All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,982 reports found
Report a bribe
Refused Other public office ৳15.0K

ফায়ার লাইসেন্স পুনঃ মূল্যায়ন

প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স পুনঃ মূল্যায়ন এর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে পনের হাজার টাকা ঘুষ দাবি করে।

দিনাজপুর, Rangpur 25 August 2026 5 views RNH6PNAX
0 Comments
Paid Education Office ৳30.0K

এমপিও ফাইল ছাড়

ntrca থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের ফাইল পাঠানো হলে বিভাগীয় শিক্ষা অফিস থেকে এমপিওর জন্য ২০০০০ আর এরিয়ার জন্য ১০০০০ ঘুষ চেয়েছিল। দুই ধাপে আমি ২৭০০০ টাকা ঘুষ পরিশোধ করেছি তারপর আমার ফাইল ঢাকা পাঠানো হয়েছিল।

লামা, Chattogram 25 August 2026 6 views CTLXN7MC
0 Comments
Paid Tax Office ৳2.0K

Tax certificate issue

ব্যক্তি রিটার্ন এর প্রতিটা সার্টিফিকেট এর জন্য 2000 টিকে করে দিতে হয়, শুনেছি এই টাকা নাকি ফাইল এর উপর নির্ভর করে। বড় ফাইল হলে বেশি টাকা। ছোট ফাইল হলে কম।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKT4BB57
0 Comments
Paid Other public office ৳200

প্রত্যয়ন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদ হতে কোন প্রত্যয় নিতে গেলে যেমন নামের ভুল, ওয়ারিশান সনদ ইত্যাদি। কম্পিউটার অপারেটর সাহেব,। উনি প্রতীকাগজে ২শত টাকা করে ঘুষ দাবি করেন।

ইউনিয়ন বইলর, Mymensingh 25 August 2026 3 views MYEPUUGQ
0 Comments
Paid Other public office ৳33.0K

মেসার্স হারুন ট্রেডার্স

নোয়াখালী সদর উপজেলার ইজিপি টেন্ডার ইস্যু করা হয় মেসার্স হারুন ট্রেডার্স নামে ২৫-২৬ অর্থ বছরে, সরজমিনে কাজটি সম্পাদন করার পরে । নোয়াখালী সদর উপজেলা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — বিভিন্ন অজুহাত দিয়ে আমার কাজের বিল বন্ধ করে রাখে। আমার প্রাপ্য বিলের এক পারসেন্ট তাকে দেওয়ার শর্তে বিলটি ফাইলটি সে স্বাক্ষর করে অন্য টেবিল হস্তান্তর করে ( তাকে ৬০০০ টাকা ঘুষ দিয়েছি )। এরপর কম্পিউটার অপারেটর — বিলের তৈরি জন্য১০০০ টাকা ঘুষ দিতে হয়। সহকারী একাউন্ট —কে ১০০০ টাকা ঘুষ দিতে হয়। মূল অ্যাকাউন্টস এর দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন অফিসে সকলের জন্য বিলের ২.৫০% দিতে ২৬০০০ ঘুষ দিতে হবে। তা দিয়ে কাজ সম্পন্ন করিতেছি 😭😭

নোয়াখালী সদর, Chattogram 25 August 2026 3 views CTKY673G
0 Comments
Only demanded Land Office ৳30.0K

নামজারি ও খাজনা

উনি একজন ভুমি অফিসের নায়েব, ১১৭০/- টাকায় নামজারি করা হলেও, উনি ৫০০০ টাকার কমে নামজারি করেছেন এমন কোন তথ্য পাওয়া যায় নি।।

ময়থা,বাসাইল, টাঙ্গাইল, Dhaka 25 August 2026 3 views DKMQSJBE
0 Comments
Refused Land Office ৳10.0K

নাম জারী

নামজারি করা সময় আমার দলিল এবং খতিয়ান এবং আইডি কাড এ তিন যায়গায় তিন রকম নাম আমি এবিড এভিড কপি দিছি কিন্তু তারা টাকা দাবি করছে কাজ টা করে দিয়া জন্য নায়েব চাইছে

সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা, তালা, শ্যামনগর, Khulna 25 August 2026 6 views KHLMG8LW
0 Comments
Paid Traffic Police ৳1.0K

কাগজ যাচাই

উত্তরা দিয়া বাড়ীতে আমার বাইকের কাগজ যাচাই করছে,এই সময় আমার টেক্স টোকেন এর Date ছিল না,তাই পুলিশ সার্জেন্ট — ৫০০০ টাকার মামলার ভয় দেখায়, পরে অন্য ট্রাফিক পুলিশ বলে ১০০০টাকা দিলে ছেড়ে দিবে,পরে৫০০টাকা ঘুষ দিয়ে চলে আসছি।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKWDCTS6
0 Comments
Paid Sub-Registry Office ৳8.0K

