফি ১১০০/- টাকার জায়গায় ৩৫০০/- টাকা দিতে হয়, ভূমি অফিসের কর্মকর্তাদের। এবং তফসিল অফিসার কে দিতে হয় ১০০০/- টাকা

মৌলভীবাজার, Sylhet 25 August 2026 5 views SY3ZSH5X
0 Comments
Refused City Corporation ৳40.0K

হোল্ডিং ট্যাক্স ফাইল

আমরা ৬ জন মিলে একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির জন্য নিজ থেকেই ট্যাক্স দিতে চাচ্ছি এবং নিজেই ফাইল করতে সব কাগজপত্র নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে যাই, অফিসারের সাথে কথা বলি সে আমাকে বলে ৫ টা ফাইলের জন্য ৮ হাজার টাকা করে মোট ৪০,০০০/- টাকা দিতে হবে, আমি রাগ করে চলে এসেছি ।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKVPXVFE
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট করা

পাসপোর্ট তৈরি করা আমার ওয়াইফ গিয়েছিল অনেক দূর থেকে,, বিভিন্ন কারন দেখিয়ে করে দেয় নি,, তাই মেয়ে মানুষ হয়ে হয়রানি থেকে বাচতে ২০০০ টাকা দিয়ে করাতে বাধ্য হয়েছি

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 25 August 2026 5 views CTXJ784V
0 Comments
Refused Sub-Registry Office ৳1.00M

যেকোনো কিছু

আমাদের একজন আত্মীয় সাব-রেজিস্ট্রার অফিসার হিসেবে কর্মরত আছে..উনি দৈনিক ৫-১০লক্ষ টাকার মতো ঘুষ আদায় করে..আর এমনি করে সে ঢাকার বিভিন্ন জায়গায় ফ্লাট কিনেছে..

৩০০ ফিট এর পাশে,রুপগঞ্জ, Dhaka 25 August 2026 5 views DKU2YYJF
0 Comments
Paid Other public office ৳300.0K

বাড়ি করার জন্য অনুমোদন, রাজউক (RAJUK)

2012 সালে ঢাকার মাতুয়াইলে বাড়ি করার জন্য রাজউক থেকে G+ 5, মাণে ৬ তলা বাড়ির করার জন্য প্লান পাশের আবেদন করি, ২ বছর ঘুরানোর পরে ৩ লক্ষ টাকা দিয়ে সেই প্লান পাশ করি। তখন অনেক দিন আমি রাজউকে গিয়েছি অনেকের সাথে কথা ব লেছি, রাজউকের ইঞ্জিনিয়ার বলল ঢাকা শহরের ৯৯.৯৯% বাড়ির প্লান পাশ ঘুষ ছাড়া সম্ভব হয় নাই। আর কোন দিন হবে ও না। দিন দিন আরো বাড়বে ,আপনি আগে টাকা দিলে আরো ২০ হাজার কমে করানো যেত। সরকারি কাজের যেহেতু কোন টাইম লাইন নাই তাই যত দিন আপনি টাকা না দিবেন তত দিন আপনাকে ধুরাতে থাকবে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK8RXCF2
0 Comments
Paid Customs Office ৳200.0K

Import clearence

Both customs officers and C&F agents contribute to the bribery and corruption in import clearance. C&F agents may mislead importers, while customs officials can create unnecessary delays, HS Code disputes, and extra tax burdens. These unofficial costs are ultimately passed on to consumers, making imported products unnecessarily expensive and hurting both businesses and the general public.

Chittagong, Chattogram 25 August 2026 5 views CTMMGRQV
0 Comments
Paid Other public office ৳2.0K

চাকরির জন্য পুলিশ verification করতে আসলে তদন্তকারি পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে।

চাকরির জন্য পুলিশ ভেরিফাই করতে আসে, আমার সমস্ত কিছু যথাযথ থাকার পরেও ঐ পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে, আমি চাকরি না হওয়ার ভয়ে ১০০০ টাকা প্রদান করি। ১০০০ টাকা গ্রহণ না করায় পরে ২০০০ টাকা দিয়ে দিছি।

কক্সবাজার, Chattogram 25 August 2026 3 views CTS4S64H
0 Comments
Refused Other public office ৳8.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন করতে যাওয়ায় দায়িত্বরত কর্মকর্তা ৮০০০ টাকা ঘুষ দাবি করে, বলে উপরে দিতে হবে। নইলে নবায়ন করে সা্ইন সিল নেওয়া যাবে না।

