All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Land Office ৳9.0K

আদেশের অনুলিপি

তিনটি মিস মোকদ্দমা মামলার প্রতিবেদন এবং নিষ্পত্তি আদেশের প্রত্যয়িত অনুলিপির জন্য কোর্ট ফি এবং প্রয়োজনীয় সংখ্যক ফলিও কাগজ সহ আবেদন করার পরেও আমার কাছে এক একটি মামলার অনুলিপির জন্য ৩০০০ টাকা করে সর্বমোট ৯০০০ টাকা দাবি করে! ঘটনাটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের, যেখানে আবেদন গ্রহণ করা হয়!

ময়মনসিংহ, Mymensingh 24 August 2026 3 views MYHGEPSZ
0 Comments
Paid Land Office ৳30.0K

মিস কেসের নিষ্পত্তির জন্য অবস্থান

জমির জন্য মিসকেসের আবেদন করতে গিয়েছিলাম। আবেদন জমা নিতে প্রথমে দুই হাজার টাকা চাইলো।এটা নাকি তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। পরবর্তীতে তহসিলদার তদন্তের জন্য টাকা দাবি করল। তাহাকে দেওয়া হইলো 6000 টাকা। নাজির সাহেব দাবী করল ২০০০০.টাকা।যাহা পরিশোধ করলাম। মামলার রায় নিয়ে ঘুরানো শুরু করল বাধ্য হয়ে আরো দশ হাজার টাকা দিলাম।

বাকেরগঞ্জ ভূমি অফিস, Barishal 24 August 2026 2 views BR68UAL9
0 Comments
Refused Other public office ৳1.0K

উপজেলা নির্বাহী অফিস

বর্তমান আমাদের ৮নং চাতুরী ইউনিয়নে ৫আগষ্ট ২০২৪ সাল থেকে চেয়ারম্যান এর নেই তাই আমাদের ওয়ারিশচেয়ারম্যান সাটিফিকেট প্রত্যয়ন পত্র জন্মনিবন্ধন নিতে বেহাল দশা পুহাতে হচ্ছে। তাই এই সেবা গুলো আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার — দায়িত্ব নিয়েছে বিশেষ করে এক একি ওয়ারিশ সনদে একাদিক বেক্তি হয় অনেকে ঢাকাও প্রবাসী হয়ে তাকে ইউনো কাছে ওয়ারিশ সনদ নিতে গেলে নাকি সব ওয়ারিশকে উনার সামনে উপস্থিত হতে হবে না হলে ওয়ারিশ সনদ দিবে না। এটা নিয়ে আমরা চাতরী বাসী অনেক কষ্ট আছি

আনোয়ারা, Chattogram 24 August 2026 3 views CTCHXDC3
0 Comments
Paid Accounts Office ৳111.0K

বেতন সমাকরণ

বেতন সমতাকরণ বিল করতে যেয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৩৭ জনের বিল করতে যেয়ে জন প্রতি ৩০০০ টাকা করে পরিশোধ করতে বাধ্য করা হয়েছে।

শরীয়তপুর সদর, Dhaka 24 August 2026 3 views DKM5P8C2
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স

আমান বর্তমান ঠিকানার সাথে বাবার বর্তমান ঠিকানা মিল নাই, টাকা না দিলে ভেরিফিকেশন বাতিল করবে, এরফলে নতুন করে পাসপোর্টের আবেদন করতে হবে আবার সরকারি ফি দিয়ে।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKF73Z7Z
0 Comments
Only demanded Land Office ৳100.0K

মিসকেস

আমি ভূমি সংক্রান্ত মিসকেসের জন্য আমিনবাজার রাজস্ব সার্কেলে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত মিসকেস সহকারী — আমার কাগজপত্র ঠিকভাবে যাচাই বাছাই না করে ২ মাসের মধ্যে শর্টে মিসকেসের রায় পাইয়ে দিবে কিন্তু এর জন্য ১ এক লাখ টাকা দাবি করেন, উনার এবং অফিস খরচ বাবদ , মৌজা কোন্ডা

আমিনবাজার এসি ল্যান্ড অফিস, Dhaka 24 August 2026 3 views DK9SFLQ4
0 Comments
Paid Other public office ৳5.0K

এনএসআই ভেরিফিকেশন

একটি সামাজিক সংগঠন এর নিবন্ধন এর জন্য এনএসআই ভেরিফিকেশন এর জন্য কর্মকর্তা আসলে সবকিছু ভালো থাকার পরও অফিস খরচ দাবি করেন। পরে ৫০০০টাকা দিলে তা ভালো রির্পোট হয়।

কুমিল্লা, Chattogram 24 August 2026 3 views CTJ3ZH5G
0 Comments
Paid City Corporation ৳100

জন্ম নিবন্ধন এবং সংশোধন। ওয়ার্ড কাউন্সিল কার্যালয়।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন এবং নতুনভাবে জন্ম নিবন্ধন আবেদন করেছিলাম। নির্ধারিত সরকারি ফি ছাড়াও প্রত্যেকটা জন্ম নিবন্ধন সংগ্রহ করতে এক একটি জন্ম নিবন্ধন প্রতি একটিতে ১০০ টাকা করে বেশি দেওয়া লাগছে।

মিরপুর, Dhaka 24 August 2026 5 views DK9FUTUJ
0 Comments
Paid Education Office ৳1.0K

Certificate correction

আমার Certificate সংশোধন করার প্রয়োজন হয়েছিল। তখন আমার স্কুল থেকে সেটি থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়, যেটি কালাচাঁদপুর স্কুলে ছিল। সংশোধনের আবেদন জমা দেওয়ার সময় যেই স্যারের কাছে আমার ফাইলটি ছিল, তিনি ১,০০০ টাকা না দিলে ফাইলটি গ্রহণ করবেন না বলে জানান। পরে বাধ্য হয়ে আমি তাকে ১,০০০ টাকা দিই। অথচ সম্পূর্ণ সংশোধন প্রক্রিয়াটি সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে হওয়ার কথা ছিল।

Dhaka, Dhaka 24 August 2026 3 views DKPR6JUJ
0 Comments