All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Paid Other public office ৳60.0K

বিদ্যুৎ সংযোগ গ্রহণ (নতুন মিটার)

ঢাকা মহানগরীর ৬৬নং ওয়ার্ডস্থ গ্রীনসিটি আবাসিক এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণের জন্যে ডিপিডিসি (DPDC)-এর এনওসিএস মাতুয়াইল অফিসে যোগাযোগ করলে নানা রকম কাগজপত্রের বাহানায় প্রায় ৬ মাস ঘুরায়। পরবর্তীতে এক দালালের সাথে চুক্তিকরে প্যাকেজ ৬০,০০০টাকা দিয়ে তাদের মর্জি মতো ২ ফেইজের নরমালতার ও প্রিপেইড মিটার সংযোগ নিতে হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKUHWSBC
0 Comments
Paid Land Office ৳500

ভুমি রের্কড বই চেক

এপ্রিল ২০২৬ আমি নতুন নামজারির আবেদন করে সাভার উপজেলা অধীস্থ বলিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে রের্কড বই চেক করার জন্য অফিসে কর্মরত রের্কড কিপার কাছে ৫০০ টাকা পরিশোধ করে সেবা গ্রহন করেছিলাম।

সাভার, Dhaka 25 August 2026 3 views DKWVU9S6
0 Comments
Paid Land Office ৳300.0K

ডিসি অফিসের এল এ শাখার জমি অধিগ্রহণের টাকা ছাড়ের জন্য

ডিসি অফিসের এল এ শাখার জমি অধিগ্রহণের টাকা ছাড়ের জন্য — নামের তহশিলদার টাকা চায়।তাঁর দাবি ৩ লক্ষ টাকা ছিলো। আমরা পরে ৮০ হাজার টালা দেই। এই — টাকা না দিলে এই কাগজ ওই কাগজ করে আমাদের ৩ মাস ঘুরায়। পরে আমরা এই টাকা টা দেই। সে এখন সদর ভুমি অফিসের তহশিলদার।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CTVFAC4Z
0 Comments
Paid Passport Office ৳3.3K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে ফাইল জমা নেয়ার সময় বলে ফরমের এখানে ভুল, ওখানে ভুল, ঠিক করে নিয়ে আসো। দ্বিতীয় বার গেছে আরও নতুন করে গেলে বলে আবারও বলে এটা ঠিক করে নিয়ে আসো, ওটা হবে না ইত্যাদি। তাই বাধ্য এক দালাল ধরে ৩৩০০ টাকা বেশী দিয়ে পাসপোর্ট করেছি।

হবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SYBQL8LH
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানাই যাই, সরকারি ফী বাদে ৫০০ টাকা খরচ বাবাদ দারগা দাবি করে, পরে ঐটা দিতে হিছে বাদ্য হয়ে

এটা সবখানেই হয় আমার ধারনা, আমারটা লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CT27QUCQ
0 Comments
Only demanded Land Office ৳200.0K

ভুমি অধিগ্রহন

গাজীপুর সিটি করপোরেশনের ভোরা, কলের বাজার রাস্তা ভুমি অধিগ্রহনের জন্য DC অফিসের ভূমি অধিগ্রহন শাখার কর্মকর্তা, সিটি করপোরেশনের এর সার্বেয়ার স্থানীয় দালাল এর মাধ্যমে ১৫%-২৫% হারে টাকা নিয়ে যাচ্ছে। দালাল ছাড়া কেউ ভূমি অধিগ্রহনের টাকা নিতে পারে না।

গাজীপুর সিটি করপোরেশনের, Dhaka 25 August 2026 3 views DKY7BG75
0 Comments
Paid Customs Office ৳4.0K

Chalan joma dawa

আমার ২টা ব্যবসা প্রতিষ্ঠান আছে. যার জন্য প্রতিমাসে আমাকে ভ্যাট দিতে হয় . এর পাশাপাশি প্রতিমাসে এ ২ প্রতিষ্ঠান এ আলাদা করে ৯০০০টাকা ঘুষ দিতে হয় অফিস খরচ এর নাম এ. যে টাকা কোনো চালান ছাড়া অফিস এর লোক নিয়ে থাকে.যদি o আমাদের ভ্যাট অফিস এ যাবার কোনো প্রয়োজন নাই সব অনলাইন এখন কিন্তু আইন এর বেড়া জাল এ বন্দি . মাসিক টাকা না দিলে নানা রকম হয়রানি মামলা জরিমানা এর শিকার হতে হয় . এই রকম শুধু আমি না . সকল ব্যবসায়ী কে অফিস খরচ দিতে হয় . কারণ আমরা সঠিক পরিমাণ ভ্যাট দেই না . এইটা আইন এর জটিলতা. প্রতি বছর শুধু আমি দেই ১০৮০০০Tk. তাহলে সব ব্যবসায়ী কত দেই.

