All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid Land Office ৳10.0K

মিউটেশন

প্রথমে তোশিলদারকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তারপর AC ল্যান্ড অফিসে এক পিওনের মাধ্যমে ৭০০০ টাকা দিতে হয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে ঘুষের টাকা লিখা ছিল। কোন অ্যাপ্লিকেশনে কত টাকা নিবে।

Maijdee,Noakhali, Chattogram 25 August 2026 3 views CTHE3FLA
0 Comments
Paid Sub-Registry Office ৳150.0K

বণ্টনামা দলিল

গত ১৮/৮/২৬ সাব রেজি অফিসে আমরা একটি পারিবারিক বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করার জন্য সাবমিট করি। প্রথমে অফিস চার লক্ষ টাকা দাবি করে। শেষ পর্যন্ত দফার ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করি।

দিনাজপুর, Rangpur 25 August 2026 3 views RNAXMWQN
0 Comments
Refused Other public office ৳1.0K

ব্যাংক একাউন্ট

নতুন ব্যাংক একাউন্ট করতে গেলে কর্মকর্তারা জানায়, এক সপ্তাহ পর চেক বই নিয়ে আসতে। ইমার্জেন্সি দরকার হওয়ার কথা বলতেই নাস্তা খাওয়ার টাকা চায়। শেষমেষ ১০০০৳ দিতে হলো।

হবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SY7NDTXD
0 Comments
Paid Other public office ৳30.0K

রেলওয়ে চট্টগ্রাম

রেলওয়ে বানিজ্যিক লাইসেন্স করে দিবে বলে টাকা নেয়,এবং আরও টাকা দাবি করে,কাজ না করে দিয়ে ঘুরাচ্ছে ৩ বছর যাবত,তাদের ম্যাজিষ্টেট এর সামনে শিকারোক্তি লিখিত রয়েছে

চট্টগ্রাম রেলওয়ে পাহাড়তলী, Chattogram 25 August 2026 3 views CTFLEGNG
0 Comments
Refused Customs Office ৳50.0K

ফাইল নিষ্পত্তি

চট্টগ্রাম কাস্টম হাউসের OPM সহকারী কমিশনার — বিভিন্ন কাজের জন্য অর্থ দাবি করেন। অর্থ পরিশোধ না করলে দিনের পর দিন ফাইল ফেলে রাখেন। দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 5 views CTGZ64LX
0 Comments
Paid Other public office ৳3.5K

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা এবং সংশোধনী জন্য

আমি ০৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদে আমার, মা-বাবা ও ছোট ভাই জন্ম সনদ অনলাইন করতে দিয়েছিলাম । তারা ইচ্ছাকৃত ভাবে আমার মা ও বাবা নামের বানান ভুল করে । তা সংশোধনী জন্য ৩৫০০ টাকা দাবি করে ইউনিয়ন পরিষদে বর্তমান সচিব ও কম্পিউটার সহকারী । পরবর্তীতে আমি অপরাগতা হয়ে এটা পরিশোধ করি ।

Boalkhali, Chattogram 25 August 2026 4 views CTZM2DZV
0 Comments
Only demanded Land Office ৳100.0K

খারিজ

খারিজ করতে হবে।টাকা না দেওয়াতে দুইবার না মুঞ্জুর করেছে।কোন কারণ লিখে না। বলে অফিস খরচ লাগবে। পরে শিল্পিকে দিয়ে ১০০০০০ টাকা চাই। একটা জায়গা নাকি ভিপি সম্পত্তি।আমি বললাম সমস্যা কি এগুলি তু অবমুক্ত।আর আপনারা তু এই দাগের বিভিন্ন অংশ খারিজ করেছেন।আমাকে বলে এখন করবে না। আর একটা জমি আমি কিনেছি অনলাইন খারিজ করা।কোন সমস্যা নাই। এটা ওইটার জন্য খারিজ করে না।আমি দুই বার আবেদন করেছি। পরে তার অফিসের শিল্পীকে দিয়ে আক লক্ষ টাকা দাবী করে। আমি বলেছি আমি এত টাকা দিতে পারব না। কি করব বলেন।

