All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Other public office

কাবিননামা উত্তোলন

এর আগে একবার কাবিননামা উত্তোলন করতে গেলে কাজী সাহেব অনেক টাকা দাবী করে। উনি পরিবর্তন হওয়ার পর নতুন একজন ১২০০ টাকা চাইছে এবং আমি পরিশোধ করেছি।

Paid
বরিশাল ৳3.0K
24 August 2026 3 BR75GEDW
0 Comments
City Corporation

হোল্ডিং ট্যাক্স

বাড়ির হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়ার কথা বলে কর সংশ্লিষ্ট এই টাকা দাবি করে। আমি বলেছি যা ট্যাক্স আসে দিব, বাড়তি কোনো টাকা দিব না। সে মূল্যায়ন করতে আমাকে ন্যায্য ছাড় থেকে বঞ্চিত করে অতিরিক্ত ট্যাক্স ধার্য্য করেছে।

Refused
ঢাকা উত্তর, অঞ্চল ৮ ৳125.0K
24 August 2026 2 DKFKNKC3
0 Comments
Customs Office

ভ্যাটের বিষয় নিয়ে

ভ্যাটের প্রিভেন্টিভ দিয়ে ভুল জাজমেন্ট উপস্থাপন করে এই টাকা ঘুষ দাবি করেছে। এই টাকা দিলে তারা আমাদের কাছ থেকে যে ডকুমেন্ট নিয়েছে সবকিছু দিয়ে দিবে। তা না হলে মিথ্যা মামলা দিবে।

Only demanded
ঢাকা কেরানীগঞ্জ ৳500.0K
24 August 2026 3 DKQBQUNJ
0 Comments
Other public office

স্মার্ট কার্ড

আমি একদিন স্মার্ট কার্ড নিতে যাই ওই সময় ওই অফিসার আমাকে ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে কার্ড দিবে না । তাই আমি বাধ্য হইয়া টাকা দেই

Paid
জামালপুর সদর ৳500
24 August 2026 2 MYZXP3XZ
0 Comments
Accounts Office

LPC

আমার চাকরীর কর্মস্থল বদলী হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য LPC বাবদ ৩০০০টাকা দাবী করা হয়। পরিশোধ না করায় আমার LPC দীর্ঘদিন না পাঠিয়ে আটকে রাখে এবং আমার বেতন পেতে বিলম্ব হয়।পরবর্তীতে সেই টাকা পরিশোধ করে LPC পাঠানো হয়।

Paid
চট্টগ্রাম ৳3.0K
24 August 2026 5 CT56NKBP
0 Comments
Education Office

Mpo করার জন্য

আমি এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে জয়েন করার পর এমপিও করার জন্য ঘুষ ছাড়া কাজ হয়নি। প্রথমে ঘুষ না দেওয়ার কারণে ফাইল রিজেক্ট করে দে, পরে টাকা দিলে ফাইল এপ্রুভ করে।

Paid
ঢাকা আঞ্চলিক কার্যালয় এর ডিরেক্টর ৳15.0K
24 August 2026 2 DKALFP8K
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় ৪ হাজার টাকা দিলে আপনাকে ড্রাইভিং এ পাশ করিয়ে দিবে।অন্যথায় আপনাকে ফেইল দিবে।এতে আপনি যদি একজন অভিজ্ঞ চালক ও হয়ে থাকেন তাও আপনাকে ফেইল করিয়ে দিবে।আর মানুষ ২মাস অপেক্ষা করার পর এই পরীক্ষার সুযোগ আসে,তাই বাধ্য হয়ে অনেকেই ৪হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে পাশ করিয়ে নেয়।

