All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Other public office ৳500.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যোগ্য ব্যাক্তির সার্টিফিকেট করতে বিশাল টাকা দিতে হচ্ছে।

যোগ্য ব্যাক্তির সার্টিফিকেট এর জন্য আমার কাছে ৫০০০০০ লক্ষ টাকা চেয়েছিলো। কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয়।

Dhaka, Dhaka 25 August 2026 2 views DKCL7TSV
0 Comments
Paid Land Office ৳16.0K

খারিজ

বারবার আবেদন করেও যখন কাজ হচ্ছিল না। তখন অফিসে গিয়ে জানতে পারলাম ঘুষ ছাড়া আমার কাজ করা হবে না।কাগজপত্র ঠিক থাকলে দিতে হয় ৮০০০ টাকা আর আমার বাবার নাম — এর জায়গায় — থাকায় আমাকে দিতে হয়েছে ১৬০০০ টাকা।

গোপালপুর, টাঙ্গাইল, Dhaka 25 August 2026 3 views DKKLXUMB
0 Comments
Only demanded Other public office ৳3.0K

উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলা তাদের অফিসের সামনে হেল্প দেখছে বসে থাকা দালাল অফিসের কর্মচারী তাদের কাছে নতুন ভোটারের জন্য গেলে টাকা ছাড়া হয়রানি করা হয়। এটি প্রত্যেকটি ভোটারের ক্ষেত্রে

ইসলামপুর উপজেলা, জামালপুর জেলা, Mymensingh 25 August 2026 3 views MYA6BMV6
0 Comments
Paid Other public office ৳500

লঞ্চ চলাচলের জন্য অনুমতি দিয়ে থাকে, তাদেরকে টি.আই. বা ট্রাফিক সুপার বলে, নৌ মন্ত্রনালয়ে।

ঢাকা-ঘাটে লঞ্চ চলাচলের অনুমোদন দিয়ে থাকে। তারা সব সময় বিভিন্ন লঞ্চ থেকে এভাবে টাকা উত্তোলন করে। নাহলে প্রচুর ঝামেলা করে। লঞ্চ চল্লেই কোন না, কোন বাহানায় টাকা আদায় করে। ওই টাকা সবাই ভাগকরে নেয়।

ঢাকা সদর ঘাটে, লাল কুঠির ঘাটে, টি আই, রা।, Dhaka 25 August 2026 2 views DKD4GP9Z
0 Comments
Paid Land Office ৳12.0K

মিউটেশন

নায়েব+এসিল্যান্ড: টাকা দিন, কাজ ৫-৭ দিনের মধ্যে হয়ে যাবে, নাহলে ফাইল পরে পচতে থাকবে। বারবার অনলাইন আবেদন প্রত্যাক্ষান করে দেওয়ার পরে আমি টাকা দিতে বাধ্য হই। সার্ভেয়ারের মাধ্যমে লেনদেন হয়েছিলো। আর পাবনা জেলার, ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বর্তমান নায়েব একটা রক্তচোষা পিশাচ, ১০০ টাকার খাজনা(ট্যাক্স) এর জন্য গরীব কৃষকদের থেকে ৫০০-১৫০০ আদায় করে সম্মুখে।

ভাংগুড়া, পাবনা, Rajshahi 25 August 2026 3 views RJVF5MWQ
0 Comments
Refused Other public office ৳4.5K

জাতীয় পরিচয় পত্র নবায়ন করার সময়

জাতীয় পরিচয় পত্র নবায়ন করা অন্য শহর মানে ঢাকা থেকে জন্মনিবন্ধন করা হইছিলো এখন নোয়াখালী আইডি করতে চাওয়াতে এই অর্থ দাবী করে।

নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CTNAE3SX
0 Comments
Paid Other public office ৳220.0K

বিল্ডিং এর প্ল্যান অনুমোদন

বিল্ডিং এর প্ল্যান অনুমোদন করানো বাবদ নোয়াখালী পৌরসভা অফিসকে টেবিল খরচ বাবদ দিতে হয়েছে। ঘুষ ছাড়া ফাইল ফেলে রাখে। বারবার ফেরত দেয়। অপ্রয়োজনীয় তথ্য ও একটা কাগজপত্র চায়।

নোয়াখালী, Chattogram 25 August 2026 2 views CTVHXJQ6
0 Comments
Paid Other public office ৳1.0K

