All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳100.0K

থানায় মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানি করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার তদন্ত কর্মকর্তা একলক্ষ টাকা ঘোষ নিয়ে মিথ্যা মামলা গ্রহণ করে আমার বাবাকে আঠারো দিন বিনা অপরাধে জেল খাটানো হয়েছে, আল্লাহ একদিন অবশ্যই এই জুলুমের বিচার করবে, তিনি আসল বিচারক 🙏

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 25 August 2026 3 views CTX4GZRC
0 Comments
Paid Public Hospital ৳100

টিকা গ্রহণ

আমার সন্তানসম্ভবা স্ত্রীকে টিটি টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। টিকা দেওয়ার আগে কার্ড প্রদান এবং আমার স্ত্রীকে দ্রুত টিকা প্রদানের শর্তে টাকা দাবী করে সদর হাসপাতাল টিকা কেন্দ্রের আয়া। তাকে ১০০ টাকা দেওয়ায় তৎক্ষণাৎ টিকা প্রাপ্তির সুযোগ মেলে।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 2 views KHN2YCNP
0 Comments
Paid Land Office ৳50.0K

কোর্টের রায় বাস্তবায়ন ও নামজারি

কোর্টের রায় বাস্তবায়ন ও নাম জারিতে তাদের দিতে বাধ্য হয়েছি। ঘুষ ছাড়া কোন ফাইল লড়ে না। তাদেরকে বিকাশ ও নগদ টাকা ৫০০০০+ (পঞ্চাশ হাজার +) দেয়া লাগছে।

লাকসাম সাব রেজিষ্ট্রেশন অফিস ও ভূমি অফিস এবং নাঙ্গলকোট ভূমি, Chattogram 25 August 2026 3 views CT4QGPBZ
0 Comments
Refused Other public office ৳700.0K

সেনাবাহিনীতে সৈনিক পদ

সঠিক সাল মনে নাই, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে হবে। সেনাবাহীতে চাকরির খুব ইচ্ছা ছিল এক বিশাল স্বপ্ন। তো তারপর একদিন — একদিন বলল চাকরি হবে কিন্তু কোনো এক ব্যক্তিকে ৭ লক্ষ টাকা ও একটি ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। টাকাটা এপয়েন্টমেন্ট লেটার পাওয়ায় পর দিলে হবে। যা আমার সাধ্যের বাইরে। এজন্য নিজের স্বপ্ন ওইখানেই আটকে গেছে।

বাগেরহাট, Khulna 25 August 2026 3 views KHW3ENG3
0 Comments
Paid Other public office ৳300

জন্ম নিবন্ধন

আমি নিজে অনলাইনে আবেদন করছি সেই কপিসহ আমার অন্যান্য ডকুমেন্টস নেই ইউনিয়নপরিষদে গেছি এখন তারা আমার ডকুমেন্টসহ জমা নেবে না তারা বলতেছে যে এখান থেকে করতে হবে । আমি বললাম কেন তারা বলতেছে এখান থেকেই করতে হবে না হলে হবে না এবং আপনাকে 300 টাকা জমা দিতে হবে আমার বাচ্চার বয়স এক মাস এর কম ছিল ।

সোনামূখী, কাজিপুর উপজেলার সিরাজগঞ্জ জেলা, Rajshahi 25 August 2026 3 views RJSAVHJV
0 Comments
Paid City Corporation ৳100.0K

মিউনিসিপ্যাল ট‍্যাক্স নির্ধারণ

পৌর কর নির্ধারণ নোটিশ পেয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ঢাকা উত্তর) অফিসে যাই। আমাকে বলা হয় ২০২২ থেকে বর্তমান সাল পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকা বকেয়া প্রদান করতে হবে (যদিও বিগত সময়ে কখনোই এই করের নোটিশ দেয়া হয়নি)। তাই সেই কর কমিয়ে নির্ধারণ করার জন‍্য প্রায় দেড় লক্ষ টাকা দাবি করা হয় এবং শেষে এক লক্ষ টাকায় রফা হয় ।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK8TRM3F
0 Comments
Only demanded Accounts Office ৳100.0K

পেনশন পেতে

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বাবার চাকরি শেখ তাই পেনশন এ গেছে।পেনশনের টাকা তোলা এবং মাসিক পেনশন চালু করতে চরফ্যাশন উপজেলা হিসাব রক্ষণ অফিস এর অডিটর — ১০০০০০ টাকা চাচ্ছে। নাহলে কাজ করবে না

চরফ্যাশন, ভোলা, বরিশাল, Barishal 25 August 2026 2 views BRTK8NPP
0 Comments
Only demanded Other public office ৳4.15M

