All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Land Office

বিদেশ থেকে আসা পাওয়ার এটর্নি রিপোর্ট ভাবতে

উপজেলা ভূমি অফিস মৌলভীবাজার আমার কিছু জায়গার পাওয়ার দিয়েছে আমার আপন দুই ভাই আমার নামে 👉ঢাকা মন্ত্রণালয় থেকে আসতে লেগেছে ৫/৬ দিন 👉মৌলভীবাজার ডিসি অফিসে জমা দেওয়ার পরে নিচ থালা থেকে ৩য় থালায় যেতে সময় লেগেছে ১৪/১৫ দিন 👉সরকার বাজার ইউনিয়ন ভুমি অফিসে আসতে লেগেছে ১৫/২০ দিন 👉ভুমি অফিসার একটা সামন্য ভুল ধরলেন চাহিদা ছিল ২০ হাজার দিলাম ৫ হাজার বিকাশে 👉তিনি পাঠালেন মৌলভীবাজার কানুনগো অফিসে রিসিভ করলেন অফিস সহকারী শারমিন পরের দিন থেকে তিনি ছুটিতে গেল এক সাপ্তাহ । 👉ছুটি থেকে আসার পরে দেখা করলাম ভাব নিয়ে বললেন আমাদের কাজের সিরিয়াল আছে সিরিয়াল মতো কাজ করতে হবে । 👉আমি বললাম এটা ৩ মাসের মধ্যে রেজিস্ট্রার করতে হয় সময় আছে ১৫ দিন বাকি 👉শেষ মেশ ২০ হাজার টাকা দিয়ে কাজ হয়েছে(দরদাম করার রেকর্ডওডিও আছে

Paid
মৌলভীবাজার ৳50.0K
24 August 2026 3 SYBEVV7H
0 Comments
Passport Office

মায়ের নাম ভুল আসায় টাকা দাবী

মায়ের নাম ভুল থাকাই এক অফিসার দাবী করে ১০,০০০। পরে AD কে ধরে কাজ টা হয়েছিল বেশ লম্বা দিনে। প্রতিটা কর্মচারীই ঘুষ খোর। তাদের নিজস্ব দালাল আছে বাইরে৷ তাদের সিলেই কাজ হয়ে যায় মুহুর্তে। যেখানে আমরা লাইনে আটকে থাকি।

Refused
বরিশাল ৳10.0K
24 August 2026 3 BRAQ9HUL
0 Comments
Other public office

জন্ম সনদ

আমি আমার জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গিয়েছিলাম। সব ফর্ম পূরণ করে আমি তা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিলাম; তিনি জানতে চাইলেন কে এগুলো পূরণ করেছে, আমি বললাম আমি নিজেই করেছি। তিনি ফর্মগুলো রেখে দিলেন এবং জানালেন যে এটি হতে ৭ দিন সময় লাগবে। ৭ দিন পর আমি আবার সেখানে গেলাম, কিন্তু তারা জানাল যে ফর্ম পূরণে কোনো সমস্যা হয়েছে এবং আমাকে এটি পুনরায় করতে হবে। এরপর আমি আবার ফর্মগুলো পূরণ করলাম। ফি জমা দিয়ে বাইরে আসার পর একজন পরিচ্ছন্নতাকর্মী আমার কাছে এসে বললেন যে, তাকে ৭০০০ টাকা দিলে তিনি ৩ দিনের মধ্যেই কাজটি করিয়ে দিতে পারবেন—এক্ষেত্রে আমার ফর্ম পূরণের সব তথ্য ঠিকঠাক আছে এবং আমাকে আর বাড়তি কোনো কাজ করতে হবে না

Refused
ঢাকা ৳7.0K
24 August 2026 3 DKDSK8XH
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধন

মানিকগঞ্জ পৌরসভা — উনি কম্পিউটারে জন্ম নিবন্ধন করেন জন্ম নিবন্ধন পাওয়ার জন্য উনার কাছে গেলেই নেটে সার্ভার থাকে না সার্ভারের অসুবিধা কোনদিনই শেষ হইল না কিন্তু 1500---2000টাকা ওনার কিছু লোক আছে তাদের দিলে চার ঘন্টা হয়ে যায় কত সময় বসায় বসে থেকে করা যায়

Refused
মানিকগঞ্জ পৌরসভা ৳2.0K
24 August 2026 3 DK8VG3MC
0 Comments
Education Office