কৃষি সার্টিফিকেট অনলাইন আপডেট

কৃষি সার্টিফিকেট প্রদান করা হয় কিন্তু এটার অনলাইনে আপডেট হয় নাই তিন দিন ঘুরানোর পর এটার জন্য টাকা দাবি করা হয়েছিল ।

বরুড়া, Chattogram 25 August 2026 2 views CTX3G56V
0 Comments
Paid Other public office ৳3.0K

সরকারি বিদেশ ট্রেনিং এর জিও

একটি সরকারি ট্রেনিং এ গমনের জন্য জিও অনুমোদন করতে উপসচিব এর প্রশাসনিক কর্মকর্তাকে ৩০০০ টাকা দিতে হয়েছে। নির্ধারিত যাত্রার প্লেন এর তারিখ এর আগেরদিন পর্যন্ত টাকা না পেয়ে ফাইল ধরে রেখেছিলো। পরে টাকা নিয়ে সেদিন বিকালে ফাইল ছাড়ে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKH4ALYV
0 Comments
Paid Tax Office ৳10.0K

Income tax certificate

ইনকাম ট্যাক্স অফিস এ আমি নিজে ইনকাম ট্যাক্স দিতে পারি না কখনই। নানা রকম হয়রানি করে। অফিস এর কমকর্তা কে টাকা দিলে সহজেই কাজ হয়ে যায়। লাস্ত ৮ বতসর যাবত ১০০০০ করে টাকা দিয়ে আস্তেসি। বাসায় এসে ইনকাম ট্যাক্স এর কাগজ দিয়ে যায়। ইনকাম ট্যাক্স অফিস এর কমকর্তারা দেশের প্রচুর কর ফাকির জন্নে দায়ি। তারা নিজেরাই দেশের সবথেকে বড় দুরনিতিবাজ।

Nilphamari, Rangpur 25 August 2026 3 views RNFZ6HEZ
0 Comments
Paid Land Office ৳20.0K

জমি ই- নামজারি

ই নামজারি। সরকারি খরচে যেটা করতে লাগে ১১৭৬ টাকা। সেই নামজারি করতে আমার ২০০০০ টাকা লাগছে। রাউজান উপজেলা, চট্টগ্রাম, এইখানে এমন একটা শক্ত সিন্ডিকেট তৈরি হয়ছে যে আমাকে বাধ্য হয়ে ১১৭৬ টাকার কাজ ২০০০০ দিয়ে করতে হয়ছে। সাধারণ নিয়মে আমি করতে গেছিলাম কিন্তু ওরা বারবার আম্র ফাইলটা রিজেক্ট করছে না না অজুহাতে। সময়টা গত দুইমাস আগের ঘটনা

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTMQJQ9X
0 Comments
Paid Sub-Registry Office ৳4.0K

বন্ধকী দলিল পাওয়ার দলিল

ব্যাংক কর্মকর্তা। বন্ধকী দলিল পাওয়ার দলিল করতে সমস্ত সরকারি খরচ পপরিশোধ করার পরেও অফিস খরচ নামে ৪০০০ টাকা অতিরিক্ত নেয়া হয়।

ফরিদপুর, Dhaka 25 August 2026 3 views DKDXZ73J
0 Comments
Paid Other public office ৳40.0K

নির্বাচন অফিস

পাসপোর্ট করার জন্য একটি ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন ছিল, ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করি "ইমারজেন্সি ন্যাশনাল আইডি কার্ড বানাবো কিভাবে সে ব্যাপারে কেউ একজন সাহায্য করুন, একটা মেয়ে সেখানে কমেন্ট করলো, সে নাকি তিন দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছে, তাই আমি তার কাছে জানতে চাইলাম, আপনি কাকে দিয়ে এই ন্যাশনাল আইডি কার্ডটি বানিয়েছেন, সে আমাকে ঢাকা কেন্দ্রীয় নির্বাচন অফিসের একজনের নাম্বার দিয়েছে, এবং বলল সে একদিনের ভিতর ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা করে ফেলে, কি বলল ৭ হাজার টাকার মতো খরচও হতে পারে, তাই আমি ওই লোকটিকে ফোন করে কথা.......... এত লিখা এখানে জায়গা নিচ্ছে না, তাই বিস্তারিত জানতে [redacted] এটা আমার নাম্বার কাইন্ডলি নক দিন। আমি বিস্তারিত ঘটনা বলতে চাই

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKSZN77G
0 Comments