All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Land Office

খতিয়ানকে অনলাইন এ আপলোড করা

২০০৬ সালে একটা জমি কিনেছিলাম । নিজে নিজে ওইটার নামজারি খতিয়ান অনলাইন করার চেষ্টা ব্যর্থ হয়েছি । পরবর্তীতে অনলাইন করার জন্য করতে আশুলিয়া ভূমি অফিসের কর্মকর্তা এবং ডেভেলপার কোম্পানির লোক আমার কাছ থেকে এই টাকা ঘুষ নিয়েছে ।

Paid
আশুলিয়া ৳11.5K
24 August 2026 3 DKSMDPRE
0 Comments
BRTA

লাইসেন্স

আমি যখন পেশাদার হালকা লাইসেন্স করতে যাই তখন এক অফিসার আমাকে বলে ১৫০০০ টাকা না দিলে ফেল করে দিবে তখন আমি দেই নাই সব পরীক্ষা ঠিক মত দিলাম তার পর ও ফেল আসে | পরবর্তীতে তার সাথে কন্টাক করি আমার আর যাইতে হয় নাই পরীক্ষা দিতে লাইসেন্স হয়ে গেছে |

Paid
নরসিংদী ৳15.0K
24 August 2026 2 DKAQEMZ9
0 Comments
BRTA

ফিটনেস

আমাকে বলা হয়েছিল মেশিনে নাকি আমার গাড়ির ফিটনেস ফেইল করেছে। আমার গাড়ির নাকি হ্যান্ড ব্রেক ঠিক মত কাজ করে না। চ্যালেঞ্জ করতে চাইলে, এক দালাল বললো "স্যার লাভ হবে না, এইটা অনেক বড় সিন্ডিকেট". ফিটনেস ফেইলের মামলার ভয়ে টাকাটা দিতে বাধ্য হয়েছিলাম।

Paid
ঢাকা ৳3.0K
24 August 2026 2 DKGGNS5C
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট বানানো

​নিজে ই-পাসপোর্টের আবেদন করে পরের দিন দুপুর ১:৩০-এ মূল ও ফটোকপি ফাইল নিয়ে অফিসে যাই। অপেক্ষা করতে বললেও কাউকেই না পেয়ে সরাসরি দুই তলার ডকুমেন্ট ভেরিফায়ার রুমে ঢুকে পড়ি। সেখানে অফিসার আমার এনআইডি, সার্টিফিকেট ও স্টুডেন্ট আইডি চেক করার পর জিজ্ঞাসা করেন, "আপনাকে কে পাঠিয়েছে?" ​"কেউ পাঠায়নি" বলা মাত্রই তিনি অজুহাত দেখানো শুরু করেন। দেখতে দেখতে দুপুর ২টা বেজে গেলে বলেন, ২টার পর নাকি ফাইল নেওয়া হয় না, তাই কাল আসতে হবে। অফিসের বাইরে বের হয়ে বাধ্য হয়ে দালালের মাধ্যমে ভেতরে যাই। আশ্চর্যজনকভাবে, সেই একই লোক এবার কোনো প্রশ্ন ছাড়াই সব কাজ নিমেষেই শেষ করে দিলেন!

Paid
নীলফামারী ৳1.5K
24 August 2026 2 RNGF6PRB
0 Comments
Customs Office

অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও, অফলাইনে গিয়ে ব্যবসা ভেদে টাকা দিতে হয়।

দুর্নীতি প্রতিরোধ করার জন্য, সরকার অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। তার পরেও সরাসরি গিয়ে দেখা করে ব্যবসা ভেদে টাকা দিতে হয়। টাকা না দিলে ,তাঁহার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বিভিন্ন ভুল ধরার চেষ্টা করে। যদি কিছু নাও পায়, তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান কত স্কারফিট আছে সেইটা মাপামাপি করে। যদি বাথরুমের কার্নিশ বাদ যার, তার জন্য বাড়ি ভাড়া ট্যাক্স ফকির মামলা দিবে। ঢাকাতে যত কাস্টমস অফিস আছে, ১-১৫ তারিখে গেলে বুঝা যায়। কি পরিমাণ ঘুষ খাচ্ছে তারা।

Only demanded
ঢাকা ৳5.0K
24 August 2026 2 DK9ZHKJ3
0 Comments
City Corporation

স্থায়ী ঠিকানা পরিবর্তন

আমাকে লাইসেন্স এ দেওয়া হাই ঠিকানা পরিবর্তনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিস মোহাম্মদপুরে যাই। সেখানে দায়িত্ব রত্ন অফিসার আমাকে একজন লোক দেখিয়ে দেয় সে নিজে কথা বলে না। ছেলে তোমাকে বলে সরকারি হিসাবে অনুযায়ী ১২০০ টাকা জমা দিতে হবে। কিন্তু অফিস ফরজ বাবদ আর অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করে। এরফলে সে কোনভাবেই করে দিতে পারবে না। পরবর্তীতে অনেক দর কষাকষির পর তিন হাজার টাকা দিতে বাধ্য হই

