All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Education Office ৳1.80M

পিয়ন নিয়োগ হাইস্কুলে

হাইস্কুলে পিয়ন নিয়োগ দেওয়ার জন্য সভাপতি ১২ লক্ষ টাকা দাবি করেন। সেটা পরিশোধ করার পরও নিয়োগ দিতে টালবাহানা শুরু করেন। পরে আরও ৬ লক্ষ টাকা দিয়ে নিয়োগ পাই।

গোমনাতী, ডোমার, নীলফামারি, Rangpur 25 August 2026 3 views RN7TPWWK
0 Comments
Paid Other public office ৳300

জন্মনিবন্দন

আমার দুই ছেলের জন্ম নিবন্দন করতে ইউনিয়ন পরিষদের গেলে সেখান থেকে সরকারি মূল্য ৫০ টাকা তা দিয়ে করতে চাইলে করতে পারিনি। পরে অনেক দিন গুরাগুরির পর এক মহিলা ( কর্মরত) বল্ল সে ৩০০ করে নিবে কোন সমস্যা হবে না। পরে আর সমস্যা ছাড়ায় পেয়েগেলাম। এর প্রতিকার চাই।

ঢাকা গাজীপুর শ্রিপুর বরমি, Dhaka 25 August 2026 2 views DKFMCK9D
0 Comments
Paid Other public office ৳2.0K

জন্মনিবন্ধন করা

জন্মনিবন্ধন করতে গিয়ে হয়রানি শিকার, তার সাথে ঘুষ না দিলে কাজ করে। বিভিন্ন তাল বাহানা দেখায়। — নামের লোকটা — দুর্নীতি বাজ। এবং আরও অনেক দালাল আছে যেমন — পাশের রুমে বসে। এবং সবচেয়ে বড় কথা সেখানে থাকা প্রতিটা লোক চাদা বাজ। টাকা ছাড়া কোন কাজ করে না।

মেহেরপাড়া ইউনিয়ন, নরসিংদী জেলা, Dhaka 25 August 2026 2 views DK4P8BVM
0 Comments
Only demanded Land Office ৳100.0K

নামজারী

দুটি ১/১ খতিয়ানের আমার বৈধ দলিল সহ জায়গা নামজারি করতে আমার কাছে এক লক্ষ্য টাকা চাওয়া হয়।কোনো উপায় না পেয়ে আমি এতে রাজি হই এবং পরবর্তী কার্যক্রম করতে বলি।

ফরিদগঞ্জ, Chattogram 25 August 2026 3 views CTH2TE8X
0 Comments
Refused BRTA ৳100

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গিয়েছিলাম। যে কোন পরিমাণ অর্থ না দিলে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারছিলাম না তখন একশত টাকা দিয়ে একটি কলম কিনে বাধ্য হয়ে উপহার দিলাম যাতে হেদায়েত পায় কারণ কলম নামে একটি সূরা কোরআনে রয়েছে।

উত্তরা, Dhaka 25 August 2026 2 views DKRSTZTX
0 Comments
Paid BRTA ৳11.0K

ড্রাইভিং লাইসেন্স

ঘটনা টি ৫ ই আগস্টের পর, ভেবেছিলাম পরিবর্তন আসবে, কিন্তু কিছুই না। আগে রেকুএস্ট করলে কিছু কমাত, কিন্তু তখন ফিক্সড রেট। এর পর পরিক্ষা জেয়টা বাদ দিব, পার এক্সাম এ এক্সট্রা ১০০০ টাকা। যেমন কথা তেমন কাজ। কোন ঝামেলায় হই নাই। ঠিক মতো কাজ হইছে

গাজীপুর, Dhaka 25 August 2026 2 views DKJKSRXP
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

মামলা চলাকালীন সময়ে দলিল সংশোধন

আদালতে মামলা চলাকালীন সময়ে দলিল সংশোধন করে দিছে দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের কেরানী —। আমার কাছে ১০০০০ টাকা চেয়েছিলো। আমি দিয়েছি৷ কিছুদিন পর বিপক্ষ পার্টির কাছে ১৫০০০ টাকা নিয়ে দলিল সংশোধন করে দিয়েছে।

দেওয়ানগঞ্জ, Mymensingh 25 August 2026 3 views MY2NDTVP
0 Comments
Paid BRTA ৳8.0K

নতুন লাইসেন্স করন

নতুন লাইসেন্স করার জন্য দালাল এর মাধ্যমে ১০০০০ হাজার টাকা দাবি করা হয়। আমার জরুরি ছিলো বলে আমি কথা বলে ৮০০০ টাকা দিতে সম্মতি হই এবং টাকা পরিশোধ করি।

সিরাজগঞ্জ, Rajshahi 25 August 2026 3 views RJPSED2P
0 Comments
Paid Other public office ৳1.0K

ওয়েজ আর বোড কিনার সময় ঘুষ চাওয়া

আমি একজন প্রবাসী জনতা ব্যাংক লোকাল অফিস থেকে রেমিট্যান্স এর মাধ্যমে ওয়েব আনার বন্ড কিনার সময় , যতবার ফরিদ করেছি ততবারই ১০০০ করে ঘুষ দিতে হয়েছে

