All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
BRTA

Fitness Certificate

আমার প্রাইভেট কারের জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে গেছিলাম, গাড়ি তে সামান্য স্ক্র্যাচ থাকার কারণে বলল কালার ঠিক করে আবার আসেন। পরে একজন বলল ২৫০০ টাকা দিলে স্যার কে দিয়া সাইন করিয়া দিব, না হলে হবে না। টাকা না দিয়া উপাই ছিলো না কারণ ওইটুকু স্ক্র্যাচ খুব সাধারণ বিষয়। মূল বিষয় টাকা ছাড়া হবেই না

Paid
Jashore ৳2.5K
24 August 2026 2 KHRGBRGS
0 Comments
Other public office

মৃত ব্যক্তির পারিবারিক পেনশন সুবিধা প্রতিস্থাপন

আমার শ্বশুর বাগেরহাট ডাক বিভাগে পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন এবং অবসর-পরবর্তী পেনশন ভোগরত অবস্থায় **২২ আগস্ট ২০২৫** মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী আমার শাশুড়ির নামে পারিবারিক পেনশনের আবেদন করা হয়। দুঃখজনকভাবে, বাগেরহাট জেলা ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় এক বছর ধরে আবেদনটি প্রক্রিয়াকরণে হয়রানি ও বিলম্ব করেন এবং **৫০,০০০ টাকা** দাবি করেন। পরবর্তীতে **৩৫,০০০ টাকা** দেওয়ার পর আবেদনটি প্রক্রিয়াকরণ করে ঢাকায় পাঠানো হয় এবং **আগস্ট ২০২৬**-এ পেনশন অনুমোদিত হয়। কিন্তু বর্তমানে গত এক বছরের প্রাপ্য **প্রায় ১.৫ লাখ টাকা বকেয়া পেনশন** প্রদান করা হবে না বলে তারা জানাচ্ছেন। বিষয়টি তদন্ত করে প্রাপ্য বকেয়া পেনশন দ্রুত পরিশোধ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ

Paid
Bagerhat ৳35.0K
24 August 2026 2 KHU79H2E
0 Comments
Land Office

নামজারি

আমার বাবা মা দুজন মিলে একটি সম্পত্তির ক্রয় করে। সেখান থেকে কিছু অংশ বিক্রি হয় কিছু অংশ আমার বোনকে হেবা করে দেওয়া হয় (মায়ের অংশ থেকে পাঁচ শতাংশ এবং বাবার জিবিত থাকতে ওনার অংশ থেকে এক শতাংশ)। বর্তমানে আমার বাবা নেই মারা গেছে না। এখন বাবার অবশিষ্ট অংশ পরে সূত্রে আমরা ভাই-বোন মা পাই। অবশিষ্ট মায়ের অংশ এবং বাবার অংশ আমার বোন সহ আমার নামে হেবা করে দিছে। এখন নামজারি করতে গেলে বলা হচ্ছে আমার বাবার অংশের এত জমি নেই কিন্তু মায়ের অংশে জমি বেশি দেখাচ্ছে তারপর আমি আমার বাবা-মায়ের যৌথ দলিলে আমার বোনকে হেবা করে দেওয়া জমির দলিলের কপি যখন দেখাই তখন বলে এটা ভুল হয়েছে এটা ঠিক করতে ৪০ হাজার টাকা লাগবে। এখন আমি কি করতে পারি?

Only demanded
নারায়ণগঞ্জ ৳40.0K
24 August 2026 2 DKXWQHX9
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে গেছি বাচ্চার। অমুক তমুক সমস্যা বের করতে করতে অনেকদিন ঘুরাইছে। টাকা ২ হাজার দেওয়ার সাথে সাথে ১ দিন নিবন্ধন করে দিছে। টাকা দেওয়াতে সব সমস্যা সমাধান।

Paid
চট্টগ্রাম ৳2.0K
24 August 2026 2 CTCDSVHS
0 Comments
Other public office

উপজেলা নির্বাচন কমিশন

এন আইডি কার্ডে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও আবেদন এপ্রুভ হয়না।পরে উপজেলা নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করতে গেলে, এক কম্পিউটার অপারেটর উনার কাছে যেতে বাধা দেয়।