Jashore, Khulna 25 August 2026 3 views KH5FTD2Z
0 Comments
Paid Other public office ৳30.0K

সত্য মিথ্যা যা মামলাই হোক মামলার এফ আই আর এর জন্য ই ৩০ হাজার নিয়েছেন।

​কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদক ব্যবসা, চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নেপথ্য কাহিনী এবার প্রকাশ পেয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, এই অপরাধ সিন্ডিকেটের মূল হোতা বা প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছেন স্বয়ং অষ্টগ্রাম থানার থানার অফিসার ইনচার্জ। আর তার এই বিশাল 'অর্থ বাণিজ্য' ও মাদক সাম্রাজ্য সচল রাখার মাঠপর্যায়ের দায়িত্ব ভাগ করে নিয়েছেন এএসআই (নিঃ) —, এএসআই —, থানার মুন্সি — এবং ওসির বডিগার্ড —। ​অভিযোগ , এই পুলিশ কর্মকর্তারা আমি থানায় মামলা করতে গেলে মামলা এফআই আর জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে থাকে মামলাটি সত্য হোক কিংবা মিথ্যা হোক

কিশোরগঞ্জ ,অষ্টগ্রাম থানা, Dhaka 25 August 2026 3 views DK3XU9ZY
0 Comments
Paid Public Hospital ৳500

medical service

আমার আব্বা ২০১৯ সালের ২৫ শে জানুয়ারি শুক্রবার সকালে রংপুর মেডিক্যালের আইসিইউতে মারা যান। মারা যাওয়ার পর আব্বাকে থেকে বের করে লাশঘরে রাখা হয়। এরপর অনেক ঝামেলা শেষ করে আব্বাকে যখন লাশ রাখা ঘর থেকে বের করে এম্বুলেন্সে উঠাতে যাব তখন দায়িত্বরত যে ব্যক্তি সে রুমের তালা খুলে দিচ্ছিলো না। ৫০০ টাকা না দিলে লাশ বের করতে দিবে না। যখন জিজ্ঞেস করলাম কেনো টাকা দিতে হবে? বললো এটা তার বকশিস। নিজেকে সংবরণ করে বাধ্য হয়ে সেদিন ৫০০ টাকা বকশিস হয়ে আব্বার লাশ আমি আর ভাইয়া ধরে এম্বুলেন্সে উঠাই। সেই লোকটা একটা তালা খুলে দিয়েছিলো বলে তাকে ৫০০ টাকা বকশিস দিতে হয়েছিল। ঐ জায়গায় প্রতিটি স্তরে স্তরে ঘুষ দিতে হয়।

রংপুর, Rangpur 25 August 2026 3 views RNHA6ARC
0 Comments
Paid Other public office ৳3.0K

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর (দাইফ)

প্রথমত আমি একজন সাধারণ কর্মচারি একটি প্রতিষ্ঠানের। সেই প্রতিষ্ঠানের শ্রম আইনের লাইসেন্স প্রতি ৬ মাসে আপডেট করতে হয়। কুষ্টিয়া কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কাটাইখানার মোর থেকে —ের কবরের দিকে যেতে গিয়ে অবস্থিত। যতবার লাইসেন্স রিনুয়াল করতে গিয়েছি ৩০০০ টাকা বেশি দিতে হয়েছে। যার হাতে টাকা দেয়া হয় তিনিই প্রথম দিকে জানিয়েছিলেন, এই টাকার অনেক ভাগ। এমনকি এডিসির হাত ধরেও উপরে যায়। আমার কোন মন্তব্য বা আশা নেই। আর হ্যা কুষ্টিয়া কাস্টমস অফিস নিয়ে ভবিষ্যতে জানাবো। সম্ভব হলে ভিডিও করে রাখবো ইনশাআল্লাহ। ওটার অবস্থা আরও করুন।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KHZW5RDS
0 Comments
Paid Sub-Registry Office ৳7.50M

