লাইসেন্স
এটা কী উঠিত মানুষের সাথে আসলে
18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
এটা কী উঠিত মানুষের সাথে আসলে
সাধারণ ফোর্সের টিয়ে ডিএ বিল। পাঁচ কিলোমিটার থেকে ৮ কিলোমিটার এর বাহিরে এটা সাধারণত দেয়া হয় ইউনিট থেকে। কিন্তু সংযুক্ত বা বিভিন্ন সিস্টেমে পোস্টিং দিয়ে বান্দরবান সহ বিভিন্ন জেলায় এটি এবেলের টাকা দেয় না। হেডকোয়ার্টর সে প্রধানরা সব বাহিনীতে ফ্রেসমানি থাকলেও সাধারণ ফোরসের ফ্রেশ মানি চায়না কারণ তাহলে বিয়ে দিয়ে টাকা চুরি করতে পারবে না ফ্রেসমানিটাকা সরাসরি একাউন্টে আসবে
শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম বা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিষয়টি তুলে ধরা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, নবম শ্রেণির রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি না থাকলেও প্রথমে ৫০০, পরে ১,০০০ টাকা দাবি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আরও অভিযোগ, কিছু শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদনের জন্য প্রতিটি বিষয়ে ১,০০০ টাকা করে নেওয়া হয়। এছাড়া শোনা যাচ্ছে, বিদ্যালয়ের উন্নয়নে ২৫ লাখ টাকা বরাদ্দ হলেও প্রায় ৫ লাখ টাকার কাজ হয়েছে এবং বাকি ২০ লাখ টাকার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।
আমি যখন ২০১৮ সালে প্রথম লাইসেন্স নিতে যাই, তখন কার্ড ডেলিভারির সময় আমার কাছে ৫০০ টাকা এক্সট্রা দাবি করা হয়। আমি ছাত্র বলার পরেও তারা এ দাবি করতে থাকে। তখন আমি দিতে অস্বীকৃতি জানানোর পর অবশেষে তারা মনক্ষুন্ন হলেও কার্ড দিয়ে দেয়।
পুলিশ ভেরিফিকেশন এর জন্য দশ হাজার টাকা দাবি এবং প্রত্যেকের কাছ থেকেই অন্তত 4-5 হাজার টাকা নেয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর বেশিরভাগ বেকার।
পদোন্নতি পাইয়ে দেওয়া, সাথে বদলি।
ডাক্তাররা সরকারি মেডিকেলে সেবা না দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে সেবা দেয়। প্রাইভেট হাসপাতালে যে টেস্ট দেয় সেই টেস্টের পরিমাণটা উল্লেখ করলাম
Taka chara hobe na, onek niyom dekhay. Jhulay rakhe
সে অনেক কথা সেটা আর নাই বা বললাম
চাকরীতে যোগদান এর পর বেতন চালু করতে ২০০০টাকা দাবী করে।অন্যথায় অর্থ বছর শেষ হয়ে গেলে বেতন না পাওয়ার ভয়ভীতি দেখানো হয়। ২০০০টাকা পরিশোধ করে বেতন চালু করি।
আমি যে ট্যাক্স সার্কেল অফিসের আন্ডারে,তারা আমার পুরানো ফাইল অপেন করে নতুন ভাবে হিসাব করে অনেক টাকা ট্যাক্স হবে বলে জানায়। কিন্তু ৩০ লাখ টাকা দিলে তারা সেটা ম্যানেজ করবে বলে। আমি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২৭ লাখ টাকা দেয়ার পরে তারা ফাইল ছেড়ে দেয়।
When I applied for a police clearance certificate to pursue higher studies abroad, I received a call a few days later from a police officer instructing me to report to the station with my documents. Upon arrival, he asked about my family and background before shifting the conversation. He told me, "If you're willing to go abroad, you’ve already spent a lot of time and money, and you know everything has a cost." Recognizing what he was implying, I replied, "Yes, I know what you're talking about, just say what you want." He demanded 5,000. After some bargaining, I ended up paying 2,000. This entire situation was deeply unsettling, especially since it was my first time stepping inside to talk
আমি আমার জমির নামজারি করতে গিয়েছিলাম। উনি অফিসের এক কর্মকর্তা বলল উনাকে ৫০০০ টাকা দিলে নামজারি হবে না হয় নামজারি বাতিল করে দেবে।
মিউটেশন এর জন্য আবেদন করেছি,৫৭০ টাকা দিয়ে। জমা দেয়ার ১৫/১৬ দিন পর অবস্থান জানতে গেলাম।অনলাইনে সেই যে ৩৩.৩৩% দেখায়,আর বাড়ে না,তাই গেলাম। বল্লো টাকা ছাড়া ফাইল নড়বে না। বললাম এসিল্যান্ড এর সাথে কথা বলবো।সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কিছু কমিয়ে দিতেই হলো।
ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলীর জন্য কমিটি করা হয়েছে। সেখানে দুইজন বিদ্যোৎসাহী সদস্য (সাদ্দাম ও তালহা) সকল শিক্ষক দের কাছে ২-৩ লাখ টাকা করে ঘুষ দাবি করছে।
এটা ঘুষ না শিক্ষাক দের বরাদ্দ থেকে টাকা কেটে রাখে প্রতি মিটিং প্রতি ৩০০ টা গড় শিক্ষক অনুযায়ী
আপনার হারিয়ে যাওয়া ফোনটির সন্ধান পেয়েছি, নিদিষ্ট কোন যায়গায় ফোন টি আছে তা জানার জন্য আইটি সেক্ট্ররের লোককে ৩০০০ টাকা দিতে হবে। আপনি বললে আমি কাজ শুরু করবো। ফলাফল: সে যেই বেচারার ফোন থানায় এনেছিল সেটি আমার ছিল না৷ কারন যার ফোন সে সব প্রমান নিয়ে থানায় গিয়েছিল এবং সাথে তার এক পুলিশ বন্ধু কেউ নিয়ে গিয়েছিল। না পেলাম আমার ফোন না টাকা। টাকা চেওয়ায় সে বলেছে টাকা কি উনি খেয়েছে নাকি!! উনি তো আরেক জনকে দিয়ে ইনফরমেশন বের করিয়েছে, তাই পুরো টাকা তাকে দিয়ে দিতে হইছে।
২০ বছর যাবৎ খাজনা পরিশোধ করা হয়েছে৷ অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় একই খতিয়ান অন্যজনের নামে লিপিবদ্ধ হয়ে গেছে৷ নামজারী খতিয়ান সংশোধনের জন্য এ পর্যন্ত ২ বছর সময় ঘুরাঘুরি করেও কাজের সমাধান পেলাম না৷ এসি ল্যান্ড ২ জন পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয় না৷ ভুল অফিসের, এখন ভুগছি জনগন৷
চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স এবং সিভিল অ্যাভিয়েশন পাশের জন্য ক্লিয়ারেন্স
পারিবারিকভাবে ৩ জন এর মধ্যে একটা বন্টননামা করাতে গিয়েছিলাম, তারা সরাসরি টাকা দাবি করে বলেছে, সরকারীভাবে ৫ হাজার খরচ থাকলেও ৬০ হাজারের নিচে তারা করবে না, তাদের স্যারের খরচাপাতি আছে।