All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Other public office

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

Paid
ময়মনসিংহ ৳250
25 August 2026 5 MYEWR2LN
0 Comments
Land Office

ভূমিসেবা

আমার পৈতৃক সম্পত্তি খারিজের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে তারা খাজনার কথা বলে অনেক টাকা দাবি করে।পরে আমি পরিশোধ না করলে আমার খারিজের জন্য নানা অজুহাতে টাকা চায়। অবশেষে একজন মুহুরির কথা বললে তার মাধ্যমে ২৭ হাজার টাকার বিনিময়ে খারিজ আবেদন করি।

Paid
ভরতখালী ৳27.0K
25 August 2026 3 RNKV8U2P
0 Comments
Tax Office

অন্যায্য সমঝোতার জন্য চাপ

উৎসে ১০০% কর কর্তন ও যথাযথভাবে পরিশোধ করা সত্ত্বেও, পরিদর্শনের নামে কর অফিস অন্যায্য সমঝোতার জন্য চাপ দিচ্ছে; অন্যথায় অধিক হারে কর দাবি করার হুমকি দিচ্ছে। সব এনজিওকেই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিছু এনজিও ইতোমধ্যে এর সম্মুখীন হয়েছে।

Refused
Dhaka ৳1.50M
25 August 2026 5 DKETSNLL
0 Comments
Education Office

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরী।

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরীর সময় উক্ত টাকা দেয়া লাগছে।

Paid
ঢাকা ৳20.0K
25 August 2026 3 DKD7KGK2
0 Comments
Other public office

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

স্টেম্প লাগবে বলে আমাদের থেকে ওরা ৩০০ টাকা দাবি করে। বলে সদর থেকে আনতে হবে নয়তো। টাকা দেবার পর দেখি এটা সামান্য একটা ফর্ম ছিলো যেটা তারা ফিলাপ করে দিয়েছে আর এই জন্য টাকা নিয়েছে।স্ট্যাম্প বলতে কিছু না। এই কাজ টা করেছে নড়িয়া শাখার সোনালি ব্যাংকের ম্যানেজারের রুমের পাশে বসা কেরানী লোকটা।

Paid
নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা ৳300
25 August 2026 3 DKCVFHM4
0 Comments
Land Office

খাজনা

আমি আমার জমির খাজনা কমপিউটারে আবেদন করে ভুমি অপিসে অনুমোদন এর জন্য গেলে তারা মধ্যে তারা কিছু কিছু দাগের খাজনা অনুমোদন করে আর কিছু কিছু দাগ সিস্টেম থেকে বাদ দিয়ে দেয় ।আমি জমি রেজিষ্ট্রি করতে গেলে সমস্যা টি ধরাপরে জমিটি রেজিষ্ট্রেশন করতে পারি নাই ।পরে বাদ পড়া দাগগুলো আবার খাজনা কাটার জন্য গেলে আমার কাছ থেকে বার হাজার টাকা নিয়ে নেই ।খাজনা দিতে হয় ৮০ টাকা আর ঘোষ দিতে হয় বার হাজার টাকা ,

Paid
Sandwip ৳12.0K
25 August 2026 3 CT2HHEBN
0 Comments
Other public office

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

সোনালী ব্যাংকে সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন করতে গেলে ওরা ফর্ম ফিলাপ করে ৩০০ টাকা চেয়ে নেয়। বলে স্ট্যাম্প লাগবে সেটার দাম। পড়ে দেখলাম এটা সামান্য একটা ফর্ম ছিলো যা কিনা ব্যংক থেকে ফ্রি তেই প্রোভাইড করে। ব্যাংকের কেরানী এই কাজ করেছিলো। ম্যানেজার রুমের পাশের চেয়ার।

Paid
নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা ৳300
25 August 2026 6 DKNHE72A
0 Comments