All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳20.0K

অভিযোগ দিতে গিয়ে ঘুষ

জমির ব্যাপারে থানায় একটা অভিযোগ দিয়েছিলাম এখন থানার বলল আমাকে ৫০০০০ টাকা দেওয়া লাগবে আমি বললাম আমি ২০ হাজার টাকা দিব আমার কাজটা যেন হয় তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে দেন কিন্তু তারপরও আমার পক্ষে তারা কোন কাজ করে নাই ২০ হাজার টাকা ঠিক নিচে সরাসরি ওসি

সেতাবগঞ্জ, Rangpur 24 August 2026 2 views RN96UW7G
0 Comments
Paid Passport Office ৳4.0K

Doing a new passport of my mother

My mother passport application was rejected by scrutiny officer due to my Father's death certificate, while we do exit from line a — comes to help us and claim 4000/- to fix the issue, we paid him. He just give a sign behind my mother passport application and suggested to attend the line again. Same officer who refuse my mother application just before 10 min ago check an special sign behind the documents and approved the application.

Cumilla, Chattogram 24 August 2026 3 views CTNGJ8M5
0 Comments
Refused Education Office ৳100.0K

টেন্ডার এর বিলের চেক দেওয়ার জন্য

আমার কাছে কথোপকথন এর ভিডিও আছে। এবং দুইজন সাক্ষী আছে। টাকা না দেয়ায় আমার ট্যাক্স এর কাগজ আটকে রাখছে। আবার হুমকিও দিছে।

ঢাক শিক্ষা ভবনের লেইস প্রজেক্টের একাউন্টস অফিসার "anonymous", Dhaka 24 August 2026 3 views DKACLBVZ
0 Comments
Paid Other public office ৳150.0K

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

রংপুর, Rangpur 24 August 2026 3 views RNYFVDBM
0 Comments
Refused Tax Office ৳50.0K

সরকারি সেবা প্রদান

আমি একজন সরকারি কর্মচারী। একজন আইটিপি এসে আমার নিকট ৫০০০০ টাকার বিনিময়ে একটি ফাইলের ট্যাক্স অনৈতিকভাবে কমিয়ে দিতে বলে। আমি তাকে নিষেধ করায় বা আমার আপারগতার কথা জানালে সে আমাকে তার পাওয়ারফুল লিংক লবিং এর কথা বলে এবং আমার রেপুটেশন সে চাইলেই অপবাদ দিয়ে খারাপ করে দিতে পারে এমন আকারে ইঙ্গিতে ভদ্রভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করে প্রচ্ছন্ন হুমকি দেয়।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKHLQH4S
0 Comments
Paid Passport Office ৳5.0K

পাসপোর্ট

আমি আমার বোন ও বৌ এর পাসপোর্ট করতে গিয়েছিলাম আমি তাদেরকে সব ধরনের কাগজপাতি দিয়েছিলাম এবং আমার কাগজপথে সবকিছু ঠিক ছিল তারপরে তারা আমাকে বলে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে এটা নিয়ে আসেন কয়েকদিন আমাকে ঘুরাঘুরি করছে তারপরে আমি দেখি যে তারা আমাকে অনেক দিন তারিখ ঘোরাঘুরি করতে আছে তারপরে উপায় না দেখে আমি তাদের সাথে নেগোসিয়েশন করছি কার্ডের জন্য ৫০০০ টাকার দিয়েছি তাদেরকে তারপরে তাদেরকে টাকা দেওয়ার এক ঘন্টার ভিতরে আমার কাগজপরি সবকিছু ওকে করিয়া তারা কমপ্লিট করে দিছে।এখন আমি আমার আইডি কার্ড পেয়েছি দোনোটাই পেয়েছি এই হল আমার সোনার বাংলাদেশের অবস্থা ৫০০০ টাকা দিয়ে আইডি করা লাগতেছে আমাদের ৫০০০ টাকা দিয়ে আইডি কার্ড করা লাগতাছে এই হল সোনার বাংলা

ভোলা, Barishal 24 August 2026 3 views BRS324NK
0 Comments
Refused Other public office ৳1.5K

ইউনিয়ন পরিষদ

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন তৈরি করে নেওয়ার সময়, ইচ্ছে করে বারবার নাম, তারিখ ইত্যাদি ভুল করে বার বার টাকা দাবি করা হয়েছিল।

বগুড়া জেলা, আদমদিঘী উপজেলা, Rajshahi 24 August 2026 2 views RJNNCSJ9
0 Comments