পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য পুলিশ কে ৬০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল
“চায়নাতে পড়তে যাওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার ছিল। এই জন্য আমি অনলাইনে আবেদন করেছিলাম। আমি অনলাইনে ফি পরিশোধ করার পরে এইখানে কর্মরত পুলিশ অফিসার আমাকে কল দেয় এবং আমাকে ডাকে ।পরে আমি প্রয়োজনী সকল কাগজ পত্র নিয়েগেলে সে সব কিছু দেখে বলে যে, কাগজ পত্র সব ঠিক আছে।তার পরে আর কিছু না বলে আমাদের কে চায়ের দোকানে ২ থেকে ২.৫ ঘন্টা বসিয়ে রেখে সে তার মত তার পরিচিত লোকদের সাথে গল্প করতে থাকে , পরে আমি যাওয়ার কথা বললে বলে যে কিছু খরচ পাতি দিয়ে যান। এই কথা বলে সে টাকা রাখে”