All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Other public office

Business

আমি একটা ব্যবসা করি। প্রতি মাসে সাংবাদিকের নাম করে কিছু ব্যক্তি আসে। তারা কাড দিয়ে টাকা দাবি করে. তানাহলে আমার ব্যবসার নামে উল্টাপাল্টা নিউজ করবে , এই কথা বলে।

Refused
Dhaka ৳5.0K
25 August 2026 3 DK7MSZQW
0 Comments
Education Office

পেনশন

২০১৬ সালে জেলা শিক্ষা অফিসার পেনশন নিয়ে তালবাহানা করে ১৮ মাস পর টাকা ছাড়া পেনশন অনুমোদন করবে না তাকে মোট পেনশনের ২% দিতে হবে। না হলে এভাবে ঘুরাবে পরে বাধ্য করে ২% টাকা দেওয়ার। পরে বাধ্য হয়ে ১৯ লাক টাকার ২% ৩৮০০০/-দেয়া লাগলো।

Paid
ময়মনসিংহ। ৳35.0K
25 August 2026 3 MY5GS94C
0 Comments
Accounts Office

প্রথম বেতন ইস্যুকরণ

প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান সম্পন্ন করে বেতন আইবাসে (সরকারি চাকুরেদের বেতন দেওয়ার সফটওয়্যার) যুক্ত করাতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। ঘুষের অর্থ শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটরের মাধ্যমে নেওয়া হয়েছিল।

Paid
গোপালপুর, টাঙ্গাইল ৳1.0K
25 August 2026 5 DKYE824R
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রিঃ

জমি রেজিষ্ট্রিঃ করার সময় টিব সহ‌ই করতে হয়। এতে কালির প্রয়োজন হয় ,কালি লাগিয়ে দিচ্ছে এজন্য তাকে ১০০ টাকা দিতে হবে বলে দাবি কর। আমি দিয় নাই , আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে

Refused
চকরিয়া ৳100
25 August 2026 3 CT5ASKJS
0 Comments
Public Hospital

হাতের ক্যানেলা খোলা বকশিস

রোগীর হাতের ইনজেকশন বা স্যালাইন দেওয়া হল ক্যানেলা খোলার জন্য 100 টাকা বরাদ্দ । এই অর্থ না দিলে কাজ হবে না দিতেই হবে । জোরাজোরি চলবে । আমি পরিশোধ করেছি।

Paid
মেহেরপুর ৳100
25 August 2026 5 KHNUSVV5
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রি ও বন্ধক

জমি রেজিস্ট্রি ও পরে বন্ধকের জন্য যাই। টাকা না দিলে দলিলে ভুল বের করে ফেলে রাখে। ঘুষ দিলে কোনো ভুল নাই। চাকুরীজীবী হওয়াতে এসব ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে দি এবং দ্রুত সার্ভিস পাই।

Paid
সীতাকুন্ড ৳30.0K
25 August 2026 3 CTWNQ49F
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করার সময়

আমার এক ভাই এর থেকে ১০০০ টাকা নিয়েছে, সকল কাগজ পত্র ঠিক ছিলো, বিন্দু পরিমাণ ভুল ছিলো না, তারপর ও তারা আমাদের থেকে ১০০০ টাকা নিয়েছে বাড়তি।

Paid
Cumilla ৳1.0K
25 August 2026 3 CTX8RDDA
0 Comments
Other public office

মামলা ফাইলিং

ঢাকা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা ফাইলিং করতে গিয়েছিলাম , সেখানকার কোর্ট স্টাফ সিগনেচার করতে ,কোর্টের সিল মারতে এবং কোর্ট ফ্রি এন্ট্রি করতে ইত্যাদি কাজে প্রায় ২০০০ টাকার মতো লেগেছে। টাকা না দিলে তারা কোন কাজ করে না। এমনকি ওপেন এজলাসে বিচারক থাকা অবস্থায় তারা টাকা নেয়। এটা তো খুব সামান্য ঘটনা। প্রতিদিন কোর্টের স্টাফরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। আদালত প্রাঙ্গনে ঘুষ ছাড়া প্রপারলি কোন কাজ করা যায় না। আর আমরা আইনজীবীরা বাধ্য হয়ে , এইসব ঘুষ দিয়ে থাকি।

Paid
ঢাকা ৳2.0K
25 August 2026 3 DKX47EF9
0 Comments
BRTA

গাড়ী বিক্রয় অবহিত করণ ও সকল ডকুমেন্ট নবায়ন কার্যক্রম বন্ধ রাখা ও টিন বাতিল প্রসংগে

বিধি মোতাবেক, জিডি করে গাড়ির মালিকানা পরিবর্তন ব্যতিত সকল প্রকার ডকুমেন্ট নবায়ন বন্ধ রাখার আবেদন নিয়ে জমা দিতে গিয়েছিলাম। জমা তো নিলোই না! মগের মুল্লুকে, উল্টা ফাউল কথা বলেই হেনস্থা করলো। টাকা দাবী করলো!

Refused
Chittagong ৳20.0K
25 August 2026 3 CTPSSR84
0 Comments
Other public office

নতুন ভোটার নিবন্ধন করতে

সাতকানিয়া নির্বাচন অফিস নতুন ভোটার নিবন্ধনের জন্য ৩০০০ টাকা চাওয়া হয়। পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পারি প্রায় সকলে কাছে এমন টাকা চাওয়া হয়

Paid
সাতকানিয়া, চট্টগ্রাম ৳3.0K
25 August 2026 3 CTUZLX6Q
0 Comments
Accounts Office

LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা

যে, সরকারি চাকরিজীবীদের LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রতি LPC-এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকা অননুমোদিতভাবে দাবি/গ্রহণ করা হয়।

Paid
বরগুনা ৳1.0K
25 August 2026 6 BRUZHZ9J
0 Comments