Refused
চট্টগ্রাম ৳500
24 August 2026 2 CT942LPJ
0 Comments
Other public office

NGOAB Audit Report Clearance

NGOAB অডিট বিভাগের একজন সংশ্লিষ্ট কর্মী অডিট রিপোর্ট ক্লিয়ার করার জন্য নিয়মিত অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু অর্থ নেওয়ার পরও তিনি রিপোর্ট নিয়ে অযথা জটিলতা সৃষ্টি করেন এবং বারবার নতুন নতুন আপত্তি তুলে হয়রানি করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

Paid
Dhaka ৳5.0K
24 August 2026 2 DK9NVGP2
0 Comments
Land Office

নামজারী

রাজউক থেকে লীজ নেওয়া জমি যখন নিজের নামে নামজারী করতে যাই, তখোন এই ঘুষ চাওয়া হয় এবং বলা হয় যে, এভাবে না করলে বছরের পর বছর ধুরলেও নামজারী পাবোনা।

Refused
তেজগাঁও এসি ল্যানড অফিস, ঢাকা ৳1.00M
24 August 2026 2 DKHCCZCF
0 Comments
Other public office

পুলিশ

পোস্টিং। টাকা নিয়ে জেলা টু জেলা পোস্টিং দেয়। অথচ গোপনে আবার অন্য রেঞ্জে পোস্টিং দিয়ে আমার সেই ভেকেন্সিতে আবার নতুন লোক পোস্টিং দেয়। কত বড় গাদ্দারী বাটপারি চিটারি। বিভিন্ন অফিসে পানিশমেন্টের নামে এভাবেই সরিয়ে টাকা নিয়ে নতুন লোক নিয়োগ দেয়

Paid
বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস ৳40.0K
24 August 2026 2 BRJ4LXS5
0 Comments
Other public office

Family Card

রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আমার মায়ের ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে চার হাজার টাকা চেয়েছিল। পরে আমি বিষয়টি — চেয়ারম্যান কে জানিয়েছি। এভাবে অনেক ফ্যামিলির কার্ডের টাকা সে নিয়েছে। আমার বাড়ি উপজেলার চত্বরা ইউনিয়নে।

Refused
Pirgang, Rangpur. ৳4.0K
24 August 2026 3 RNQ6DUXV
0 Comments
Accounts Office

বদলি জনিত বকেয়া বেতন পেতে ঘুষ দিতে হয়েছিল।

সোনারগাঁ থেকে সদর এ বদলি হই সেপ্টেম্বর/২০২৫ এ, তখন থেকে বেতন বন্ধ। রুপগঞ্জ LPC করে জমা দিলেও নানান নাটকিয়তা শুরু করে। ৮ মাসের বেতন বকেয়া করে, দেই দিচ্ছি করে ঘুরাচ্ছিল। অবশেষে ১০,০০০৳ বিনিময়ে বেতন একসাথে ৮ মাসের ও নববর্ষের বোনাস পাই একসাথে।

Paid
রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। ৳10.0K
24 August 2026 4 DKMW5FWV
0 Comments
Accounts Office

প্রত্যেক সরকারী চাকুরী জীবির যেকোনো কাজের জন্য ঘুস বাধ্যতামূলক, যেমন এলপিসি ট্রান্সফার ও রিসিভ, সব

জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য বাধ্যতামূলক ভাবে ২% দিতে হয়েছে ‌। আর এখানে বিন্দু পরিমাণ টাকা ছাড়া কোনো কাজ সম্ভব না,

Paid
Patuakhali ৳20.0K
24 August 2026 3 BR457JZ4
0 Comments
Customs Office

বন্দরে ফুড সাপ্লিমেন্ট পণ্য চালান খালাস করতে

সোনামসজিদ স্থল কাস্টমস স্টেশন এ একটি ফুড সাপ্লিমেন্ট এর পণ্য চালান ছাড় করতে আমার কাছে ততকালীন ডিসি — আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন। না দেওয়াতে আমার চালান ৪মাস আটকে রাখে পরবর্তীতে নতুন সহকারী কমিশনার মহোদয় সানুগ্রহে চালান খালাস করি।

Refused
সোনামসজিদ শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ ৳1.00M
24 August 2026 3 RJQJBTJV
0 Comments