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKAZFEY7
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির মালিকানা রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন করার আগে কোন রশিদ ছাড়াই নিয়েছিল .আমি জমি শতক কিনেছিলাম ৮০হাজার করে ৫ শতক .রেজিষ্ট্রেশন হয়েগেছে বলে পরে আসবেন..২দিন পরে রশিদ দিলো জমি দাম নাকি ৫০ হাজার করে কিনেছি...পরে দরছিলাম বললো বড় অফিসার করেছে .এখন হয়েগেছে কিছু করা সম্ভব না।

মনোহরগন্জ, Chattogram 25 August 2026 2 views CT938GA6
0 Comments
Paid Land Office ৳16.0K

জমির খারিজ/নামজারি

৩ শতক জমি নামজারি করার জন্য ১৬ হাজার টাকা দাবী করে তাহার পিয়ন/সহকারীর মাধ্যমে, অবশেষে ৫ হাজার টাকার বিনিময়ে কাজটি করে নেওয়া হয়। যার সরকারি মূল্য ১১৭০৳। ২০২৪ সালের সেপ্টেম্বরের ঘটনা।

বকশিগঞ্জ, Mymensingh 25 August 2026 3 views MY7NQ5YH
0 Comments
Refused Passport Office ৳2.5K

পাসপোর্ট আবেদন জমা

সরকারি নিদর্শনানুযায়ী পুরাতন পাসপোর্ট কপিসহ সবকাগজপত্র ছিল। কিন্তু দালালের চিহ্ন ছিল না। জমা নেওয়ার সময় বলে কাবিননামা কপি লাগবে। নিয়মানুযায়ী পুরুষের কাবিননামা লাগে না। ফর্ম জমা নেননি। বাহিরে একজন লোক দেখা দিয়ে বলে কথা বলতে। সে আমার কাছ থেকে ২৫০০টাকা দাবি করে। টাকা দিলে ব্যাবস্থা করে দেব। লক্ষ করে দেখলাম দালালদের চিহ্ন থাকলে কোনো ভুল থাকলে ও জমা নেন।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTRM6RGR
0 Comments
Paid Other public office ৳1.0K

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে রেশন কার্ড নবায়ন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে রেশন কার্ড নবায়নের জন্য সংশ্লিষ্ট কাগজ কল্যাণ ট্রাস্টের দায়িত্ব রত কর্মচারীর নিকট জমা দিলে তারা বোঝায় যে কার্ড নবায়নের জন্য তারা অনেক কষ্ট করে এজন্য তাদেরকে টাকা দিতে হবে প্রথমত ৩০০ টাকা দিলেও তারা তা গ্রহণ করে পরে ৮০০ টাকা দিলে তা গ্রহণ করে। এমনভাবে প্রত্যেক সেবা প্রত্যাশির নিকট থেকে তার অর্থ আদায় করে।

শহর, Dhaka 25 August 2026 3 views DK7XZWNA
0 Comments
Only demanded Tax Office ৳15.0K

অফিসের ঠিকানা পরিবর্তন

৫০০০ টাকা দেওয়া হয় অফিস সরকারি কাছে। আবেদন জমা করার পরও কিন্তু এখনো কোন কাজ হয় নাই। এখন অফিসার ইনচার্জ কে কিছু টাকা দিলে হয়ে যাবে।১ বছরের বেশি হল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, Dhaka 25 August 2026 3 views DKW84P9P
0 Comments
Paid Other public office ৳150.0K

প্রাইমারি বদলি জনিত ঘুষ

আমার স্ত্রীকে গ্রাম থেকে ঢাকায় বদলির জন্যে সচিবালয়ের এক সচিবকে এই টাকা ঘুষ হিসেবে দিতে হয়েছে। পরবর্তীতে উপায় না পেয়ে সংযুক্তিতে মাত্র এক বছরের জন্যে এই ঘুষ দিতে হয়েছে। (নোট:আপনাদের সাইটে অফিস হিসেবে সচিব বালয়ের নামটা রাখা উচিৎ)

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKF8636J
0 Comments
Paid Land Office ৳2.0K

Mutation বা নামজারি

নামজারি এসি ল্যান্ড এ জমা দিলে সে ফাইল টি জায় ইউনিয়ন ভুমি অফিসে আর সে খান থেকে পসিটিভ রিপোর্ট সহ ফাইল টি এসি ল্যান্ড এ ব্যাক করাতে টাকা না দিলে প্রত্যাক্ষান করা হয় ঠুনকো অজুহাতে

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKRSB6NY
0 Comments
Paid Other public office ৳300

জন্মনিবন্ধন, সহো ইউনিয়ন ভূমি অফিসের সকল সেব

সরকারি ফি ২৫৳/৫০৳/১০০৳ সেখানে সচিব নেয়, ৩০০/৬০০/৫০০০ ৳, একটা কাগুজে যতগুলো ভুল থাকে সবগুলো আলাদা হিসাব করে আরো বেশি নেয়,

ঝালকাঠি, Barishal 25 August 2026 2 views BRX65GWD
0 Comments