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করি, কিন্তু তারা ফাইলটি আটকিয়ে রাখেন, আমার জমি জরুরী ভিত্তিতে বিক্রি করার জন্য শেষমেশ আমি ৮০০০ টাকা ঘুষ দিয়ে নামজারি করতে বাধ্য হ‌ই,,

ময়মনসিংহ, তারাকান্দা,কামারিয়া ইউনিয়ন, কামারিয়া চৌরাস্তা, Mymensingh 25 August 2026 3 views MY9BQG37
0 Comments
Paid Passport Office ৳3.0K

New Passport

আনুমানিক ২০১৯ সালে ফেনী পাসপোর্ট অফিসে সব কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তা জমা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সেখানকার সিন্ডিকেটের মাধ্যমে ফেনী শহরের ভেতরের এক দালাল দ্রুত পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে ৩,০০০ টাকা নেয়।

Feni, Chattogram 25 August 2026 3 views CTYGER5R
0 Comments
Refused Land Office ৳200.0K

জায়গার নামজারি

আমার আম্মার জায়গা, আম্মার ভাই দিতে চায় না, মামা নিজের নামে নামজারি করতে চায়, এটা অভিযোগ দিলে, ভূমি অফিসের লোকজন বলে, ২লক্ষ দিলে তারা এটার ব্যবস্থা করবে। আমার জায়গা আমি চায়তে, ঘুষ দিতে হচ্ছে, বাহ। I hate Bangladeshi system যদিও এদেশ তত ভালো না, I hate Bangladesh too

কক্সবাজার, Chattogram 25 August 2026 5 views CTUF955Y
0 Comments
Refused BRTA ৳3.5K

ড্রাইভিং লাইসেন্স

সেবাটি ছিলো ঘুষ দিলে ফিল্ড টেস্ট পাস ঘুষ না দিলে পরিক্ষা ফেইল। আমি ঘুষ দিইনি আমি ফেল করি কিন্তু যারা পাস করে তারা সবাই ফেইল কেউ কেউ দুই সাইডের খুটি ভেঙ্গে ফেলে তারপরও তারা পাস। আমি স্মুথলি সব কিছু করার পরেও রেজাল্ট চেক করে দেখি আমি ফেইল।

চুয়াডাঙ্গা, Khulna 25 August 2026 4 views KH6Z8ECD
0 Comments
Paid Other public office ৳40.0K

ভূসম্পত্তি বিভাগ বাংলাদেশ রেলওয়ে লালমনিহাট

রেলওয়ে ভূসম্পত্তির যে খাজনা তা পরিশোধ করার জন্য প্রথমে গাইবান্ধা রেলওয়ে কানুনগো অফিসে যাই,কারণ বেশ কিছু বছরের খাজনা বাকি ছিল, সেখানে প্রথমে একজন পাচ হাজার টাকা দাবি করে, তারপরে পাশের টেবিলের লোকের কাছে যাওয়ার পর দশ হাজার টাকা দাবি করে। এরপর উপায় না পেয়ে আমরা লালমনিরহাট রেলওয়ে কানুনগো অফিসে যাই, সেখানে গিয়ে দেখি সেখানকার অবস্থা আরো বেশি খারাপ, আমার সামনেই একজন রেলওয়ে কর্মকর্তা কর আদায় করে তারা সবার কাছ থেকে ঘুষ চাচ্ছে, কেউ যদি বলে একটু কমান, তখন সাথে সাথে উনি বলে কথা বললেই আরো ১০০০ টাকা করে বাড়বে, আর এই লোক গাইবান্ধারই সেই লোক ছিলেন। পরে আমার খাজনাটা অন্য এক লোকের কাছে দেই সহ সে আমাদের কাছে টোটাল ৯০ হাজার টাকার হিসাব দিয়েছিল, যার মধ্যে পরিশোধিত রিসিটে আমাদের খাজনা ছিল ৪৯ হাজার

লালমনিরহাট, Rangpur 25 August 2026 5 views RNJ9FR7P
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন বা রিনিউ

যে কোনো নতুন পাসপোর্ট বানাতে বা রিনিউ করতে গেলে এই টাকা দেওয়া লাগে। তাছাড়া কাজ হয় না। টাকা আগে পরে কাজ। না হলে ৭-৮ দিন পর ডাকে। সাধারণ মানুষকে ঘুরাই।

চাপাইনবয়াবগঞ্জ, Rajshahi 25 August 2026 3 views RJMCTQBS
0 Comments