All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

Birth certificate

At Fenchuganj No. 1 Union Parishad,Fenchuganj, Syleht I applied for a birth certificate and was officially asked to pay ৳1,000 for the service. I understand that there may be an official government fee for issuing a birth certificate, but ৳1,000 seemed unusually high to me for this service. I am reporting this to document the amount and to clarify whether ৳1,000 is the officially approved fee for obtaining a birth certificate from this Union Parishad.

Sylhet, Sylhet 25 August 2026 3 views SYV8MCZW
0 Comments
Refused Other public office ৳10.0K

পুলিশের কার্যক্রম

আমার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী হামলা করে আমার মাকে আঘাত করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করি। পরে থানা ও এলাকার সবাই ভয় দেখিয়ে সমাধান করে। যারা হামলা করেছিল তারা সবাই বিচারে ছিল না। পরবর্তীতে তারা আমাদের দায়েরকৃত মামলা থানা থেকে উল্টো আমাদের নামে এফআইআর করে দেয়। পুলিশও নিনা তদন্তে টাকা খেয়ে কাজ করে। আমাদের কাছে টাকা দাবি করলে আমরা দিতে অস্বীকৃতি জানাই। ফলে বিরোধীদের কাছ থেকে টাকা পেয়ে মামলা আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেয়

বিয়ানীবাজার, Sylhet 25 August 2026 3 views SYZQLDCM
0 Comments
Refused Other public office ৳500

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে এসে

আমার বিরুদ্ধে এক অন্যায়ের প্রেক্ষিতে থানায় অভিযোগ দিলে একজন পুলিশ সদস্য এলাকায় তদন্তে আসেন। এসে তিনি আমার সাথে দেখা করেন, একসময় তেল খরচ দাবি করেন। পরে বললাম, আমি এসব করি না। মন খারাপ করে চলে গেলো।

পাবনা, Rajshahi 25 August 2026 3 views RJ5CMDYE
0 Comments
Refused Public Hospital ৳8.0K

Tumor Surgery

My father had a tumor in his throat, and we went to Mitford Hospital for his treatment. He was admitted to the hospital for surgery, and approximately 15 days after admission, we were given an operation date. However, after being admitted, we spent almost a month waiting while the surgery date kept getting postponed. We were repeatedly told, “It will be done today,” then “tomorrow,” and later “next week.” The date was changed around three times. The worst experience happened on the final scheduled date. My father was taken to the operating area and was waiting for surgery, but he was eventually sent back without the operation being performed. We were told that a hospital staff member had b

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKRP7UYC
0 Comments
Paid Other public office ৳1.00M

ফায়ার সার্ভিসের চাকরি বাবদ ঘুষ

ফায়ার সার্ভিসে চাকরি পাওয়ার জন্য দিতে হয়েছে। ফায়ার সার্ভিসের জন্মলগ্ন থেকে ঘুষ ছাড়া একজনেরও চাকরি হয় না। তাই সবাই বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। কিছু অফিসার ছাড়া সবাই বাংলাদেশে একটাই ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস যেইখানে নিজের টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে জনগনের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে। এখন ২০ লক্ষ + হয়ে গেছে একটা চাকরি।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKTWDAAH
0 Comments
Paid Other public office ৳37.0K

জন্ম নিবন্ধন এর সেবা

জন্ম নিবন্ধন এর কপি অনলাইনে ডাবল দেখাচ্ছিলো। তাই আমি আমার মেয়ের জন্মনিবন্ধন করতে পারছিলাম না।তাই দালাল ধরে দুই জনের জন্য ৩৭০০৳ পরিষোধ করে ঠিক করে নেই।আমার ছোট বোন একই কাজের জন্য ৮০০০৳ দিয়েছিলো কারন তার মেয়ের স্কুলে ভর্তি করতে হতো খুব দ্রুত।

ভাষানটেক,কাফরুল, ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK7EAZPP
0 Comments
Paid Other public office ৳60.0K

এল জি ই ডি

যশোর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে we care প্রকল্পের নিয়োগে আমার কাছ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও প্রকৌশলী ঘুষের বিনিময়ে চাকুরী দেয়। পরবর্তী দুই বছর পর আবার আমার কাছে ঘুষের বিনিময়ে চাকুরী মেয়াদ বাড়াতে চাইছিলো কিন্তু আমি টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে আমার চাকুরী কেড়ে নেয়।যার ফলাফল আমি আমার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম বিপর্যয় মুখে পড়ে যায়।

যশোর, Khulna 25 August 2026 3 views KHXNLD7P
0 Comments
Paid Education Office ৳500

Name correction.

