All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Other public office

ফর্ম পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণের সময় অনলাইনে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও বিভাগে ৩০০ টাকা জমা নিয়েছে।আবার কোনো কোনো বিভাগে ১০০ টাকা জমা নিয়েছে।আমি মনে করি এটা ঘোষ।

Paid
জামালপুর ৳300
24 August 2026 3 MYXFQFA3
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে। সেখানে যাবার পর আমার লাইসেন্স নবায়ন হবার পর আমার থেকে ১২০০ টাকা দাবি করে। পরে আমি জিজ্ঞাস করি কিসের জন্য এই টাকা? পরে কর্মরত কর্মকর্তা আমায় বলেন নবায়ন মূল্য। আমি দেখতে চাইলাম। হাতে নিয়ে দেখি নবায়ন মূল্য ২০০ টাকা, ভ্যাট ৩০ এবং নবায়ন এবং ব্যবসায়িক কর ৫০০ টাকা। সর্ব মুত আসে ৭৩০ টাকা। আমি যখন কর্ম কর্তাকে বলেছি। তিনি বললেন অফিস খরচ আছে তাই ১২০০ টাকাই পরিষদ করতে হবে। আমারও দ্রুত প্রয়োজন ছিল পরে আমি আর তর্কে না জড়িয়ে তাদের চাহিদা মতো অর্থ দিয়া আমার ট্রেড লাইসেন্স নবায়ন করে আন্তে হয়েছে।

Paid
কুমিল্লা ৳1.2K
24 August 2026 3 CT77ZMWD
0 Comments
Passport Office

পাসপোর্ট রিনিউ

আমি দীর্ঘদিন ধরে বার্লিনে বসবাস করছি। এখানে কোনো সরকারি বা অফিসিয়াল কাজ করতে গিয়ে কখনো ঘুষ দিতে হয়নি বা কারও সুপারিশ নিতে হয়নি। কিন্তু সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, বার্লিনে পাসপোর্ট নবায়নের জন্য গিয়ে অত্যন্ত দুঃখজনক একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। দূতাবাসে — নামের একজন কর্মকর্তা আমার কাগজপত্র ও ফর্ম গ্রহণ করেন, ছবি ও ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর তিনি আমার কাছে হঠাৎ করে ২০ ইউরো দাবি করেন, যা প্রায় ২,৮০০ বাংলাদেশি টাকা। আমি জানতে চাইলেও তিনি অতিরিক্ত এই অর্থ কেন চাইছেন, সে বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাইনি। আমার আশঙ্কা হয়, টাকা না দিলে হয়তো আমার কাজটি করে দেওয়া হবে না। ২০ ইউরো আমার জন্য বড় কোনো বিষয় নয়; কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশ দূতাবাসের মতো একটি প্রতিষ্

Paid
বার্লিন, জার্মানি ৳2.8K
24 August 2026 2 CTH6NX63
0 Comments
City Corporation

Death Cerificate

This incident occurred in 2021. I needed to obtain my mother’s death certificate, but the City Corporation Secretary of Ward 22 delayed the process even after I had submitted all the required documents. The support staff demanded and received 6,000 taka before finally issuing the death certificate after 7-8 weeks of endless suffering. I still remember walking down the street that day, tears streaming down my face. It was raining, and I was crying, thinking, what a cursed country we live in!

Paid
Dhaka 22 number ward ৳6.0K
24 August 2026 3 DK3TMTAE
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন পত্র জমার সময়

পাসপোর্ট এর আবেদনকারী আবেদনকারীর পিতা মাতা এবং চলবে যোগাযোগ ব্যক্তির নামের মাঝে ডট ব্যবহার করার জন্য অতিরিক্ত প্রতি ডট এর জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়েছিলো। ওয়েবসাইটের কোথাও লেখা নাই যে ডট ব্যবহার করা যাবে না কিন্তু পাসপোর্ট অফিসের সামনে একটা ছোট্ট সাইনবোর্ডে থাকবা ডট ব্যবহার করলে আবেদন পত্র হবে না যদি ডট তুলতে হয় টাকা দিতে হবে ভাই নাইলে নতুন করে আবার আবেদন করতে হবে

Paid
ঝিনাইদহ ৳2.5K
24 August 2026 3 KH5HTT8P
0 Comments
Other public office

কাঁকড়া শিকার পাশ

খুলনা জেলার নলিয়ান ফরেস্ট অফিস ৩৬ টাকার পাশ নিতে দিতে হয় ২৫০০ টাকা। এছাড়া দায়িত্বরত প্রতি ওসি বাবদ দিতে হয় অতিরিক্ত ৩০০০ টাকা।দাকোপ থানার পানখালি ইউনিয়নের তিনজন ব্যক্তি এই কার্য পরিচালনা করেন তারা হলেন —। — মেম্বার ও —। টাকা উত্তোলন হয় এনাদের হাত দিয়ে। এছাড়া সুন্দরবনের বনদস্যদের টাকাও তারা গ্রহণ করেন। বনদস্য কাছে পৌঁছে দেন। প্রতিটা বনদস্যু বাহিনীর জন্য নেন ১০ থেকে ১২ হাজার টাকা।এই সিন্ডিকেট ভাঙতে পারলে দক্ষিণ অঞ্চলের জেলেলেদের জীবনে শান্তি ফিরবে। প্রায় এক হাজার লোক এখান থেকে জঙ্গলে কাকড়া শিকারে যায় হিসাব করলে দেখা যায় হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে নিয়ে যাচ্ছে প্রশাসন ও সহযোগীরা। এ ব্যাপারে পদক্ষেপ নিন।প্রমাণ চাইলে দেওয়া যাবে।

Paid
খুলনা ৳100.0K
24 August 2026 3 KHQGAHDC
0 Comments
Passport Office

পাসপোর্ট আঞ্চলিক অফিস মাগুরা

গেলাম পাসপোর্ট করতে নানান তালবাহানা সবশেষে টাকার অংক বলে বললো এটাই সমাধান, আমিও কোন কুল কিনারা না পেয়ে টাকা টা দিলাম এদিকে পুলিশ ক্লিয়ারেন্স এ আবার গেল হাজার সব মিলিয়ে একটা পাসপোর্ট করতে খরচ হলো ১৫০০০ হাজার টাকা,

Paid
Magura ৳5.0K
24 August 2026 3 KHQ4BUP5
0 Comments