All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Other public office

থানা

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জিডি করতে সবার থেকে থানার ভিতরেই ওপেনলি ৩০০ টাকা করে নেওয়া হয়। আমার এসএসসি সার্টিফিকেট হরিয়ে যাওয়াতে জিডি করতে গেসিলাম কয়েকদিন আগে, আমার সামনে থেকে ৫ জনের থেকে টাকা নিচে, আমার থেকেও চেয়ে বসছে। আমি টাকা দি নাই, কিন্তু অফিসের ইনচার্জ কে ও বলার সাহস হয় নাই কারণ হয়তো এই টাকার ভাগ সবার পকেটেই যায় যার কারণে অপেনলি নেওয়া হয়।

Refused
নোয়াখালী ৳300
25 August 2026 4 CTWW7UQP
0 Comments
Land Office

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন নোয়াখালীর হাউজিং এস্টেট জমি কেনাবেচা

নোয়াখালী হাউসিং এস্টেট (দ্বিতীয় পর্যায়ে) জমির কেনার জন্য প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), চট্টগ্রাম হাউসিং স্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে হস্তান্তরের অনুমতি, নামজারীর অনাপত্তি প্রদানের জন্য ঘুষ দিতে হয়েছে। পরবর্তীতে বিল্ডিংয়ের প্লেন পাশের জন্যও ঘুষ প্রদান করতে হয়েছে।

Paid
নোয়াখালী ৳250.0K
25 August 2026 3 CTD5ASAG
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধন

আমি একটি NID সংশোধন কাজে গেছিলাম যেটা আমার জন্য খুব জরুরি,তারা যখন বুঝতে পারলো যে বিষয়টা জরুরি তখন ৪৫০ টাকার কাজ ৪০০০ টাকা চাচ্ছে 😡। এতো দুর্নীতি হলে সাধারণ মানুষ যাবে কোথায়?

Refused
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ, আমবাড়ি বাজার,পার্বতীপুর,দিনাজপুর। ৳4.0K
25 August 2026 3 RNTZJ9D6
0 Comments
Traffic Police

মটর সাইকেল এর রেজিষ্ট্রেশন ছিলো না বলে।

আমার মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ছিলো না ট্রাফিক সাজেন্ট না*মু* গাড়ি টা ধরছে। ধরে বলে লাইসেন্স নাই কেনো। তার পর বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে মামল্ হবে তোর ৫ বছর জেল হবে। হয় ১৫০০০ হাজার টাকা দিবি না জেলে যাবি। সেই ভয়ে কুত্তার বাচ্চাকে পনেরো হাজার টাকা দিয়েছিলাম

Paid
মেহেরপুর ৳15.0K
25 August 2026 3 KHPBH8BM
0 Comments
BRTA

মালিকানা বদলি

ঢাকা মিরপুর বিআরটিএ তে আমার একটি কাভার্ড ভ্যান পিকআপ গাড়ির সরকারের কাছে জমা নথিগুলো পাওয়া যাচ্ছিল না। এজন্য আমার গাড়ির মালিকানা বদলি হচ্ছিল না। পরবর্তীতে ঘুষের বিনিময়ে গাড়ি মালিকানা বদলি করতে সক্ষম হই । এতে আমি ঘুষ দিতে বাধ্য ছিলাম বিগত ছয় বছর যাবত আমার মালিকানা বদলি হচ্ছিল না। সিলেট এবং ঢাকা দৌরিতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম পরবর্তীতে আমি ঘুষ প্রদান করতে বাধ্য হই

Paid
আম্বর খানা ৳90.0K
25 August 2026 3 SYVJMBJR
0 Comments
Public Hospital

রোগীর জন্য বেড নিতে

বাবা অসুস্থ দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাই।সেখানে গিয়ে দেখি বেড খালি নাই। বেড সংগ্রহ করতে হলে টাকা লাগবে তা না হলে ফ্লোরে বিছানা করে থাকতে হবে।যা খুবই একজন রোগীর জন্য কষ্টদায়ক বিষয়।

Refused
গাজীপুর ৳200
25 August 2026 3 DKKHZH2J
0 Comments
Other public office

ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্স করার জন‍্য প্রতি বছর ২৫০০০ টাকা ঘুষ দিতে হয়, না দিলে তারা বলে ফায়ার এক্সিট প্লান করায় নিয়ে আসেন , আর যদি ফায়ার এক্সিট প্ল্যান করা হয় তারপর আরও কিছু করতে বলে যা সকল ব‍্যবসায়ীর জন‍্য কস্টকর ।

Paid
যশোর ৳25.0K
25 August 2026 4 KHNA7W3L
0 Comments
Land Office

নামজারী

৬ শতক বসতভিটা নামজারি তথা এসিল্যান্ড যাচাই করতে প্রথম দপে ২০০০ ২য় দপে ৮০০০ দাবি করে এবং পরিশোধ করি। এর আগে একই জায়গা বায়নানামা করতে ৪০০০০/- নিয়েছে। এখনো নামজারি হয়নি বরং জেলা অফিসে আটকে রাখা হয়েছে সেখানেও প্রাথমিকভাবে ১০০০০/- দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নামজারি বা কোনো সূরতহাল দেখা যাচ্ছে না, বরং ফাইল কোন স্তুপে পড়ে আছে তাও জানিনা।

Paid
লামা, বান্দরবান ৳10.0K
25 August 2026 2 CTYXL244
0 Comments
Other public office

সরকারি ঠিকাদারি কাজের বিল

আমি কাজ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করেছি কিন্তু জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমার কাছে সব বিল বাবদ ২০০০০০/- টাকা দাবি করেন। দেই নাই বলে এখনো আমি বিল পাই নি ৬ মাস ধরে

Only demanded
মৌলভীবাজার ৳100.0K
25 August 2026 5 SYBWGWXX
0 Comments