নাম সংশোধন এর প্রকৃয়া ছিল। টাকা চায়নি কিন্তু এমন ভাবে ঘুরাচ্ছিলো ৩-৪ মাস ঘুরছি। পরে বুঝতে পেরে ৩০০ দিলে নিতে চায়নি বললো টাকা লাগবে না এমনি হবে। পরে ৫০০ দিলাম একদম সাথে সাথে কুত্তার মত ফাইল খুঁজে বের করে মিটিং লিস্টে নাম এন্ট্রি করিয়ে দিল। পরবর্তীতে কাজ হয়েছিল ২০২২-২০২৩ এর ঘটনা তারপর আর সামনাসামনি বা পাপ্য অধিকারের জন্য ঘুষ দেই নি।

Rajshahi, Rajshahi 25 August 2026 2 views RJJFREEC
0 Comments
Refused Sub-Registry Office ৳5.0K

জমিরেজেসটি

দলিলে সকল প্রক্রিয়া সম্পন্নহওয়ার পর দিন দলিল লিখক ফোনদিয়া বলে ইকটু অফিসে আসেন আমাকেত অফিসে ডুকতে দেয়না । আমি বলি কেনো ওনি বলে কালকে ছার দলিলে ছাইন করেনাই আর ঐ দিলিল ওনার মহরি সবার সাক্ষর নিয়া জমা করে দিছে আপনি ইকটু আসে।আমও বল্লাম এখানে আমার কি দোস ওটাতো ওনার অফিসিয়াল বুল। ত ঔনি বল্লো টাকা খাওয়াজনয় এমন করে নাইলে দলিল লিখকের লাইছেঞ্চএ আগাত আসবে আর আমার দলিল বাতিল করে দিবে। জনতে চাইলা কত চায়। উত্তর ৫০০০ টাকা ৪০০০ টাকা দিতে চাইলে মানলোনা পুরাটাই নিছে। পরে জান লাম সবার সাথেই কোন না কোন অজুহাতে এসব করে। আবারপ্রতি দলিল এ সরকারি ফি উসক্র এর সাথে ওনাদের জন্য অফিস খরচ নামে আরও, বা২% টাকা এক্সটা নেয়

মহনপুর মতলব উত্তর চাঁদপুর, Chattogram 25 August 2026 3 views CT88LAM5
0 Comments
Only demanded Land Office ৳12.0K

নামজারি

আমার 50 শতাংশ জমির নামজারির জারির জন্য ইউনিয়ন পরিষদে গেলে তারা তার জন্য 12000 টাকা চায়। কিন্তু সরকারি খরচ সবোর্চ্চ 2000 টাকা ,এই হলো আমাদের দেশের অবস্থা।

২নং কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ, Mymensingh 25 August 2026 3 views MYJB7VWE
0 Comments
Paid Accounts Office ৳3.0K

এলপিসি ও বেতন নির্ধারণ

বেতন নির্ধারণের জন্য ৩০০০ টাকা দিতে হবে না হলে হবেনা ব্যস্ত আছি। শুধু ঐ হিসাবে রক্ষণ অফিস নয়, রাজশাহী, বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও হিসাব রক্ষণ অফিসে ঘুস দিতে হয়েছে এলপিসি আনার জন্য। প্রতি স্টেশনে ২০০০/২৫০০ টাকা দিতে হয়েছে।

চিলমারী কুড়িগ্রাম, Rangpur 25 August 2026 2 views RNRTR973
0 Comments
Paid Land Office ৳15.0K

১৫০ ধারা(১৪১/২০২৪-২৫)

আমার নামে জমি না জানিয়ে নামপত্তন করে নেই ভুয়া পেপার দিয়ে।আমি জানতে পারলে অফিসে যায়।বলা হয় ১৫০ধারা করেন।আমি ১৪১/২০২৪-২৫মামলা করি।আমার কাছ থেকে ১২০০০/=ঘুস নেওয়া হয়।নাম জানা আছে।

কেশবপুর, Khulna 25 August 2026 3 views KH3UNGCX
0 Comments
Paid Accounts Office ৳500

বেতন বিল করতে টাকা নেই

বেতন বিল করতে হলে অবশ্যই টাকা দিতে হয়। টাকা না দিলে বেতন বিল চালু করে না। এক মিনিটের কাজ মাসের পর মাস ঘুরায়।এরকম ভোগান্তির জন্য বাধ্য হয়ে টাকা দিতে হয়। না হলে বেতন বিল পেতে অনেক বেগ পেতে হয়।

ধামরাই, Dhaka 25 August 2026 3 views DK44GTPE
0 Comments
Refused Other public office ৳250.0K

ফায়ার লাইসেন্স অনলাইন assessment

ফায়ার লাইসেন্স অনলাইনে assessment এর নামে হয়রানির শেষ সীমায় পৌঁছে গেছি। Digitalization এর নৈরাজ্য চলছে। বিদেশী বিনোযোগকারী হিসাবে আমরা চরম বিরক্ত। আমরা এই দেশে আর বিনিয়োগ করতে রাজি না। ফায়ার সার্ভিস আগ্রাবাদের বর্তমান ডিডি, আগের ডিডি এবং ইন্সপেক্টর চরম দুর্নীতিবাজ।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTW28NP9
0 Comments