নারায়ণগঞ্জ ফায়ার অফিস, Dhaka 25 August 2026 4 views DK6Q84CM
0 Comments
Refused Passport Office ৳1.5K

Notun passport

salta 2020 ba 21 hobe oi somoy ami prothom amar passport korar abedon kori, to jokhon police verification er somoy hoy tokhon oi officer amake chandpur railway station e jete bole amar deri hoye jaowate ar oikhane jai nai pore phone dile bole police comissionar er karjaloy e jete oikhane jai pore bole oi room e jei hujur ache tar jatayet ei sei bole amar theke 1500 taka dabi kore. pore ami boli ami 500 taka dite parbo pore ar taka ney nai ei olpo takay hobe na. pore ami taka na diyei uthe chole asi. vaggo valo pore clearence diye dichilo.

Chandpur, Chattogram 25 August 2026 5 views CTUWZ5TV
0 Comments
Paid Other public office ৳2.20M

উপজেলা খাদ্য গুদাম, রামু

বাংলাদেশের সরকারের হয়ে আমরা রাইস মিল মালিকগণ উপজেলা খাদ্য গুদামে চাল সরবরাহ করে থাকি। মূলত বছরে দুই বার চালের বরাধ্য আসে। আমন, ভোরো মৌসুমে। বরাধ্য আসার আগেই খোলামেলা মিটিং হয় খাদ্য গুদামের ইনেস্পেক্টরের সাথে। তিনি তার সম্মানে প্রতি কেজিতে নির্ধারিত টাকা ধার্য্য করে দেন। শুরু হয় প্রতি কেজিতে ২/২.৫/৩ টাকা করে। শেষ আমন মৌসুমে এগারো শত টন চালের জন্য তাকে সম্মানি প্রদান করতে হয়েছে ২৪,২০,০০০ টাকা এবং অন্যান্য আনুসাঙ্গিক খরচের জন্য আমাদের প্রদান করতে হয়েছে ৭,৭০,০০০ টাকা মাত্র। — উপজেলা খাদ্য গুদাম ইন্সপেক্টর রামু উপজেলা কক্সবাজার

রামু উপজেলা সদর, Chattogram 25 August 2026 5 views CT57FV43
0 Comments
Refused Other public office ৳20.0K

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের জন্য আবেদন

আমি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সলঙ্গা জোনাল অফিসে ৫ কেভি ট্রান্সফরমারের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরও প্রায় ৩ মাস আবেদনটি পেন্ডিং রেখে পরবর্তীতে বাতিল করা হয়। এরপর পুনরায় আবেদন করলে, বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে একজন দালালের মাধ্যমে আমার কাছে ২০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা আমাকে বলেন, “আমি অফিসে থাকাকালীন আপনার কোনো সংযোগ হবে না।” বিষয়টি তদন্ত করে ঘুষ দাবির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আমার বৈধ আবেদনটি বিধি অনুযায়ী নিষ্পত্তির জন্য অনুরোধ করছি।

সলঙ্গা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, Rajshahi 25 August 2026 5 views RJFUTREE
0 Comments
Paid Tax Office ৳250.0K

ভাড়ার উপর AIT

অফিসের নামে ৩ বেডের একটা এপার্টমেন্ট ভাড়া নেয়া হয়েছিল, গুলশানে, যেন, যখন আমাদের প্রতিষ্টানের বিদেশী বড় কর্মকর্তা বা ম্যানেজমেন্ট বাংলাদেশে এসে গুলশানের হোটেলের বদলে যেন সেখানে প্রায় সময় থাকত। একবার ট্যাক্স অফিস থেকে অডিট করতে এসে দেখে আমরা প্রায় ২ বছরের এই এপার্টমেন্ট বাবাদ কোন AIT (advance income tax) পরিশোধ করি নাই। হিসাব করে ফাইন সহ উনারা প্রায় সাড়ে ১১ লাখ টাকা চার্জ করে এবং না আদায়ে আমাদের নামে কেইস করবে বলে হুমকি দেয়। এবং মহাখালীর ট্যাক্স অফিসের একজন অফিসার হিসাব করে বলে, যে উনার বস বলেছে উনাকে আড়াই লাখ টাকা দিলে উনি সর্বমোট আড়াই লাখের ভেতর ফাইন সহ সব করে দিতে পারবে। আমাদের মোট খরচ হবে ৫ লাখ। সুতরাং আমরা সে ঘুষ দিয়ে কেইস থেকে বেচেছি।

ঢাকা, মহাখালী, Dhaka 25 August 2026 3 views DKKL62R7
0 Comments