All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Paid Other public office ৳200

সার্টিফিকেট উঠানো

কারিগরি Certificate এর ডুপ্লিকেট উঠাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এমন কি সার্টিফিকেট পিয়ন এর কাছে আসার পর ও পিয়ন দিবে না , বললো কালকে আছেন তারপর আমি বললাম আপনার কাছে তো আসছে দেন তারপর বললো নাস্তা পানির জন্য 500 টাকা দিতে তারপর 200 টাকা দিয়ে নিয়ে আসছি ,

আগারগাঁও, Dhaka 25 August 2026 3 views DKLMZL9R
0 Comments
Paid Land Office ৳14.0K

ভূমি খাজনা অনলাইনে অনুমোদন করা

আমার বকেয়া খাজনা ভূমি অফিস অনলাইন বা অফলাইন এ রিসিভ করছিলোনা, হোল্ডিং নম্বর এর জটিলতা দেখিয়ে, তৃতীয় পক্ষের সহযোগিতায় ১৪,০০০/- ঘুষ প্রদান করে আমাকে খাজনা হালনাগাদ করতে হয়েছে।

বনানী, Dhaka 25 August 2026 3 views DKQHEWP5
0 Comments
Refused Land Office ৳1.0K

নামজারি

১ হাজার টাকা দিলে তিন দিনের ভিতরে নামজারি মঞ্জুর হয়ে যাবে। টাকা না দিলে কবে হবে এটা বলতে পারব না। এই টাকা দাবি করে কম্পিউটার নিয়ে বসে থাকা এক ব্যক্তি। আমার মনে হয় কোন অফিসার ঘুষ খায় না। ঘুষ খায় দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ শ্রেণীর কর্মচারীরা

অভয়নগর, যশোর, Khulna 25 August 2026 3 views KHM7R587
0 Comments
Paid Education Office ৳500

জিপিএফ এর কর্তনের পরিমাণ বৃদ্ধির জন্য 500 টাকা দিতে হয়েছে

থানা প্রাথমিক শিক্ষা অফিস পাচলাইশ এর কেরানি টাকা ছাড়া কোন কাজ করেন না। বার্ষিক জিপিএফ এর কর্তণের হার বৃদ্ধির জন্য আবেদন করলে অফিস খরচ বাবদ 500 টাকা নিয়ে নেয়।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CTD3LGGK
0 Comments
Refused Customs Office ৳30.0K

ডিভাইস কম পাওয়া

আমার কোম্পানি একটা ডিভাইস ইম্পোর্ট করে থাকে যাতে প্রতিবার ডিভাইস কম পাওয়া যায় আর এবার ১২টা ডিভাইস কম পাইছি যার মূল্য ৩০০০০ টাকা যার কারনে আমার ডিভাইসের দাম বাড়াতে হইছে ।

Chittagong, Chattogram 25 August 2026 3 views CT5UH3ZT
0 Comments
Only demanded Tax Office ৳250.0K

আয়কর অফিস অডিট মামলার শুনানি করে আসার সময় দরদাম করা হয়,এত টাকা দিবেন,নিচের দিকে খেয়াল রাখতে হবে

সেবা টি ছিলো আয়কর অডিটসংক্রান্ত,আপিস নোটিশ করলে যোগাযোগ করি,প্রথমে পেশকার বলে কর পরিদর্শক রিপোর্ট দিবে তাকে ম্যানেজ করতে হবে, তার পর ডিসিটি স্যার কে তারপর সার্কেলের পেশকার, পিয়ন,ষ্টোনো,কে দিতে হবে,তারপর যুগ্ম কর কমিশনার স্যার ও তার অফিস, তার পর কমিশনার স্যার ওতার অফিস সব ম্যানেজ করতে হবে তা না হলে আপনার অনেক বড় সমস্যা হবে এই বলে টাকা চাওয়া হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK4W6LA3
0 Comments
Refused Other public office ৳100.0K

আদালতের CR মামলা যখন পুলিশের ভিবিন্ন ইউনিট কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া.

আদালতের CR মামলা তদন্ত দেওয়া হয়েছে পুলিশের একটা সংস্থা বা ইউনিট কে,তদন্তকারী কর্মকর্তা আমার সত্য, সঠিক কাগজপত্র বা ডকুমেন্ট থাকার পরেও আমার কাছে টাকা দাবি করে বলেন যে আমি যদি টাকা দেই তাহলে আমার পক্ষে পজেটিভ রির্পোট দিবে। আমি রাজি না হওয়াতে আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওনার পক্ষে রির্পোট দেয়।

কুমিল্লা, Chattogram 25 August 2026 3 views CTNFGP8J
0 Comments
Paid Other public office ৳250.0K

বিদেশগমন বোয়েসেল

বোয়েসেলের মাধ্যমে সিজনাল শ্রমিক হিসেবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য সরকারি এজেন্সি বোয়েসেল নিয়োগ সার্কুলার দেয়। কিন্তু নিয়োগকর্তা তথা যারা ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করবে তারা ফোন দিয়ে ২৫০০০০ টাকা দাবি করে সিলেক্ট করার জন্য

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKLARKCP
0 Comments
Paid Other public office ৳5.5K

পুলিশের কাছে আইনি সহায়তা।

আমার জমি জমা সংক্রান্ত একটি জিডির কাজ করবার জন্য বাগেরহাট সদর থানার পুলিশ আমার বাড়িতে যাওয়ার জন্য তাদের তেল খরচ বাবদ এবং খুলনা সদর থানার লোক ফোনে আমার গ্রামের বাড়ির লোকের সাথে কথা বলার জন্য তাদের ফোন খরচ বাবদ।

খুলনা এবং বাগেরহাট সদর, Khulna 25 August 2026 3 views KHTFYHMQ
0 Comments
Paid Accounts Office ৳10.0K

নতুন বেতন বিল করতে, টিএ বিল, শ্রান্তি বিনোদন বিল,

সরকারি চাকররি বেতন চালু করতে চা নাস্তার খরচ বলে ২০০০ টাকা নিয়েছিলো না হয় কাজের অগ্রগতি করবে না বলেছিলো। প্রতি টিএ বিলে ৫% এবং শ্রান্তি বিনোদন ভাতায় ৫% নেওয়া হয়েছে। না হয় বিল আটকিয়ে রেখেছিলো। এসব কাজ এখনো চলমান

চট্টগ্রাম, ফটিকছড়ি, Chattogram 25 August 2026 6 views CT78FFU3
0 Comments