All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid Education Office ৳35.0K

পেনশন

২০১৬ সালে জেলা শিক্ষা অফিসার পেনশন নিয়ে তালবাহানা করে ১৮ মাস পর টাকা ছাড়া পেনশন অনুমোদন করবে না তাকে মোট পেনশনের ২% দিতে হবে। না হলে এভাবে ঘুরাবে পরে বাধ্য করে ২% টাকা দেওয়ার। পরে বাধ্য হয়ে ১৯ লাক টাকার ২% ৩৮০০০/-দেয়া লাগলো।

ময়মনসিংহ।, Mymensingh 25 August 2026 3 views MY5GS94C
0 Comments
Paid Accounts Office ৳1.0K

প্রথম বেতন ইস্যুকরণ

প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান সম্পন্ন করে বেতন আইবাসে (সরকারি চাকুরেদের বেতন দেওয়ার সফটওয়্যার) যুক্ত করাতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। ঘুষের অর্থ শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটরের মাধ্যমে নেওয়া হয়েছিল।

গোপালপুর, টাঙ্গাইল, Dhaka 25 August 2026 5 views DKYE824R
0 Comments
Refused Sub-Registry Office ৳100

জমি রেজিষ্ট্রিঃ

জমি রেজিষ্ট্রিঃ করার সময় টিব সহ‌ই করতে হয়। এতে কালির প্রয়োজন হয় ,কালি লাগিয়ে দিচ্ছে এজন্য তাকে ১০০ টাকা দিতে হবে বলে দাবি কর। আমি দিয় নাই , আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে

চকরিয়া, Chattogram 25 August 2026 3 views CT5ASKJS
0 Comments
Paid Public Hospital ৳100

হাতের ক্যানেলা খোলা বকশিস

রোগীর হাতের ইনজেকশন বা স্যালাইন দেওয়া হল ক্যানেলা খোলার জন্য 100 টাকা বরাদ্দ । এই অর্থ না দিলে কাজ হবে না দিতেই হবে । জোরাজোরি চলবে । আমি পরিশোধ করেছি।

মেহেরপুর, Khulna 25 August 2026 5 views KHNUSVV5
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

জমি রেজিস্ট্রি ও বন্ধক

জমি রেজিস্ট্রি ও পরে বন্ধকের জন্য যাই। টাকা না দিলে দলিলে ভুল বের করে ফেলে রাখে। ঘুষ দিলে কোনো ভুল নাই। চাকুরীজীবী হওয়াতে এসব ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে দি এবং দ্রুত সার্ভিস পাই।

সীতাকুন্ড, Chattogram 25 August 2026 3 views CTWNQ49F
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট করার সময়

আমার এক ভাই এর থেকে ১০০০ টাকা নিয়েছে, সকল কাগজ পত্র ঠিক ছিলো, বিন্দু পরিমাণ ভুল ছিলো না, তারপর ও তারা আমাদের থেকে ১০০০ টাকা নিয়েছে বাড়তি।

Cumilla, Chattogram 25 August 2026 3 views CTX8RDDA
0 Comments
Paid Other public office ৳2.0K

মামলা ফাইলিং

ঢাকা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা ফাইলিং করতে গিয়েছিলাম , সেখানকার কোর্ট স্টাফ সিগনেচার করতে ,কোর্টের সিল মারতে এবং কোর্ট ফ্রি এন্ট্রি করতে ইত্যাদি কাজে প্রায় ২০০০ টাকার মতো লেগেছে। টাকা না দিলে তারা কোন কাজ করে না। এমনকি ওপেন এজলাসে বিচারক থাকা অবস্থায় তারা টাকা নেয়। এটা তো খুব সামান্য ঘটনা। প্রতিদিন কোর্টের স্টাফরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। আদালত প্রাঙ্গনে ঘুষ ছাড়া প্রপারলি কোন কাজ করা যায় না। আর আমরা আইনজীবীরা বাধ্য হয়ে , এইসব ঘুষ দিয়ে থাকি।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKX47EF9
0 Comments
Refused BRTA ৳20.0K

গাড়ী বিক্রয় অবহিত করণ ও সকল ডকুমেন্ট নবায়ন কার্যক্রম বন্ধ রাখা ও টিন বাতিল প্রসংগে

বিধি মোতাবেক, জিডি করে গাড়ির মালিকানা পরিবর্তন ব্যতিত সকল প্রকার ডকুমেন্ট নবায়ন বন্ধ রাখার আবেদন নিয়ে জমা দিতে গিয়েছিলাম। জমা তো নিলোই না! মগের মুল্লুকে, উল্টা ফাউল কথা বলেই হেনস্থা করলো। টাকা দাবী করলো!

Chittagong, Chattogram 25 August 2026 3 views CTPSSR84
0 Comments
Paid Other public office ৳3.0K

নতুন ভোটার নিবন্ধন করতে

সাতকানিয়া নির্বাচন অফিস নতুন ভোটার নিবন্ধনের জন্য ৩০০০ টাকা চাওয়া হয়। পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পারি প্রায় সকলে কাছে এমন টাকা চাওয়া হয়

সাতকানিয়া, চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTUZLX6Q
0 Comments
Paid Accounts Office ৳1.0K

LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা

যে, সরকারি চাকরিজীবীদের LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রতি LPC-এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকা অননুমোদিতভাবে দাবি/গ্রহণ করা হয়।

বরগুনা, Barishal 25 August 2026 7 views BRUZHZ9J
0 Comments
Paid Land Office ৳2.0K

জমির প্রস্তাব প্রেরন

০২-০৬-২০২৬ তারিখ আমার জমি খারিজের জন্য গোদনাইল চেয়ারম্যান ওফিসে স্থানীয় ভুমি ওফিসে যাই। আমার জমির পেপার সব কিছু ১০০% ঠিম আছে। বিনপি ক্ষমতায় আসার পরে গোদনাইল ভুমি ওফিসে নতুন নায়েব এসেছে। ওনি টাকা ছাড়া কোন কাজ করেনা, জমির খারিজের প্রস্তাব পাঠানোর জন্য যাওয়ার পরে ওনি কোন মানুষের সাথে কথা বলেনা, ওনার ওফিস সহকারীর মাধ্যমে ৫০০০ টাকা দাবী করে, টাকা না নিলে কোন কাজ করবেনা বে জানায় দেয়। তারপরে ২০০০ টাকার বিনিময়ে কাজ করে। বর্তমানে গোদনাইল ভুমি ওফিসে স্থানীয় যে ভুমি কর্মকর্তা আছে ওনি একটা দূর্নীতিবাজ।

নারায়ণগঞ্জ দুই নাম্বার চেয়ারম্যান ওফিস, Dhaka 25 August 2026 3 views DKU257RU
0 Comments
Paid Traffic Police ৳2.0K

মামলা করার ভয় দেখিয়ে

গাড়ির সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ধরে বলল ড্রাইভার সিট বেল বাধে নাই এজন্য মামলা দিবে ৬ হাজার টাকার পরবর্তীতে অনেক বোঝানোর পরে ২০০০ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছে ড্রাইভারের সিট বেল বাধা ছিল

ফরিদপুর, Dhaka 25 August 2026 3 views DKCHGXRY
0 Comments