All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Passport Office

নতুন পাসপোর্ট করার সময়

নিজে নিজে সব কাগজ করে নিয়ে গেলে বিভিন্ন ভুল ধরে আাবার আসতে বলে,তাই পাশের কম্পিউটার দোকান থেকে ২০০০হাজার টাকা বেশি দিয়ে একটা সিল নিয়ে দেখানের পর সাথে সাথে কাজ হয়ে গেছে।

Paid
কুমিল্লা ৳2.0K
25 August 2026 3 CTTL5VDQ
0 Comments
Accounts Office

Salary

আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে যারা শিক্ষকতায় জয়েন করি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ধিত ইনক্রিমেন্টের গেজেট থাকলেও এজি অফিস এটা করে দেওয়ার জন্য আমাদের থেকে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষ ২৫০০ টাকার করতে পারবে না বলে জানায়।পরে আমরা দাবিকৃত অর্থ দিয়ে কাজ করিয়ে নেই।এজিতে টাকা ছাড়া কেউ কথা পর্যন্ত বলে না বিশেষ করে অডিটরগুলো টাকা ছাড়া কিচ্ছু করে না। এদের হাতে সবাই জিম্মি।

Paid
Dhaka ৳2.0K
25 August 2026 3 DKJCTYZ8
0 Comments
Tax Office

ফাইল অডিটে ফেলে

ট্যাক্স অফিস থেকে ফোন করে বলল, আপনার ফাইল অডিতে পড়েছে, তদন্ত করতে হবে। তদন্ত করলো কিছুই পেল না, তবু বলল রিপোর্ট জমা দিতে হবে, তার আগে খরচাপাতি দেন, (আমার উকিলের মাধ্যমে) জোর করে বিশ হাজার টাকা নিলো, আমার উকিল বলল নতুন জয়েন করেছে টাকার জন্য পাগল বাধ্য হয়ে দিতে হলো।

Paid
ঢাকা ৳20.0K
25 August 2026 3 DKK346KG
0 Comments
Sub-Registry Office

নকল উত্তোলন

আমার জরুরি ভিত্তিতে একটি দলিল এর নকল উত্তোলন করা প্রয়োজন ছিল। তাই নকল এর জন্য গেলে আমার কাছে ৩০০০ টাকা দাবি করে। পরে শেষ ২৫০০ টাকা দিয়ে নিতে হয়েছে।

Refused
নোয়াখালী ৳3.0K
25 August 2026 3 CT5RPLFL
0 Comments
Other public office

বয়লার এর নতুন লাইসেন্স অনুমোদন

রাইস মিলে ব্যবহৃত বয়লার এর নতুন লাইসেন্স অনুমোদন এর জন্য বয়লার পরিদর্শকের কার্যালয়, রংপুর অফিসে ৪.৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়।

Refused
রংপুর ৳450.0K
25 August 2026 3 RNZKDAS8
0 Comments
Education Office

এমপিও ফাইল ছাড়

ntrca থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের ফাইল পাঠানো হলে বিভাগীয় শিক্ষা অফিস থেকে এমপিওর জন্য ২০০০০ আর এরিয়ার জন্য ১০০০০ ঘুষ চেয়েছিল। দুই ধাপে আমি ২৭০০০ টাকা ঘুষ পরিশোধ করেছি তারপর আমার ফাইল ঢাকা পাঠানো হয়েছিল।

Paid
লামা ৳30.0K
25 August 2026 6 CTLXN7MC
0 Comments
Other public office

প্রত্যয়ন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদ হতে কোন প্রত্যয় নিতে গেলে যেমন নামের ভুল, ওয়ারিশান সনদ ইত্যাদি। কম্পিউটার অপারেটর সাহেব,। উনি প্রতীকাগজে ২শত টাকা করে ঘুষ দাবি করেন।

Paid
ইউনিয়ন বইলর ৳200
25 August 2026 3 MYEPUUGQ
0 Comments
Other public office

মেসার্স হারুন ট্রেডার্স

নোয়াখালী সদর উপজেলার ইজিপি টেন্ডার ইস্যু করা হয় মেসার্স হারুন ট্রেডার্স নামে ২৫-২৬ অর্থ বছরে, সরজমিনে কাজটি সম্পাদন করার পরে । নোয়াখালী সদর উপজেলা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — বিভিন্ন অজুহাত দিয়ে আমার কাজের বিল বন্ধ করে রাখে। আমার প্রাপ্য বিলের এক পারসেন্ট তাকে দেওয়ার শর্তে বিলটি ফাইলটি সে স্বাক্ষর করে অন্য টেবিল হস্তান্তর করে ( তাকে ৬০০০ টাকা ঘুষ দিয়েছি )। এরপর কম্পিউটার অপারেটর — বিলের তৈরি জন্য১০০০ টাকা ঘুষ দিতে হয়। সহকারী একাউন্ট —কে ১০০০ টাকা ঘুষ দিতে হয়। মূল অ্যাকাউন্টস এর দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন অফিসে সকলের জন্য বিলের ২.৫০% দিতে ২৬০০০ ঘুষ দিতে হবে। তা দিয়ে কাজ সম্পন্ন করিতেছি 😭😭

Paid
নোয়াখালী সদর ৳33.0K
25 August 2026 3 CTKY673G
0 Comments