Paid
ঢাকা ৳3.7K
24 August 2026 2 DK27WZDS
0 Comments
Other public office

NID Verification

নির্বাচন কমিশন। এনআইডি ভেরিফিকেশনের জন্য সরকারি ফি জমা দিয়েও গত ১০ মাস থেকে ধরনা দিয়েও সেবা পাওয়া যাচ্ছে না। অথচ দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি সরকারিভাবে না করে ব্যাক্তিগত ভাবে কাজ করে দেয়ার প্রলোভন দেখাচ্ছে।

Refused
Dhaka ৳200
24 August 2026 3 DKMP47SX
0 Comments
City Corporation

নতুন টেড লাইসেন্স তৈরি

আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান আর জন্য একটি ট্রেড লাইসেন্স করার জন্য ছয়বার এই অফিস গিয়েছি । এই কাজটি সম্পন্ন করতে আমার পুরো এক ( জুলাই ২০২৬) মাস সময় লেগেছে। প্রথম দিন- কাগজ জমা রেখে দিয়েছে। দ্বিতীয় দিন- কাগজ খুঁজে পায়নি। আমাকে এক ঘণ্টা বসিয়ে রেখেছে। তৃতীয় দিন - আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখে কাগজ বের করে বলতেছে আমাকে টাকা দিয়ে জান আমি করে রাখছি। আমি তখন বলছি আপনি কাগজ প্রিন্ট করে রাখুন আমি আগামীকাল এসে কাগজ নিয়ে যাব। চতুর্থ দিন - আমি যে আমার লাইসেন্সের কপি নিয়ে চলে আসি। পঞ্চম দিন - তিন ঘন্টা লম্বাল টাইম লাইনের টাকা জমা দিয়ে মেইন কপি আনতে যাই তখন উনি আবার টাকা চাইবে। এখন আমি মুখের উপর বলেছি এতগুলো টাকা দেওয়ার পরও আবার কিসের টাকা । পঞ্চম দিন:- চুপচাপ কাগজ নিয়ে চলে এসেছি।

Refused
লালবাগ ৳1.0K
24 August 2026 2 DKY8BGSL
0 Comments
Land Office

জমির খাজনা

আমাদের জমির খাজনা বেশ কিছু বছরের বাকি পরেছিল। জমির খাজনা পরিশোধ করতে গেলে তারা নানান অজুহাত দেয়, যেমন বিভিন্ন কাগজ লাগবে, জমির পরিমাণ কম বেশি আছে, অনেক বছরের খাজনা বাকি আছে ইত্যাদি। অবশেষে তারা বলে ৩০,০০০ হাজার টাকা দিলে খাজনা পরিশোধ করা যাবে। অথচ খাজনা বাকি পরেছিল ১১,০২০ টাকা। ২ মাস বিভিন্ন ভূমি অফিসে ঘুরে কাগজপত্র যোগাড় করে আবার ভূমি অফিসে যাই, সেই সময়ও তারা খাজনা নিতে অসিকৃতি জানায়। অবশেষে ৩০,০০০ টাকা পরিশোধ করে খাজনার কাগজ পাওয়া যায়।

Paid
সিংগাইর ৳30.0K
24 August 2026 2 DKEWM3P7
0 Comments
Education Office

ক্ষুদ্র মেরামতের বিল পাশ

াগুরা জেলার শালিখা উপজেলার দেওয়াডাঙ্গা সপ্রাবি এর ক্ষুদ্র মেরামতের বিল পাশ বাবদ ২৫০০০ টাকা ঘুষ নিয়েছেন টিইও হেনায়ারা খানম।

Paid
আড়পাড়া,শালিখা ৳25.0K
24 August 2026 3 KHPF3YU8
0 Comments
Other public office

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার anonymousের লাগামহীন দুর্নীতি

সিলেট জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের কাছে এক আতঙ্কের নাম। সিলেট জেলা পুলিশের পোষ্টিং শাখায় দায়িত্ব তার অধীনে থাকায় প্রতিটি পুলিশ সদস্যদের কাছ থেকে তিনি পুস্টিং বাবদ ২০০০০-১০০০০০ টাকা গ্রহণ করে থাকেন। টাকা ব্যতীত কোন পোস্টিং তিনি করেন না। এক থানা থেকে অন্য থানায় বদলি হতে গেলে তাকে ৫০০০০-১০০০০০ টাকা পর্যন্ত দিতে হয়।

Refused
সিলেট ৳1.00M
24 August 2026 2 SY6NW2JL
0 Comments