All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Public Hospital ৳4.0K

সময় মত ডাক্তার পাওয়া যায় না। অথচ প্রাইভেট মেডিকেলে ডাক্তার ঠিকই হাজির থাকে

ডাক্তাররা সরকারি মেডিকেলে সেবা না দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে সেবা দেয়। প্রাইভেট হাসপাতালে যে টেস্ট দেয় সেই টেস্টের পরিমাণটা উল্লেখ করলাম

বরিশাল, Barishal 24 August 2026 2 views BRRYEXYK
0 Comments
Paid Accounts Office ৳2.0K

চাকরীতে যোগদান এর পর বেতন চালু করা

চাকরীতে যোগদান এর পর বেতন চালু করতে ২০০০টাকা দাবী করে।অন্যথায় অর্থ বছর শেষ হয়ে গেলে বেতন না পাওয়ার ভয়ভীতি দেখানো হয়। ২০০০টাকা পরিশোধ করে বেতন চালু করি।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 4 views CTJYAUXD
0 Comments
Paid Tax Office ৳2.70M

Audited & AcceptedTax File Reopened for Re Audit

আমি যে ট্যাক্স সার্কেল অফিসের আন্ডারে,তারা আমার পুরানো ফাইল অপেন করে নতুন ভাবে হিসাব করে অনেক টাকা ট্যাক্স হবে বলে জানায়। কিন্তু ৩০ লাখ টাকা দিলে তারা সেটা ম্যানেজ করবে বলে। আমি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২৭ লাখ টাকা দেয়ার পরে তারা ফাইল ছেড়ে দেয়।

Narayanganj, Dhaka 24 August 2026 3 views DKTXUUZL
0 Comments
Paid Other public office ৳2.0K

Police clearance

When I applied for a police clearance certificate to pursue higher studies abroad, I received a call a few days later from a police officer instructing me to report to the station with my documents. Upon arrival, he asked about my family and background before shifting the conversation. He told me, "If you're willing to go abroad, you’ve already spent a lot of time and money, and you know everything has a cost." Recognizing what he was implying, I replied, "Yes, I know what you're talking about, just say what you want." He demanded 5,000. After some bargaining, I ended up paying 2,000. This entire situation was deeply unsettling, especially since it was my first time stepping inside to talk

Barishal, Barishal 24 August 2026 3 views BRMNC6B9
0 Comments
Refused Education Office ৳200.0K

প্রাথমিক শিক্ষক বদলি

ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলীর জন্য কমিটি করা হয়েছে। সেখানে দুইজন বিদ্যোৎসাহী সদস্য (সাদ্দাম ও তালহা) সকল শিক্ষক দের কাছে ২-৩ লাখ টাকা করে ঘুষ দাবি করছে।

নান্দাইল, Mymensingh 24 August 2026 3 views MYDQDGFL
0 Comments
Paid Other public office ৳3.0K

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার প্রসংগে

আপনার হারিয়ে যাওয়া ফোনটির সন্ধান পেয়েছি, নিদিষ্ট কোন যায়গায় ফোন টি আছে তা জানার জন্য আইটি সেক্ট্ররের লোককে ৩০০০ টাকা দিতে হবে। আপনি বললে আমি কাজ শুরু করবো। ফলাফল: সে যেই বেচারার ফোন থানায় এনেছিল সেটি আমার ছিল না৷ কারন যার ফোন সে সব প্রমান নিয়ে থানায় গিয়েছিল এবং সাথে তার এক পুলিশ বন্ধু কেউ নিয়ে গিয়েছিল। না পেলাম আমার ফোন না টাকা। টাকা চেওয়ায় সে বলেছে টাকা কি উনি খেয়েছে নাকি!! উনি তো আরেক জনকে দিয়ে ইনফরমেশন বের করিয়েছে, তাই পুরো টাকা তাকে দিয়ে দিতে হইছে।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTUFEK4F
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারি সংশোধন

২০ বছর যাবৎ খাজনা পরিশোধ করা হয়েছে৷ অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় একই খতিয়ান অন্যজনের নামে লিপিবদ্ধ হয়ে গেছে৷ নামজারী খতিয়ান সংশোধনের জন্য এ পর্যন্ত ২ বছর সময় ঘুরাঘুরি করেও কাজের সমাধান পেলাম না৷ এসি ল্যান্ড ২ জন পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয় না৷ ভুল অফিসের, এখন ভুগছি জনগন৷

