All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid Accounts Office ৳25.0K

আনুষঙ্গিক বিল

দীর্ঘদিন সরকারি চাকরি করার সুবাদে আমি একদম নিশ্চিত যে, সব উপজেলার চিত্র একই। উপজেলার হিসাব রক্ষণ অফিসগুলো একটা অলিখিত সংবিধান করে রেখেছে যে, অন্যান্য সরকারি অফিসগুলোর বিল পাশ করার জন্য ৫% হারে তাদেরকে কমিশন প্রদান করতে হবে।

গফরগাঁও, Mymensingh 25 August 2026 7 views MYD77HRG
0 Comments
Paid Other public office ৳120.0K

DPDC new connection.

নতুন ১২০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে, এ সকল সংযোগ পাওয়ার জন্য বিদ্যুৎ অফিস ঘুষ না দিলে অনেক হয়রানি ও সময়ক্ষেপণ হয়,,,,, এসব কাজ প্রতিনিয়ত করা হয় বলে, পূর্বের খারাপ অভিজ্ঞতার কথা স্মরণ করে, আগেভাগেই কন্টাক করে নেই, যে কত টাকা দেওয়া হবে বা উনারা কত টাকা নিবেন।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKUW9NLG
0 Comments
Paid Education Office ৳25.0K

ঘুষ দিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো

স্কুলের একজন প্রধান শিক্ষক তিনি স্টুডেন্ট দের অভিভাবকদের অফার করেন ২৫ হাজার টাকা দিলে ভালো রেজাল্ট নিয়ে দিবে। টাকা দেওয়ার পর ভালো রেজাল্ট হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা অনেক দুর্নীতি হয় আমি চাই ভালো একটা তদন্ত হওয়া উচিত। এটা দুই বছর আগের ঘটনা আমার শালিকার জন্য ঘোষ দেওয়া হয়েছিল।

ময়মনসিংহ বিভাগ, Mymensingh 25 August 2026 3 views MY4K5JL9
0 Comments
Paid Other public office ৳15.0K

নওয়াপাড়া পৌরসভা যশোর বাড়ি প্লানিং

বাড়ি প্লানিং পাশ এর জন্য আবেদন করছিলাম, একজন ইঞ্জিনিয়ার আছে সে সমস্ত প্লানিং এর কাজ নিয়ন্ত্রন করে, আমার কাছে ২০০০০/- চাইছিল পরে ১৫০০০/- দিলে কাজ করে দিছিল।

নোয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর, Khulna 25 August 2026 3 views KH9XWVQT
0 Comments
Paid Land Office ৳2.0K

জমির খাজনা দেওয়ার জন্য জমির খতিয়ান উত্তোলন

বাৎসরিক জমির খাজনা দেওয়ার জন্য সদর ভূমি অফিস থেকে খাজনা কোডসম্বলিত খতিয়ান চিঠি। আমার কাছ থেকে খরচ বাবদ ২০০০ টাকা চাওয়া হয়। যেহেতু টাকা চেয়ে নিচ্ছে তাই চিঠি রেডি হলে হাতে হাতে টাকা দিবো বলেছি। আর না হয় বিকাশ নাম্বারে। নানা আজুহাত দেখিয়ে বলে ডিসি রাজস্ব অফিসে থেকে খতিয়ান আসেনি। হারিয়েছে। সর্বশেষ মোবাইল ফোনে আমি বলি আমাকে কোথায় যেতে হবে যেহেতু এটা সরকারি রাজস্ব জমা দেওয়ার ব্যাপার। আমি যখনই ডিসি রাজস্ব অফিসে যাবো আমাকে ফোন দিয়ে বলে খতিয়ান পাওয়া গেছে যাওয়া লাগবে না। খাজনা খতিয়ান চিঠি তৈরি হলে আমাকে ফোন দিবে। সপ্তাহ যায় মাস যায়। ফোন আর আছে না। আমি ফোন দিলে রিসিভ হয় না। কয়েকদিন পর আমার নাম্বার ব্লক দিয়ে রেখেছে। সেটা বুঝলাম আমি ২ সপ্তাহ ভূমি অফিসে গিয়ে দেখি সে থাকে না। তাহাদের অফিস থেকে ফোন যায়।

খাগড়াছড়ি সদর, Chattogram 25 August 2026 3 views CT5SPAWE
0 Comments
Paid Land Office ৳350.0K

Namjari

Namjari korte Sorkari free lage 1100 takar moton. Ami Nijei bhumi office jai and namjari korte bolle amake prothome bole total 25000 taka lagbe pre ami unake kaz ta dey but kichu din pore uni abar bole amar ar kichu papers ready nai tar jonno r o 15000 taka lagbe pore ami unar k believe kori nai ami amar porichito ekjon k dea korai uni 35000 takay kaz ta kore dey. Mane 1000 takar kaz ami 35000 hazar taka dea korechi. But ami 1100 taka dea korate cheachilam but amar onk porichito lok tara online try korechilo kintu lav hoi nai tader file hold kore rekhechilo. pore taka dea ei korano lagche. Ami khub e berioktto ei Govt. office er ghus er bapare. Er bruddhe ekta kichu kora dorkar.

