All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Accounts Office ৳30.0K

পেনশন

পেনশন টাকা উত্তলন করতে গেলে ৫০ হাজার লাগবে বলছে পরে ৩০ হাজার না দিলে দিবে না। বিভিন্ন সমস্যা দেখায় কিন্তু কোনো সমস্যা নেই কাগজপত্র সব ঠিক আছে।

কানাইঘাট, Sylhet 24 August 2026 3 views SY9FH48V
0 Comments
Paid Other public office ৳1.2K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে নিজে আবেদন করেছিলাম অনলাইনে, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল রিমার্কসের লেখা ছিল অ্যাটেস্টেড করা নাই। পরে একই ডকুমেন্ট দিয়ে তারা করে দিয়েছিল অতিরিক্ত বারোশো টাকা নিয়েছিল।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTGT4ET6
0 Comments
Paid Tax Office ৳1.0K

চট্টগ্রাম Tex zone

টেক্স ফাইল জমা দিতে গেলে তাদের দাবি একটাই টাকা দিতে হবে৷ টাকা ছাড়া একটা কাগজেও তারা সিল দেয় নাহ। নিচ থেকে উপরের সবাই একই। আমি চাই সরকার তাদের সম্পত্তি গুলা পর্যালোচনা করুক। একজন ক্লার্ক এর কীভাবে চিটাগং এর মত ব্যাস্ত নগরীতে ভবনের মালিক হয়।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 3 views CTLJV5UL
0 Comments
Paid Passport Office ৳65.0K

নামের মাঝে এবং ঠিকানায় সমস্যা ছিল, সেটা সার্টিফিকেট অনুযায়ী সটিক ভাবে করে দেয়ার জন্য

আমার একজন ভাতিজির তার পাসপোর্ট নাম ও ঠিকানা ভুল আসে কিন্তু আমরা যখন সেটা জানাই তখন তারা বলে আমাদের ভুল কিন্তু আমরা এটা সাটিফিকেট অনুযায়ী দিয়ে এসেছিলাম এবং আমাদের এটা করা জরুরি ছিল কিন্তু ভুল করে এবং পরবর্তীতে আমাদের বলে এটা সংশোধন করতে হলে একটা উপায় আছে সেটা ঢাকা মেইন অফিসে গিয়ে করাতে হবে কিন্তু ১ লক্ষ টাকা লাগবে কিন্তু আমরা শেষ মেষ ৬৫ হাজার টাকা দিয়ে তারপর কাজ করাতে হয় কারণ আমার ভাতিজির স্বামী বিদেশ থাকেন যার ফলে তার যখন ভিসা প্রসেসিং হয় তখন আমরা এ সমস্যা পরি এবং সেই ঘোষ দিতে বাধ্য হই।

হবিগঞ্জ, Sylhet 24 August 2026 3 views SY2GX9HZ
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

আমি পাসপোর্ট এর ফাইল জমা দিতে গেছিলাম, ফাইল সব ঠিক থাকার পরেও জমা নেয়নি, পরে এজেন্সি এর মাধ্যমে ঘোষ দিয়ে জমা দিতে হয়েছে, পরে পুলিশ ভ্যারিফিক্যাশনে ও ঘোষ দিতে হয়েছে।

Sylhet, Sylhet 24 August 2026 3 views SYZVP4CQ
0 Comments
Paid Other public office ৳300

পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু

পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা করতে গিয়েছিলাম ফটিকছড়ি থানায়, সেখানে থাকা অফিসার আমার কাছ থেকে নাস্তা পানির নাম করে ৩০০টাকা নেয়।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 3 views CTN8J3B5
0 Comments
Paid Other public office ৳50.0K

পরিবেশ লাইসেন্স

যেকোনো পরিবেশ ছাড় পত্রের জন্য পরিবেশ অধিদপ্তর রয়েছে সেখানে ঘুষ ছাড়া কিছু হয় না আমার একটা ডায়াগনস্টিক সেন্টার এর পরিবেশ ছাড়পত্রের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে এবং দেওয়া হয়। পরিবেশ কর্মকর্তার নাম —

Bhola, Barishal 24 August 2026 2 views BRLMS6DG
0 Comments
Refused Other public office ৳3.00M

১১তম গ্রেডে নিয়োগ

বেতাগি পৌরসভা কার্যালয়ে নকশাকার পদে নিয়োগের সময় ৩০লক্ষ টাকা ঘুষ দাবি করে ২০২৪সালে থাকা মেয়র এবং বর্তমান কর্মরত প্রধান প্রকৌশলী সাহেব,পরবর্তীতে নিয়োগ পরিক্ষায় আমি প্রথম হলেও যে ঘুষ দেয় তাকে চাকরি দেয়া হয়।

বেতাগি পৌরসভা, বরগুনা, Barishal 24 August 2026 3 views BRCEH7PR
0 Comments
Refused Passport Office ৳10.0K

মায়ের নাম ভুল আসায় টাকা দাবী

মায়ের নাম ভুল থাকাই এক অফিসার দাবী করে ১০,০০০। পরে AD কে ধরে কাজ টা হয়েছিল বেশ লম্বা দিনে। প্রতিটা কর্মচারীই ঘুষ খোর। তাদের নিজস্ব দালাল আছে বাইরে৷ তাদের সিলেই কাজ হয়ে যায় মুহুর্তে। যেখানে আমরা লাইনে আটকে থাকি।

বরিশাল, Barishal 24 August 2026 2 views BRAQ9HUL
0 Comments