All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳12.0K

খাজনা প্রদান

জমির খাজনা দেয়ার জন্যে যাই, কাগজপত্র সব দেখে ১৪ হাজার টাকা দিতে বলে. রিসিটে কত লিখবেন বা খাজনা কত জিজ্ঞেস করাতে বলে, খাজনা ১৪ হাজার ই, পরে টাকা দেয়ার পর ৪২৭ টাকার রিসিট দেয়। লেগে গেলাম ঝগড়া, পরবর্তীতে সবাই আমাকে উল্টা বকাঝকা করে বের করে দিল। পরে আমিও থামিনাই, জোর জবরদস্তি বলেন আর শোরগোল বলেন। এটা করে দুই হাজার টাকা ফেরত দিয়েছে। আর তখন ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা, সুন্নতী লেভাস ধারী বলে, এবাএই শেষ তাই বেশি নিতেছি, দুইদিন পর সব অনলাইন হয়ে গেলে ত আর নিতে পারবোনা।

কচুয়া, চাঁদপুর, Chattogram 24 August 2026 3 views CTAXUS5Q
0 Comments
Refused Other public office ৳50.0K

বদলি সংক্রান্ত

আমি একটি সরকারি দপ্তরের উপজেলা শাখায় কর্মরত আছি। পারিবারিক কারণে পরিবারের কাছাকাছি থকতে নিকটবর্তী কোন একটা শাখায় বদলি হতে ইচ্ছুক। এমতাবস্থায় প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে না। কারণ জানতে চাইলে আমার কাছে সংশ্লিষ্ট ব্যক্তি বদলি করিয়ে দেওয়ার শর্তে ৫০০০০ টাকা ঘুষ দাবি করে। আমি সরাসরি তা প্রত্যাখ্যান করি।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKBFEJCF
0 Comments
Paid BRTA ৳2.5K

Fitness Certificate

আমার প্রাইভেট কারের জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে গেছিলাম, গাড়ি তে সামান্য স্ক্র্যাচ থাকার কারণে বলল কালার ঠিক করে আবার আসেন। পরে একজন বলল ২৫০০ টাকা দিলে স্যার কে দিয়া সাইন করিয়া দিব, না হলে হবে না। টাকা না দিয়া উপাই ছিলো না কারণ ওইটুকু স্ক্র্যাচ খুব সাধারণ বিষয়। মূল বিষয় টাকা ছাড়া হবেই না

Jashore, Khulna 24 August 2026 2 views KHRGBRGS
0 Comments
Paid Other public office ৳35.0K

মৃত ব্যক্তির পারিবারিক পেনশন সুবিধা প্রতিস্থাপন

আমার শ্বশুর বাগেরহাট ডাক বিভাগে পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন এবং অবসর-পরবর্তী পেনশন ভোগরত অবস্থায় **২২ আগস্ট ২০২৫** মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী আমার শাশুড়ির নামে পারিবারিক পেনশনের আবেদন করা হয়। দুঃখজনকভাবে, বাগেরহাট জেলা ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় এক বছর ধরে আবেদনটি প্রক্রিয়াকরণে হয়রানি ও বিলম্ব করেন এবং **৫০,০০০ টাকা** দাবি করেন। পরবর্তীতে **৩৫,০০০ টাকা** দেওয়ার পর আবেদনটি প্রক্রিয়াকরণ করে ঢাকায় পাঠানো হয় এবং **আগস্ট ২০২৬**-এ পেনশন অনুমোদিত হয়। কিন্তু বর্তমানে গত এক বছরের প্রাপ্য **প্রায় ১.৫ লাখ টাকা বকেয়া পেনশন** প্রদান করা হবে না বলে তারা জানাচ্ছেন। বিষয়টি তদন্ত করে প্রাপ্য বকেয়া পেনশন দ্রুত পরিশোধ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ

Bagerhat, Khulna 24 August 2026 2 views KHU79H2E
0 Comments
Only demanded Land Office ৳40.0K

নামজারি

আমার বাবা মা দুজন মিলে একটি সম্পত্তির ক্রয় করে। সেখান থেকে কিছু অংশ বিক্রি হয় কিছু অংশ আমার বোনকে হেবা করে দেওয়া হয় (মায়ের অংশ থেকে পাঁচ শতাংশ এবং বাবার জিবিত থাকতে ওনার অংশ থেকে এক শতাংশ)। বর্তমানে আমার বাবা নেই মারা গেছে না। এখন বাবার অবশিষ্ট অংশ পরে সূত্রে আমরা ভাই-বোন মা পাই। অবশিষ্ট মায়ের অংশ এবং বাবার অংশ আমার বোন সহ আমার নামে হেবা করে দিছে। এখন নামজারি করতে গেলে বলা হচ্ছে আমার বাবার অংশের এত জমি নেই কিন্তু মায়ের অংশে জমি বেশি দেখাচ্ছে তারপর আমি আমার বাবা-মায়ের যৌথ দলিলে আমার বোনকে হেবা করে দেওয়া জমির দলিলের কপি যখন দেখাই তখন বলে এটা ভুল হয়েছে এটা ঠিক করতে ৪০ হাজার টাকা লাগবে। এখন আমি কি করতে পারি?

নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DKXWQHX9
0 Comments
Paid Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে গেছি বাচ্চার। অমুক তমুক সমস্যা বের করতে করতে অনেকদিন ঘুরাইছে। টাকা ২ হাজার দেওয়ার সাথে সাথে ১ দিন নিবন্ধন করে দিছে। টাকা দেওয়াতে সব সমস্যা সমাধান।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTCDSVHS
0 Comments
Refused Other public office ৳500

উপজেলা নির্বাচন কমিশন

এন আইডি কার্ডে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও আবেদন এপ্রুভ হয়না।পরে উপজেলা নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করতে গেলে, এক কম্পিউটার অপারেটর উনার কাছে যেতে বাধা দেয়।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CT942LPJ
0 Comments
Paid Other public office ৳5.0K

NGOAB Audit Report Clearance

NGOAB অডিট বিভাগের একজন সংশ্লিষ্ট কর্মী অডিট রিপোর্ট ক্লিয়ার করার জন্য নিয়মিত অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু অর্থ নেওয়ার পরও তিনি রিপোর্ট নিয়ে অযথা জটিলতা সৃষ্টি করেন এবং বারবার নতুন নতুন আপত্তি তুলে হয়রানি করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

Dhaka, Dhaka 24 August 2026 2 views DK9NVGP2
0 Comments
Refused Land Office ৳1.00M

নামজারী

রাজউক থেকে লীজ নেওয়া জমি যখন নিজের নামে নামজারী করতে যাই, তখোন এই ঘুষ চাওয়া হয় এবং বলা হয় যে, এভাবে না করলে বছরের পর বছর ধুরলেও নামজারী পাবোনা।

তেজগাঁও এসি ল্যানড অফিস, ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKHCCZCF
0 Comments
Paid Other public office ৳40.0K

পুলিশ

পোস্টিং। টাকা নিয়ে জেলা টু জেলা পোস্টিং দেয়। অথচ গোপনে আবার অন্য রেঞ্জে পোস্টিং দিয়ে আমার সেই ভেকেন্সিতে আবার নতুন লোক পোস্টিং দেয়। কত বড় গাদ্দারী বাটপারি চিটারি। বিভিন্ন অফিসে পানিশমেন্টের নামে এভাবেই সরিয়ে টাকা নিয়ে নতুন লোক নিয়োগ দেয়

বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস, Barishal 24 August 2026 2 views BRJ4LXS5
0 Comments
Refused Other public office ৳4.0K

Family Card

রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আমার মায়ের ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে চার হাজার টাকা চেয়েছিল। পরে আমি বিষয়টি — চেয়ারম্যান কে জানিয়েছি। এভাবে অনেক ফ্যামিলির কার্ডের টাকা সে নিয়েছে। আমার বাড়ি উপজেলার চত্বরা ইউনিয়নে।

Pirgang, Rangpur., Rangpur 24 August 2026 3 views RNQ6DUXV
0 Comments
Paid Accounts Office ৳10.0K

বদলি জনিত বকেয়া বেতন পেতে ঘুষ দিতে হয়েছিল।

সোনারগাঁ থেকে সদর এ বদলি হই সেপ্টেম্বর/২০২৫ এ, তখন থেকে বেতন বন্ধ। রুপগঞ্জ LPC করে জমা দিলেও নানান নাটকিয়তা শুরু করে। ৮ মাসের বেতন বকেয়া করে, দেই দিচ্ছি করে ঘুরাচ্ছিল। অবশেষে ১০,০০০৳ বিনিময়ে বেতন একসাথে ৮ মাসের ও নববর্ষের বোনাস পাই একসাথে।

রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।, Dhaka 24 August 2026 4 views DKMW5FWV
0 Comments
Paid Accounts Office ৳20.0K

প্রত্যেক সরকারী চাকুরী জীবির যেকোনো কাজের জন্য ঘুস বাধ্যতামূলক, যেমন এলপিসি ট্রান্সফার ও রিসিভ, সব

জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য বাধ্যতামূলক ভাবে ২% দিতে হয়েছে ‌। আর এখানে বিন্দু পরিমাণ টাকা ছাড়া কোনো কাজ সম্ভব না,

Patuakhali, Barishal 24 August 2026 3 views BR457JZ4
0 Comments