Refused
সিলেট ৳4.0K
24 August 2026 2 SYUL8ZS3
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) ভেরিফিকেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আগে সরকারি ফি ছিল ৬০০ টাকা, তখনও ভেরিফিকেশনের সময় সর্বনিম্ন ১,০০০ টাকা অতিরিক্ত দিতে হতো। এবার অনলাইনে নির্ধারিত সরকারি ফি হিসেবে ১,৫০০ টাকা পরিশোধ করি। এরপর পুলিশ তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উপস্থিত হই। কিন্তু ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কাছে অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার পর তিনি জানান, এই টাকার একটি অংশ OC-ও পান। আমার প্রশ্ন খুবই সাধারণ— সরকারি ফি ৬০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার পরও একজন নাগরিককে পুলিশ ভেরিফিকেশনের সময় কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এতে সাধারণ জনগণের আর্থিক ক্ষতির পাশাপাশি অযথা হয়রানিও হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Paid
বরিশাল — বিমানবন্দর থানা ৳1.0K
24 August 2026 3 BRRTU68R
0 Comments
Land Office

খারিজ

আমি আমার জমির খারিজ করতে গেছি অলরেডি আমি অনেক টাকা খরচ করেছি আনুমানিক ২০ হাজার এখন তারা দাবি করতেছে আরো ২৫ হাজার দিলে খারিজ করে দিবে আমার খারিজ ১/১ এর খারিজ আমি মিসকেস থেকে শুরু করে সব ই করেছি বাট তবুও দাবি করছে

Refused
টাঙ্গাইল গালা ইউনিয়ন ভূমি অফিস ৳25.0K
24 August 2026 2 DK4EY948
0 Comments
Traffic Police

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি । সাথে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। আমি আমার সার্ভিস আইডি এবং পরিচয় প্রদান করি । আমি নৌবাহিনী সদস্য পরিচয় দেওয়ার পরও আমাকে সম্মান দিয়ে আড়াই হাজার টাকা দাবি করে। পরে এক হাজার টাকা দিয়ে পারপাই । সে আমার নামে ২৫ হাজার টাকার মামলা দেওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে । এ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা পরিশোধ

Paid
বারেক বিল্ডিং মোড় চট্টগ্রাম ৳1.0K
24 August 2026 3 CTTFT4HH
0 Comments
Public Hospital

পঙ্গু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রাপ্তি

আমি এখানে গত ৩ মাসে ১০ বারের বেশি সময় এক্স-রে পরীক্ষা করিয়েছি। প্রতিবার এক্সরে ফিল্ম দেওয়ার নামে বাড়তি ১০০টাকা করে আদায় এক্সরে কক্ষের ভিতরে ডেকে নিয়ে। টাকা না দিলে বলে রিপোর্ট কাল পাবেন।প্রতিটি ব্যক্তির থেকে এই টাকা আদায় করা হয়।এটা এখানে অলিখিত নিয়ম। এছাড়াও ট্রলিতে হাত দিলেই আয়া দের ২০০টাকা দিতে হবে। আউট ডোরে ডাক্তারের সিরিয়ালের জন্য ১০০টাকা করে দিলেই রোগীর আগে পরে করে ডাকবে।

Paid
ঢাকা ৳100
24 August 2026 3 DK4T79K6
0 Comments
Public Hospital

হাতের চিকিৎসার ও অপারেশন ।

হাতের চিকিৎসার জন্য অপারেশন রুমে মানুষের থেকে বকশিস নামে ঘুশ দাবি।নইলে মানুষকে হয়রানি করা হয়।ঢাকা পঙ্গু হাসপাতাল।সেই সাথে অপারেশন রুমে মানুষকে ভূল চিকিৎসা দিচ্ছে। আমার ছোট ভাই — ভূল চিকিৎসার স্বীকার হয়েছে।

Paid
ঢাকা ৳1.0K
24 August 2026 3 DKAANL3H
0 Comments
Land Office

জানি না নিজ সহর কে জিতাবো ঘুষের দিক দিয়ে

আমার প্রাণপ্রিয় রাজশাহী সব ইচ্ছে থাকবে কেন এটা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যেহেতু করা হয়েছে তাই যে কেউ যেকোনো এমাউন্ট বসিয়ে আপলোড করতে পারবে

Refused
নিজের সহর ৳59.86M
24 August 2026 3 RJN9EDYK
0 Comments