মাটি কাটা শ্রমিক নিয়োগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কর্তৃক মাটিকাটা শ্রমিক নিয়োগে ৫০ হাজার টাকা দাবি করেন। মোট ৮৩ জন শ্রমিক নিয়োগ করবেন তারা। তাহলে মোট অঙ্ক দাঁড়ায় = ৪১ লক্ষ ৫০ হাজার টাকা।

শেরপুর, Mymensingh 25 August 2026 3 views MYN7CNAN
0 Comments
Paid Education Office ৳40.0K

বেসরকারি প্রতিষ্ঠান এর প্রমোশন ফাইল

আমার সহকারী অধ্যাপক এর প্রমোশন ফাইল ময়মনসিংহ আঞ্চলিক অফিসে জমা ছিলো এবং ডিডি ৪০০০০ টাকা দাবি করেছিলো, না দিলে প্রোমোশন হবে না, পরে দাবিকৃত টাকা দিছি এবং প্রমোশন হইছে।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 3 views MYVSMA5V
0 Comments
Paid Other public office ৳300.0K

DAE

কৃষি মন্ত্রণালয়ের একজন দালাল নতুন কোম্পানি খুলে ১টি মাত্র পণ্যের অনুমতির জন্য ৩০০০০০ টাকা করে চায়। আমি সরেজমিনে অফিসে গেলে তারা বলে এখানে কোনো কাজ হয় না। বরং আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন তার সাথে আলাপ করেন।অর্থাৎ কেউ মুখ খুলতে চায় না। এমন হলে নতুন ব্যবসায়ী রা কিভাবে ব্যবসা শুরু করবে।

Dhaka, Dhaka 25 August 2026 2 views DKMQP9SY
0 Comments
Paid Passport Office ৳5.0K

সিঙ্গাপুরে পাসপোর্ট নবায়ন

আমি একজন সিঙ্গাপুর প্রবাসী । সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে গেলে দূতাবাসের কর্মকর্তারা সবসময় বলে ঢাকা ষ্টুডিও নামের একটা প্রতিষ্ঠান থেকে পাসপোর্টের ফরম ঢাকা ষ্টুডিও থেকে পূরণ করে আনতে । একটি ফর্ম পূরণ করতে বিশ থেকে পঞ্চাশ ডলার দিতে হয় । যেখানে দূতাবাসের কর্মকর্তার ও কর্মচারীর উচিৎ আমাদেরকে সাহায্য করার কারন সবাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারে না । যদি কারো আইডি ও জন্ম সনদে ভুল থাকে তাহলেও ঢাকা স্টুডিও এর কাছে যেতে হয়, না হলে পাসপোর্ট নবায়ন করে না ।

Singapore, Dhaka 24 August 2026 3 views DKVAW8S6
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে মা-বাবার আইডি কার্ড ঐচ্ছিক থাকার কারণে আমি সেটা পূরন করিনি,তাছাড়া আমার সকল ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট করতে গেছি। কিন্তু সেখানে আমাকে এপ্রোভাল দেয় নাই। বলে মা-বাবার আইডি কার্ডের ডকুমেন্টস দিতে হবে। কিন্তু পরিশেষে কিছুই লাগে নাই। মা-বাবার জিএইলের এর ঘরে দালাল এর একটি পার্সোনাল জিমেইল বসিয়ে প্রিন্ট করে দিছে। বাস এখন আর বা-বাবার আইডিকার্ডের ডকুমেন্টস লাগে নাই। মাঝখান থেকে আমার ৩ হাজার টাকা নাই। বি:দ্র: পাসপোর্ট আমার ইমার্জেন্সি করা দরকার ছিলো তাই করেছি। আবেধন ডিলিট করার জন্যে যে সময় টুকু লাগে সেটা দেওয়া সম্ভব ছিলো না

কুমিল্লা, Chattogram 24 August 2026 3 views CTAX44EG
0 Comments
Refused Other public office ৳10.0K

Court Service

“অভিযোগ রয়েছে যে, মাননীয় বিচারপতি —ের আদালতে মামলা ‘লিস্টে’ আনতে কিছু ক্ষেত্রে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত অবৈধ অর্থ বা ‘স্পিড মানি’ দাবি করা হয়। একইভাবে সুপ্রিম কোর্টে মামলা ফাইলিংয়ের সময় সংশ্লিষ্ট সেকশনে নির্ধারিত সরকারি ফি বা বৈধ খরচের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন

Dhaka, Dhaka 24 August 2026 2 views DKWCKAFK
0 Comments