হেবা দলিল সংক্রান্ত

আমার নিজের খরিদকৃত 0.04125 একর জমি আমার আপন ছোট ভাইকে হেবা করিয়া দি। উক্ত হেবা দলিল 10/08/2026 তারিখে রেজিস্ট্রি করিতে গেলে সাব-রেজিস্ট্রর দলিল লেখকের মাধ্যমে 75,000/- দাবি করেন। কারন আমার আইডি কার্ডে পিতার নাম — ও আমার ভাইয়ের আইডি কার্ডে — হয়েছে। ঐদিন টাকার ব্যবস্থা না থাকায় 12/08/2026 তারিখে টাকা পরিশোধ করার পর উক্ত দলিল রেজিস্ট্রি করিয়া দিয়াছে।

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস, Khulna 25 August 2026 3 views KHL9NXZE
0 Comments
Refused Other public office ৳1

চাকুরী

রেডক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ দেওয়া হয়েছিল ডাইরেক্টর, এসিসটেন্ট ডাইরেকটর এবং অফিসার, সোসাইটির ভিতর দির্ঘীদিন যাতব ৮-১০ বছর মাস্টাররোলে কাজ করছে এমন অভিজ্ঞ প্রার্থীদের মূল্যায়ন না করে । বাইরে থেকে অনভজ্ঞ, লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা জানি না তাদের কাছে ঘুস নেওয়া হচ্ছে কিনা। তবে যারা বঞ্চিত হচ্ছে তারা বলছে এগুলো ঘুস বানিজ্য হচ্ছে। প্রতিকার চায়।

Dhaka, Bangladesh, Dhaka 25 August 2026 5 views DKNTXLGB
0 Comments
Paid Tax Office ৳50.0K

ইনকাম ট্যাক্স অডিট

আমার ওয়াইফ, একজন সরকারি কর্মকর্তা (ডাক্তার)। তার ট্যাক্স ফাইল আমিই পূরণ করতাম। তার ২০২২-২৩ অর্থ বছরের ট্যাক্স ফাইল অডিটে পড়ে। অডিটের সময় ইনিয়ে-বিনিয়ে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ফাইলে নানান রকম ভুল ধরে প্রায় ৬ লক্ষ টাকার কর দাবির হিসাব তৈরি করে। এক ফ্রেন্ড ট্যাক্সের বড় কর্মকর্তা। তার মাধ্যমে এই তথ্য জানতে পারি। পরে ফ্রেন্ডের রেফারেন্সে ওদের সাথে কথা বলি। ফ্রেন্ড বলেছিল যে টাকা লাগবে না। কিন্তু ওদের সাথে দেখা করার পর কয়েক ধাপে প্রায় ৫০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ট্যাক্স ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ডিসিটি - সবাইকে টাকা দিতে হয়। না দিলে ফাইল ছাড়তো না।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKFDTKZM
0 Comments
Paid Other public office ৳2.0K

রিপোর্ট প্রতিবেদন

আমার একটা মুক্তিযুদ্ধোর বীর নিবাস ঘরের জন্য প্রায় দেড়বছর হয়রানি করেছে, তারপর বীর নিবাস ঘরের প্রতিবেদন ঢাকা পাঠানো হয়েছে,, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে শুধু অনুমোদন কিন্তু মন্ত্রণালয় পরিকল্পনা শাখার এক ব্যক্তি ৭০ হাজার টাকা, চাচ্ছে,, এজন্য টাকা দিতে না পারায় আমার ঘরও হলো না,, ঐ ভাবে চিঠিটা মন্ত্রণালয়ে পড়ে আছে,,কারণ আমার পিতা-মাতা মারা গেছে আমি নানিদের বাড়ি থাকি, নানিদের ভিটেবাড়ি পর্যন্ত নেই

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ইউনো অফিস, Khulna 25 August 2026 4 views KHPHLGFH
0 Comments
Refused Land Office ৳60.0K

দলিলের সাথে খতিয়ান এর গরমিল ঠিক করতে

জমি কেনার পরে কাগজপত্র ভূমি অফিস থেকে সঠিকভাবে তৈরি করে দেওয়া হয়নি। দলিলের হিসাব সবকিছু ঠিক আছে কিন্তু জমি খারিজ এর কাগজে জমির পরিমাণ ঠিক নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় একাধিক দাগ নম্বর থেকে জমি দেওয়া হয়েছে ওই দাগ নম্বরে জমির পরিমাণ ঠিক নেই। এখন অন্য দাগ নম্বর থেকে জমি এখানে যোগ করতে হবে।

গাজীপুর, Dhaka 25 August 2026 3 views DKHBFKU6
0 Comments