All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন

রেজিস্ট্রার বিল্ডিং এর ০৩ তলার মার্কশীট কক্ষ থেকে বিদেশ যাওয়ার টান্সক্রিপ্ট তুলতে গেলে ১০০০ টাকা দিলে তাড়াতাড়ি করে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, Dhaka 24 August 2026 2 views DKP8D7YE
0 Comments
Refused BRTA ৳12.0K

নতুন রেজিষ্ট্রেশন

নতুন গাড়ি রেজিষ্ট্রেশন করতে ঘুষ সিন্ডিকেট ১২-১৫ হাজার টাকা নেয় সবার থেকে। বিশাল এক চক্রে! দিনের আলোতে টাকা নিচ্ছে কুকুরগুলো, সন্ধার পর টাকা ভাগাভাগি চলে লাইট অফ করে। এক স্টুপিড কান্ট্রির স্টুপিড সিস্টেম!

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DK9VB359
0 Comments
Paid Passport Office ৳1.5K

NEW PASSPORT APPLICATION

জামালপুর পাসপোর্ট অফিসে ১০৪ নম্বর রুমে জমা দিতে হয়। দালাল ছাড়া এ আবেদন জমা দিতে গেলে একটার পর একটা কাগজ চেয়ে আবেদন গ্রহীতা কে হয়রানি স্বীকার করে। অথচ বাইরের কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে পনেরশো টাকা দালালি খরচ দিয়ে দিলেই কোন ডকুমেন্ট ছাড়া আবেদন জমা হয়ে যায়। সবই পীর দরবেশের খেলা।

JAMALPUR, Mymensingh 24 August 2026 3 views MYZCKLAN
0 Comments
Paid Sub-Registry Office ৳900

দলিল তল্লাশি

নাম দিয়ে ০৩ বছরের দলিল তল্লাশির জন্য ৯০০ টাকা নিলো। নারায়ণগঞ্জ রেজিস্ট্রি অফিসের ঘাস ও যেনো টাকার পানে তাকিয়ে থাকে। ঔহ্ হ্যা! আমার কাজটি হয়নি কিন্তু টাকা দিতে হয়েছিলো নয়তো কাজ হবে না।

নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 3 views DKS9G9HQ
0 Comments
Refused City Corporation ৳100

নাগরিক সনদ

মিরপুর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের মনোনীত কার্যালয়ে বিভিন্ন সেবার জন্য মানুষ আসে। নাগরিক সনদের জন্য টাকা চেয়েছে। স্বাস্থ্য মোটা করে এক লোক বসে। উনি টাকাটা চেয়েছিলো।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKJLG2FC
0 Comments
Only demanded Land Office ৳180.0K

বিডিএস রেকর্ড জরিপ গাজীপুর সিটি ১ নং ওয়ার্ড!

আমার দাদার কাছ থেকে আরএস দাগ ৩২৪ এ জমি কিনেছে! বৈধ দলিল আছে। জমি আমাদের দখলে খারিজ করতে গিয়ে দেখি জমি কম যার কারনে খারিজ আবেদন করতেছি। যদি ভুমি কমিশনার —কে টাকা দেই আমার নামে রেকর্ড দিবে। আমি টাকা দেই নাই তাই দিবে না। একই জমি একই কপি দিয়ে টাকার বিবিময়ে আমার চাচারা বিডিএস রেকর্ড করাইয়া ফেলছে। — :০১৮৮১৫১০৭৯৫। আমাকে কল করবেন। মৌজা দংখিন পানিশাইল।

গাজীপুর, Dhaka 24 August 2026 3 views DKHVULJF
0 Comments
Refused Land Office ৳1.0K

আপত্তি সমাধান

ভুমি উন্নয়ন কর ২০১২-১৩ অর্থ বছর পরিশোধ অর্থাৎ ১৪২০ বাংলা । কিন্তু ১৩ বছরের মধ্যে উল্লেখ্ করা ২০ বছর । ডকুমেন্ট থাকা সত্ত্বেও কুড়ার বাজার ভূমি অফিসের কর্মকর্তা ঘুষ ছাড়া সমাধান করে দিচ্ছেন না ।

বিয়ানীবাজার, সিলেট, Sylhet 24 August 2026 3 views SYHPH9M8
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট তৈরী

আবেদন ফরমে দালালের সীল না থাকায় আমাকে বার বার ফেরত পাঠানো হয়, আমি নিজেই অনলাইনে পাসপোর্ট আবেদন করেছিলাম তাই কোন দালালের সীল ছিলো না, টাকার থেকে বেশি হয়রানি হই তিনি আমাকে প্রায় ৬-৮বার লাইন থেকে বের করে দেন এইটা সেইটা দেখিয়ে পড়ে আবার সেই লম্বা লাইন ঘুরে আসতে হয় পরে পাশ্ববর্তী কম্পিউটার দোকান থেকে একটা দালালের সীল নেওয়ার পর আমার আবেদন টা জমা নেয়।

কুমিল্লা, Chattogram 24 August 2026 3 views CTYPEGXW
0 Comments
Paid BRTA ৳3.5K

ড্রাইভিং লাইসেন্স করা এবং নবায়ন

ড্রাইভিং লাইসেন্স করার জন্য লিখিত ও ভাইবাতে পাশ করলেও প্র্যাক্টিক্যালে ফেইল দিয়ে দেয়। পরবর্তীতে ৩৫০০ টাকার বিনিময়ে শুধু ফিংগার প্রিন্ট দিয়ে চলে আসি। কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পরবর্তীতে পাশ চলে আসে এবং লাইসেন্স পাই।

টাংগাইল, Dhaka 24 August 2026 3 views DK4AZ93B
0 Comments
Paid Other public office ৳700

এনআইডি কার্ড গ্রহন

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস, ২০১৮ সাল। এনআইডি কার্ড গ্রহন করতে গেলে আমাকে জানানো হয় ১৫ দিন পরে আসতে। তখন দারোয়ানের মাধ্যমে ৭০০ টাকা দিলে ১ ঘন্টার মধ্যে কার্ড পাই এবং স্ক্যানসহ সব কাজ সম্পন্ন হয়।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 3 views CTV2RXMN
0 Comments
Paid Other public office ৳5.0K

লাইসেন্স সংক্রান্ত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানে নতুন লাইসেন্স করার জন্য ফরম নিতে গেলে টাকা ২০০০/- নিয়ে ফরম দে, পরে জমা দেবার সময় ৫০০০/- টাকা নেয়। বলেছে অফিসে খরচ, সব কর্মচারীদের নাকি দিতে হয়। মূল বিষয় হলো ২ জন মহিলা উপজাতি, হওয়ায় আমি বাঙ্গালি তাই প্রথমে ফরমও দিতে চাই নাই। আর তাদের ব্যবহার তেমন রুচিশীল না।

বান্দরবান, Chattogram 24 August 2026 3 views CTAELZPW
0 Comments