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKMZ8K9P
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি

নামজারির সব কাগজ ঠিক থাকাবস্থায় সেখানকার ভূমি সহকারির সহকারি ৩০০০ টাকা চান নামজারির জন্য, প্রথমবার দিতে অস্বীকার করলে তারা নামজারি বাতিল করে। পরে আবার আবেদন করা ৩০০০ টাকা দিতে বাধ্য হয়েছি।

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ভূমি অফিস, Chattogram 25 August 2026 3 views CT2ZTCWY
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

ভূতাপেক্ষ অনুমোদন

কোম্পানির নামে জমির মিউটেশন করাতে গেলে সেখানের সার্ভেয়ার আমার কাছে থেকে ৫০০০০ টাকা ঘুষ দাবী করেন, পরবর্তীতে কাজটি আমার করতে হবেই বিধায় তাকে ৩০০০০ টাকা আমার বাধ্যতামূলক ঘুষ দিতে হয়েছে।

খিলক্ষেত, Dhaka 25 August 2026 5 views DKEXBVSF
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি তথ্য জাচাই

নামজারির প্রথম স্তরে ফাইল জমার সাথে ১০০০ টাকা না দিলে ফাইল নেয় না,নামজারি করে আনলে সেটি জমা দিলে আবারও ১০০০ টাকা দিতে হয় না হলে কাজ হয় না। মানুষ জমির খতিয়ান নিবে তাতেও ১০০ টাকা করে নেওয়া হয়, সেবা ২০ মিনিট এর অধিক সময় হলে টাকার পরিমান বাড়ে

আলাইয়ারপুর, Chattogram 25 August 2026 3 views CTAB4AXF
0 Comments
Paid Traffic Police ৳7.0K

ওভার স্প্রিড-৭০ কি.মি.

ঢাকা-মাওয়া হাইওয়েতে, ভাটিয়াপাড়া একটু পর প্রাইভেট কারের স্প্রীড ছিল ৭০, যেখানে হাইওয়ে স্প্রিড ৮০কি.মি. অযথা হয়রানি করে ৭০০০/- টাকা ঘুষ নিয়েছে।

গোপালগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKVE2JSY
0 Comments
Refused Traffic Police ৳1.0K

ট্যাক্স টোকেনের সফট কপি দেখানোয় অনৈতিক অর্থ দাবী

আমার বাইকের ট্যাক্স-টোকেনের মেয়াদ শেষ হয় ১৯ আগস্ট। আমি ১৮ আগস্ট অনলাইনে ট্যাক্স পেমেন্ট করি। যার কাগজপত্র ডেলিভারি হতে ৩ (তিন) দিন সময় লাগতে পারে বলে ওয়েবসাইটে জানানো হয়। ২০ আগস্ট যাত্রাবাড়িতে এক সার্জেন্ট আমার বাইকের কাগজ দেখতে চায়। আমি যথারীতি সকল কাগজ দেখানোর পর তিনি জানান আমার ট্যাক্সের পেপারের মেয়াদ নেই। আমি তাকে ট্যাক্স পেমেন্টের মেসেজ, ওয়েবসাইটে থাকা আপডেটেড ট্যাক্স-টোকেনের সফট কপি সবকিছু তাকে দেখাই। কিন্তু সে বারবার ট্যাক্সের হার্ড পেপারের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তার এক কনস্টেবল এসে আমাকে জানায় যে, তার স্যারকে খুশি করলে ছেড়ে দিবে, এজন্য আমাকে ১০০০ টাকা দেয়া লাগবে। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আমাকে ৪০০০ টাকার একটি অযৌক্তিক মামলা দেয়া হয়।

যাত্রাবাড়ি, Dhaka 25 August 2026 3 views DKUDWY8Y
0 Comments
Paid Public Hospital ৳10

হাসপাতালে দৈনিক রোগি

হাসপাতালে রোগী দেখার জন্য আমি ১০ টাকা দিয়েছি তা খাতায় লিষ্টি না করে টাকা নিয়ে নিচ্ছে। আমি প্রতিবাদ করেছি। যা সরকার বড় রাজস্ব হারাচ্ছে

চকরিয়া, Chattogram 25 August 2026 3 views CTLQ8YN9
0 Comments