All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট বানাতে

পাসপোর্ট বানাতে দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য কল আসে। দেখা করার পর অফিসার সব কাগজপত্র দেখে বলেন টাকা দিতে হবে। সব কাগজপত্র ঠিক থাকার পরেও টাকা দাবির বিষয়টি জিজ্ঞেস করলে বলেন, এটা তো সবাই দেয়। বাড়তি কথা বলার টাইম নাই। আরো অবাক করার বিষয় হলো উনি একজন মহিলা অফিসার ছিলেন। মহিলা অফিসার হিসেবে প্রথমে খুশিই হয়েছিলাম। মনে করেছিলাম মহিলা অফিসার এসব থেকে দূরে থাকবেন। কিন্তু......

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CT9VBCSU
0 Comments
Only demanded Sub-Registry Office ৳25.0K

জমির দলিল লেখা

একটি জমি রেজিস্ট্রার করতে সরকারি ফি বাদে, দলিল লেখক এর মজুরি বাদে সাব- রেজিস্ট্রার অফিস অতিরিক্ত টাকা নেই। প্রতি দলিলের মোট মূলের০.৫/% নেই। যেমন - ৫০,০০,০০০/- টাকার দলিলে অতিরিক্ত ২৫,০০০/- টাকা নেই অফিস এর কর্মকর্তারা।

মৌলভীবাজার, Sylhet 25 August 2026 5 views SYHLWZHH
0 Comments
Paid Other public office ৳20.0K

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগে ঘুষ। (PWD)

নামীয় ঠিকাদারি লাইসেন্স নবায়ন করতে গেলে অফিস সহকারী আমাকে বলে খরচাপাতি দেওয়া লাগবে। উনি ২০ হাজার টাকা দাবি করে বসে। প্রকারের জুলুমের মতো। সকল ঠিকাদার এই ঘুষ দিতে বাধ্য, না হলে কাজ হয় না। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারীদের মাফিয়াতন্ত্র চলতেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান এর থেকে মুক্তি চাই।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CT46GDRW
0 Comments
Paid Other public office ৳800

ট্রেড লাইসেন্স নবায়ন এবং নোটারী

ট্রেড লাইসেন্স এ উৎস কর যোগ করছে গতবার ছিলো না, উৎস কর আদৌ যৌক্তিক কিছু কিনা? তারপর নোটারি করতে ৫০০ টাকা নিছে? এটাও কি যৌক্তিক

মাদারীপুর, Dhaka 25 August 2026 5 views DKRYCT2Q
0 Comments
Refused Passport Office ৳500

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন এর জন্য প্রথমে কল করে ৫০০ টাকা চাওয়া হয় সেটা আমি কল এই মানা করে দেই। এরপর উনি এসে ঠিকানা দেখে গেঞ্জাম করে ভেরিফিকেশন ফেইল করিয়ে দেই। এরপর আমি ঠিকানা ঠিক করে আবার ভেরিফিকেশন এর আবেদন করি এবার যে আসে সে আগের জনকে টাকা দেই নাই সেটা বলে আর আবারও ভেরিফিকেশন আটকাইয়া দেই। এরপর ১ বছর পরে আমি আবার ভেরিফিকেশন এর আবেদন করি আর ৫০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফাই করি

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKB5JRE3
0 Comments
Paid Other public office ৳250

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 5 views MYEWR2LN
0 Comments