সনদ সংশোধন

আমি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আমার সনদ সংশোধনের জন্য আবেদন করি এটার প্রেক্ষিতে আমি যখন আমার সমস্ত কিছু সংশোধিত হয়ে যায় ‌। তখন আমি যাই কলেজ শিক্ষা বিভাগে ওখানে আমার মাধ্যমিক পরীক্ষার সনদ রক্ষিত ছিল যেহেতু আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ছিলাম অতঃপর আমি ওখান থেকে আমার সনদ ওঠানোর জন্য আবেদন করি এবং সেই আবেদন করার জন্য তিনি আমার কাছে ৫০০০ টাকা দাবি করেন যেটা আমি দিতে বাধ্য হই কারণ আমি তৎকালীন সময়ে উচ্চশিক্ষার জন্য ওটা জরুরি দরকার ছিল।

Paid
যশোরে ৳5.0K
24 August 2026 3 KHPXH6RY
0 Comments
Sub-Registry Office

দলিল চেক

বাসার হেবা দানকৃত দলিলটা আসল কিনা সেটা চেক দিতে ঢাকা তেজগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে গিয়েছি, নিচের হেল্পডেস্ক এ জিজ্ঞেস করেছি যাতে দালাল না ধরে এবং অফিসিয়াল রেট পাই, হেল্পডেস্ক লোক একটা মুহুরি ডেকে দিলো। ইনফো নিয়ে ১৫০০টাকা দাবী করলো, দর কষাকষি করে ৮০০ তে রাজি হলো। পরে দলিলের ভলিউম বই চেক করতে নিয়ে গেছে রেকর্ড রুমে।

Paid
ঢাকা ৳800
24 August 2026 3 DKTEZXJU
0 Comments
City Corporation

রিংরোড কাজী অফিস (শ্যামলী রিং রোড হক সাহেব গ্যারেজ

রিংরোড কাজী অফিসে কয়েক বছর আগে রেজিস্ট্রি করি , সরকারি ফি কাজের ফ্রি দেওয়া হয়। মাসখানেক পরে নিকা নামা নিতে যাই তখন বলে ১০০০ টাকা না দিলে নিকা নামা দিবে না। এবং তার কোন রশিদ দিবে না। কোন কারণ ছাড়াই ১০০০ টাকা নিয়েছে।

Paid
আদাবর ১২০৭ ৳1.0K
24 August 2026 2 DK6E4BFL
0 Comments
Other public office

বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশন

১৯ আগস্ট ২০২৬, বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আমার পাসপোর্ট নিয়ে নেয় এবং ইন্টেরোগেশন রুমে (৩০২ নম্বর রুম) নিয়ে সব কাগজপত্র চেক করে দেখে বৈধ তখন কোনো উপায় না পেয়ে বলে যে আপনি তো ডলার এনডোর্স করেননি, আপনি যাইতে পারবেন না । ২০০ ডলার এনডোর্স করেন না হয় ৫,০০০(পাঁচ হাজার)টাকা দেন তবেই যাইতে পারবেন । দিতে অস্বীকৃতি জানালে ২/৩ কথায় বাকবিতন্ডা বাঁধে আমার সাথে । অন্য এক পুলিশ এসে আমায় কনভিয়েন্স করতে থাকে,তাও সায় দি নি । পরে এক দালাল আসে এন্ড সে নিজেই নিজেকে দালাল বলে আমায় পরিচয় দে ও তার নম্বর দেয় । তখন সে আমায় ২,৫০০ লাস্ট অফার করে ও বলে যে ভাই এটা না করলে আপনার পাসপোর্ট এ অফলোড করে দিবে,নানান ভাবে আমায় কনভিয়েন্স করে এন্ড টাকা দিতে বাধ্য হই আমি ।

Refused
বেনাপোল, যশোর । ৳5.0K
24 August 2026 2 KHTGLHVB
0 Comments
Other public office

মুদি দোকান ব্যবসা করতে।

আমি মুদি দোকানদার। আমি ব্যবসা করি বাজার এর মধ্যে। — আগে আওয়ামী লীগ করত। যার সাথে আমার আজকে ১১ বছর বেশি সম্পর্ক নেই । কিন্তু ও আওয়ামী লীগ করত তাই ওর জন্য এখন আমার কাছে ব্যবসা করতে হলে ২ লাখ টাকা দাবি তুলছে। ২ লাখ না দিলে আমার ছেলে মেয়ের ক্ষতি করবে। পড়ালিখা করতে দিবে না।