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTFYFHFJ
0 Comments
Refused Sub-Registry Office ৳60.0K

বণ্টন দলিল

পারিবারিকভাবে ৩ জন এর মধ্যে একটা বন্টননামা করাতে গিয়েছিলাম, তারা সরাসরি টাকা দাবি করে বলেছে, সরকারীভাবে ৫ হাজার খরচ থাকলেও ৬০ হাজারের নিচে তারা করবে না, তাদের স্যারের খরচাপাতি আছে।

নরসিংদী সদর, Dhaka 24 August 2026 3 views DKK6ZHGF
0 Comments
Only demanded Other public office ৳120.0K

মসজিদ ও গণ কবরস্থান উন্নয়নে বরাদ্দ পাশ করতে

একটা মসজিদ এর উন্নয়ন এর জন্য অনুদান এবং গণকবরস্থান বাঁধানোর জন্য অনুদান বরাদ্দ করার জন্য মোট ১২০০০০/- দাবি করেছে। আমি দেইনি । স্থগিত আছে ।

গ্রামে, Barishal 24 August 2026 3 views BRVG6YKX
0 Comments
Only demanded Land Office ৳200.0K

নাম জারি বাতিল

ভুল নাম জারি তদন্ত প্রতিবেদন পেয়ে ও নামজারি বাতিল করবে তা করতে ঘুষ দিতে হবে, তারা প্রথমে সরাসরি টাকা চায়না, অনেক ঘুরানোর পর বলে এইভাবে (অফিসিয়াল) ভাই খালি ঘুরবেন ই কাজ এগবেনা। তদন্ত অফিসার ও শংস্লিস্ট অন্য অফিসার এবং মেজিস্টেট এরা নিজেরা এক, তারা কখনো টাকা দাবি করেনা, পিয়ন বলে আমাদের কিছু চা নাস্তার বেবস্থা কইরেন কাজ ১৫ দিন এ হয়া জাইবো। পরে কত লাগবে বললে বলে ২ লাগবে, আমি বললাম ২০ হাজার? বলে না- ২ লাখ।

নারায়নগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DKVKLDP9
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট বানানো বা রিনিউ

নতুন পাসপোর্ট করার জন্য আমি নিজে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি সরাসরি হয়রানির শিকার হই। আমার অভিযোগ হলো, আবেদনকারী নিজে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে ফাইল গ্রহণ ও বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার আগে একটি **গোপন কোড/চিহ্ন** আছে কি না তা যাচাই করা হয়। ওই কোড না থাকলে নানা ধরনের অজুহাত দেখিয়ে আবেদন গ্রহণ করা হয় না এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমি নিজেও এর ভুক্তভোগী। শুধু আমি নই, আমার সামনে থাকা অন্যান্য আবেদনকারীদেরও একইভাবে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে আমি প্রত্যক্ষ করেছি। অর্থাৎ সরকারি নির্ধারিত ফি দেওয়ার পরও স্বাভাবিকভাবে পাসপোর্টের আবেদন জমা দিতে এবং বায়োমেট্রিক সম্পন্ন করতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।

সিলেট, Sylhet 24 August 2026 2 views SYZ6JCJ5
0 Comments
Only demanded Other public office ৳80.0K

ফায়ার লাইসেন্স

প্রতি বছরই ফায়ার লাইসেন্স করি যার জন্য ফি সহ ৫০০০ টাকা পরিশোধ করি। গত দুই বছর থেকে লাইসেন্স করতে গেলে অনেক ঘুরাঘুরি করে। অনেক হাইকোর্ট দেখায়। পরবর্তীতে বছর আগের বকেয়া সহ ২০০০০ টাকা পরিশোধ করা ছাড়া লাইসেন্স দিবে না। বাধ্যগতভাবে দিতে হয়। কারন ফায়ার লাইসেন্স নবায়ন করলে সরকারি অনেক লাইসেন্স রিনিউ করা যায় না। চলতি বছর ৮০০০০ টাকা চায়, নয়ত ৫-৭ লাখ টাকার ফায়ার সেফটি ক্রয় করতে হবে। বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি আমি কোনভাবেই এই টাকা দিতে পারব না। এক্ষেত্রে ঘুষের রেইট ১০ হাজার হলে আমি রাজি আছি।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTUPH3ZE
0 Comments