All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Customs Office

ডিভাইস কম পাওয়া

আমার কোম্পানি চায়না থেকে একটা ডিভাইস ইম্পোর্ট করে কিন্তু যতবারই প্রোডাক্ট রিসিভ করি ডিভাইস কম পাই আর এই বার ১২ পিছ কম পাইছি যার মূল্য ৩০০০০ টাকা । যার কারনে ডিভাইসের দাম বাড়াতে হয়ছে ফলে ডিভাইস সেল করতে কষ্ট হচ্ছে ।

Refused
Chittagong ৳30.0K
25 August 2026 3 CTLD4R7C
0 Comments
Public Hospital

ট্রলিতে রোগী ওয়ার্ডে নিয়ে যাওয়া

হাসপাতালে ভর্তির পর হাসপাতাল কতৃক সিন্ডিকেট রোগীকে ট্রলিতে নিলে জোর পুর্বক ১০০ টাকা আদায় করে। তারা বলে এই টাকা অনেককে ভাগ দিতে হয়।

Paid
খুলনা ৳100
25 August 2026 3 KHYN26RC
0 Comments
Land Office

DBC jorip

DBC jorip kora holo kichu din agay . unara bollo amar 10 katha jomir modhay 3 katha onno nama a registration korchay akhon jodi amar name nitay chai 1 lac taka ditay hobay. ami taka prodan kori abong unara amar name a 10 katha jorip koray den. ai sompotti amar ma ar name . akon amader name transfer kortay abar 1 lac taka chai. amar ma maragachen 3 years agay. warish deat certifickate sob documents achay taka chara unara korben na.

Paid
Narayangonj ৳100.0K
25 August 2026 3 DKCYZ27B
0 Comments
BRTA

গাড়ি নাম্বার

মোটর সাইকের নাম্বার করতে আমার কাছ থেকে 16000 টাকা দাবী করে । পরে আমি অনেক চেষ্টা করি 1000 টাকা কমিয়ে 15000 টাকা দিয়ে কাজ করিয়েছি। সরকারি ফি ছিলে 11764 টাকা। আমার কাছ থেকে 3236 টাকা বেশি নেন। নিজে নিজে করতে তার কোন প্রকার সহযোগীতা করে না।

Paid
চাঁদপুর ৳3.2K
25 August 2026 3 CTN36TRG
0 Comments
Other public office

Polli Biddud Office, Mitter ownership change.

আমি আমার মিটারের মালিকানা পরিবর্তনের জন্য গাজীপুর শালনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আবেদন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মাসের পর মাস আমার ফাইলটি আটকে রাখে এবং AGM-এর কাছে উপস্থাপন করেনি। পরে সাইডম্যানের মাধ্যমে জানতে পারি, টাকা না দিলে ফাইলটি এগিয়ে নেওয়া হবে না। আমার বাচ্চার জন্মনিবন্ধনের জন্য স্থায়ী ঠিকানা হিসেবে মিটারের ঠিকানা অত্যন্ত জরুরি হওয়ায় বিষয়টি দ্রুত সমাধান করা দরকার ছিল। তাই বাধ্য হয়ে ৫,০০০ টাকা দিয়ে কাজটি সম্পন্ন করে এনেছি।

Paid
Gazipur Shalna Jonal Office ৳5.0K
25 August 2026 2 DKKD2H2J
0 Comments
Sub-Registry Office

বন্টক নামা দলিল

আমার চাচাতো ভাই মারা যাওয়ার পর তার আপন ছোট ভাই ও সন্তানদের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সম বন্টন করে দেই। জমিগুলো বন্টন হওয়ার পর বন্টকনামা দলিল করতে গেলে স্থানীয় দলিল লেখকের সাথে যোগাযোগ করি। ওনাকে সকল কাগজপত্র দেয়ার পর উনি উনার পার্টনার আরেকজন দলিল লেখকের সাথে সমন্বয় করে বন্টক নামা দালিল টি সম্পাদন করে দিবেন বলেন। সরকারি ওয়েব সাইটে যেটার মূল্য মাত্র 3410 টাকা মাত্র সেটাই করতে দালিল লেখক বললেন ২লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে। আমরা কারণ জিজ্ঞাসা করলাম বলল অফিস খরচ। আরেক জন দলিল লেখকের সাথে যোগাযোগ করলাম উনি ১৫০০০০টাকায় করে দিতে রাজি হলেন। এটা শুনে প্রথম দলিল লেখক ১৫০০০০ টাকায় ই করতে রাজি হলেন। এর পর আমরা অন্তত ১০ জন দলিল লেখকের সাথে যোগাযোগ করেছি কেহই এর নিচে রাজি হয় না। সিন্ডিকেট।

Paid
বরুড়া উপজেলা ৳150.0K
25 August 2026 3 CTVN4RSY
0 Comments