Only demanded
করিহাটি বাজার, চাটখিল, নোয়াখালী ৳200.0K
24 August 2026 3 CTZHL6KR
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স এর জন্য সর্বমোট ফি ৭৪৭.৫০ টাকা কিন্তু লাইসেন্স অফিসার আরো অতিরিক্ত ৮০০ টাকা দাবি করে এবং সবশেষে আমি প্রয়োজনের তাগিদে দিতে বাধ্য হই।

Paid
খুলনা ৳1.5K
24 August 2026 2 KHJTFPL9
0 Comments
Other public office

মান্দা থানায় অনলাইনে GD

আমি নওগাঁ জেলার মান্দা উপজেলার একজন সাধারণ নাগরিক। আইনগত সহায়তার উদ্দেশ্যে অনলাইনে মান্দা থানায় একই বিষয়ে তিনটি GD করি। কিন্তু কোনোটিই অনুমোদন না হওয়ায় বাধ্য হয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করি। পরবর্তীতে তাঁর নির্দেশে একটি GD অনুমোদন করা হয় এবং তদন্তের জন্য মান্দা থানার একজন ASI-কে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের বিষয় হলো, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা GD-টি আদালত থেকে অনুমোদন করানো, ঘটনাস্থলে তদন্ত এবং তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানোর বিভিন্ন পর্যায়ে আমার কাছে টাকা দাবি করেন। বাধ্য হয়ে আমি পর্যায়ক্রমে ২,০০০ + ২,০০০ + ২,০০০ = মোট ৬,০০০ টাকা প্রদান করি। পরবর্তীতে একই কর্মকর্তার কাছে আমার আরেকটি GD-এর তদন্তের দায়িত্ব পড়লে তিনি তদন্তের জন্য আরও ২,০০০ টাকা দাবি করি

Paid
মান্দা, নওগাঁ ৳10.0K
24 August 2026 2 RJY4FHAP
0 Comments
Other public office

বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও ঘুষ দাবী করে। বেসরকারি ও করপোরে

বেসরকারি প্রতিষ্ঠানে আপনি পন্য সরবারাহের কাজ করতে গেলে।। ক্রয় কর্মকর্তা টাকা দাবী করে।। এছাড়া ও বেসরকারি ব্যাংক লোন লিমিট বাড়িয়ে দেওয়ার জন্য শতকরা হারে টাকা দাবী করে।।বীমা দাবী উত্তোলনের জন্য টাকা দাবী করে।। বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি জন্য সাইটে আপশন যুক্ত করবেন বলে আশা করছি।।

Refused
ঢাকা ৳2.0K
24 August 2026 3 DKYC8T87
0 Comments
Land Office

ঘুষ এর বিনিময় অন্নের জমি নাম জারি

ঘুস এর বিনিময় ভুল নাম জারি করে জমি দখল চেষ্টা আমার পরিবার শহরে বসবাস করার সুযোগ আমাদের জমি অন্য লোকেরা তাদের নামে নাম জারি করে নে ।তাদের কাছে জমির অর্ধেক আমার চাচা বিক্রি করে,তাই তারা আমাদের অংশ বাকি অর্ধেক ও অশাধু ভুমি কর্ম কর্তা কে দিয়ে টাকার/ঘুষের বিনিময় তাদের নামে করে । বর্তমানে কোর্টে কেস চলমান ।জমি পরিদর্শনে আসেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)জিনি নিজেই তাদেরকে এই কাজে সহযোগিতা করে ঘুষ গ্রহণ করে এবং ভুয়া রিপোর্ট তৈরি করে আমাদের এই ধরনের কাজের ব্যাপারে ধারণা ছিল না ,আমি থাকি দেশের বাইরে আমার ভাই পড়াশোনা করে তাই বেগ পেতে হচ্ছে । ঘুষ যে কি মহামারী আকার ধারণ করেছে সেটা অকল্পনীয় যার অবস্থা এর‍্ জন্য দায়ী তাদের বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা উচিত এবং শাস্তি কঠোর করা উচিত ।

Refused
ঘোপাল ভূমি অফিস, ছাগলনাইয়া ,ফেনী । ৳20.0K
24 August 2026 2 CTXEPQKU
0 Comments
Education Office

সার্ভে ও ডাটা সাবমিট

একটা প্রাইভেট স্কুলের কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যেতে হত। খাম না দিলে কিন্ডারগার্টেনের ফাইল এফ্রুভ হতো না। ওই খামে সালামি থাকত। গাজীপূরের মধ্যে।

Paid
শহর ৳2.0K
24 August 2026 3 DKW4ABNN
0 Comments