নারায়নপুর ইউনিয়ন, বেলাব,নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DK5G9L7D
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ জন্য বহুদিন ধরে ঘুরতেছে একজন অফিসার জমে খারিজ কথা বলে ১৪ হাজার টাকা চেয়েছে আগে ৯০০০ টাকা বাবা পরিশোধ করেছে বাকি কাজের পরে বাকি টাকা গুলা দেবে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন গেছে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু বাবা আবার খারিজের জন্য বহুদিন ধরে ঘুরতেছে এই পেপার আনেন বলে ঘোড়াচ্ছে বলে বহুদিন ধরে ঘুরাচ্ছে কিন্তু গতকাল একজন ৫ হাজার টাকা চাইছে আবার সেটা দিয়েছে পরে টেবিলগুলো পার করে দিয়েছে এখন আবার বলেছে মূল যে অফিসার অফিসার সে ও ঘুসি খায় উনাকে এখন ওই টেবিল পার করতে আবার কত টাকা লাগবে সেটা আল্লাই ভালো জানে

বনপাড়া, Rajshahi 25 August 2026 3 views RJW6A454
0 Comments
Paid Other public office ৳2.0K

মোবাইলে উদ্ধারে পুলিশের সাহায্য

আমার মোবাইল হারিয়ে যাওয়ায় আমি কালকিনি থানা পুলিশের সাহায্য নিতে যাই। মোবাইলটি উদ্ধারে তারা আমাকে সহযোগিতা করবে বলে জানায়। এ কাজের জন্য তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করে এবং বলে, এই টাকা ছাড়া কোনোভাবেই মোবাইল উদ্ধারের কাজ সম্ভব নয়। পরে বাধ্য হয়ে আমি তাদের ২,০০০ টাকা দিই। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটি করে দেওয়া হয়নি। এমনকি তারা কাজটি করে দেওয়ার কোনো উদ্যোগও নিচ্ছে না।

Kalkini, Dhaka 25 August 2026 5 views DKL7WLRB
0 Comments
Paid Land Office ৳20.0K

খারিজ করতে চাওয়ায়

আমার দাদা আমার বাবার নামে দলিলের মধ্যমে সম্পদ দান করেন যা বহু বছর খারিজ করা হয়নাই। দাদা পরলোকগম করায় খারিজের ব্যপারটা সামনে আসলে ১২০০টাকার খারিজ ৭-৮মাস ঘুরার পর পরে বধ্য হয়ে ২০০০০টাকায় স্যাটেল করতে হয়। ইউনিয়ন ভূমি অফিসের বড় স্যারের সাথে, তিনি বলেন আগেই যদি লেনদেন করতাম তাহলে এতো মাস ঘুরা লাগতোনা। উপরের টেবিলে নাকি টাকা ছাড়া কাজই হয়। এইখানে ওনার নাকি কোন দোষ নাই। বরং উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন।😶

লক্ষীপুর ইউনিয়ন ভুমি অফিস, কুমিল্লা।, Chattogram 25 August 2026 3 views CTLCNP4L
0 Comments
Refused Other public office ৳5

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে ঠিকাদারি করতে গেলে সেখানে প্রতিটি সেকশানে নির্ধারিত ঘুষের রেট আছে চীফ ইন্জিনিয়ার ৫%,জি এম ৫% এভাবে অন্যান্য কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন দিয়ে কাজ পেতে হয়, অথবা কাজ পেলে এভাবে দিতে দিতে ফাইল প্রসেস করতে হয়। এরকম প্রায় সব দপ্তরে।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CT3B4SKP
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি ও খাজনা

কোন টাকা দাবি করা হয়নি,কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিল না,অন্যদের কাছে জেনেছি টাকা দিলে কাজ তারাতাড়ি হবে।টাকা বিকাশে নিয়েছে। দালাল আছে তাদের।

ঠাকুরগাঁও, Rangpur 25 August 2026 3 views RNHK2Q37
0 Comments
Refused Other public office ৳10.0K

জন্ম নিবন্ধন অনলাইন করা প্রসঙ্গে

জন্ম নিবন্ধন অনলাইন করতে সরকারের ফি ৩৫০ টাকা। কিন্তু আমার কাজ থেকে ৭/১০ দিনের মধ্যে করে দিবে বলে ১০০০০ টাকা চেয়েছে।

চকরিয়া, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ, Chattogram 25 August 2026 3 views CTJNJSCC
0 Comments
Paid Tax Office ৳350.0K

অডিট

আয়কর অডিটের নাম করে সম্পদের ওভার ভেল্যুয়েশন দেখিয়ে অনেক টাকা ট্যাক্স আসবে জানালো। চাহিদা মোতাবেক টাকা দিলে কম ভেল্যুয়েশন করবে। তাই টাকা দিতে হলো।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTVFPMGJ
0 Comments