All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Other public office

মামলা

আমরা থানায় একটি লিখিত অভিযোগ করি আমার বোন ৭ মাসের অন্তসত্তা। তার স্বামী তাকে মেরে একটা রুমে আটকে রেখে আমাদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে।এমতাবস্থায় আমরা পুলিশ নিয়ে বোনকে উদ্ধার করতে যাওয়ার আগে থানায় পুলিশ আমাদের কাছে বলে খরচ দিন।তখন বাদ্ধ হয়ে ২ হাজার টাকা দিই।সে বলে এই টাকা তো আমাদের গাড়ির তেলের টাকা ও হবেনা।এরপর আরো ৫০০ টাকা দিই।আমরা গরিব আমাদের ঘেকে যে এ আড়াই হাজার টাকা নেয়া হলো এটা কেন নেয়া হলো সরকারের কাছে আমাদের প্রশ্ন।

Paid
নাঙ্গলকোট, কুমিল্লা। ৳2.5K
24 August 2026 2 CTCHFHBP
0 Comments
Land Office

ডিসিয়ার নাম জারি, নকল উত্তলন

খ তফসিল এর জমি সাইনবোর্ড দিয়ে সরকারী খাসে নেওয়া হবে এই মরমে ১/১ এর দাগ দিয়ে হয়রানি করছে অম্যত সাথে আছে নাজির প্রসেস সারভেয়ার —। এরা মিলে ৫০০০০ টালা বিঘা প্রতি দিলে ১/১ এর জমি সরাসরি যে টাকা দেবে তার নামে রেকর্ড দেবে।৮/১০ হাজার নাম জারি। নোটিশ জারি ফি ৩/৫ হাজার। নকল উত্তোলন ২ হাজার৷

Refused
পাইকগাছা উপজেলা ভুমি অফিস ৳50.0K
24 August 2026 3 KH5YH5LT
0 Comments
BRTA

হারিয়ে যাওইয়া গাড়ির কাগজ পুনরুদ্ধার

আমার গাড়ির কার্ড এবং ট্যাক্স টোকেন হারিয়ে গিয়েছিল। আমি পুলিশে জিডি করার পরে। সেটা পুনরুদ্ধার করতে বিআরটিএ কুষ্টিয়া অফিসে গেছিলাম। প্রথমে যে কক্ষে বিআরটিএ লাইসেন্স প্রদান করে সে কক্ষে কথা বলি। পরে আমাকে আরেকটি কক্ষে পাঠানো হয়। যেখানে বিআরটিএ র সম্ভবত কুষ্টিয়া শাখার প্রধান বসেছিলেন। উনি আমাকে অনেক টাকায় দাবি করেন কিন্তু আমি এই স্টুডেন্ট হওয়ায় ওনাকে অনুরোধ করার পরে আমাকে ৮০০ টাকায় ব্যাপারটা সমাধান করতে করে দেন।

Paid
কুষ্টিয়া ৳800
24 August 2026 3 KH964B78
0 Comments
Other public office

SSC সার্টিফিকেট, markshit দেওয়া, প্রত্যয়নপত্র

SSC সার্টিফিকেট, markshit দেওয়া, প্রত্যয়নপত্র৷ দেওয়ার জন্য অফিস সহকারী খাদেমুল (বর্তমানে মৃত ) ৫০০ টাকা নিয়েছে। এটি নাকি ম্যানেজ করে দেওয়া বাবদ তার খরচ দিতে হবে।

Paid
Bp govt high school, Panchagarh ৳500
24 August 2026 2 RN4Z9KGN
0 Comments
Other public office

রাস্তার দুর্নীতি

৫০০০০০ লক্ষ টাকার রাস্তার কাজ নিম্নমানের ইট দিয়ে আমার মনে হয় ২৫০০০৯ টাকায় শেষ করে দিয়েছে। গফরগাঁও উপজেলায় কোন উন্নয়নমূলক কাজের ৪০% এর বেশি কাজ হয় না। সরকারি অফিসার আর নেতারা মিলে সব লুটপাট করে খাচ্ছে।

Refused
গফরগাঁও ৳200.0K
24 August 2026 2 MYSNUCQC
0 Comments
Land Office

BDS জরিপ

বর্তমানে বাউফল উউপজেলার আদাবাড়িয়া ইউনয়নের মাধবপুর মৌজায় বিডিএস জরিপ চলমান রয়েছে এবং উক্ত জরিপের খতিয়ান খোলা এবং সিট কাগজ সংশোধনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাকে প্রদান এবং তিনি টাকা ছাড়া কোন কাজই করেন না

Paid
ইউনিয়ন ৳100.0K
24 August 2026 2 BRZ4LTNL
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সনদ

জন্ম নিবন্ধন সনদের জন্য সরকার নির্ধারিত ফি ৫০ টাকা, আমি নিজে বাসা থেকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করেছি। তবু আমার বাচ্চাদের জন্ম নিবন্ধন সনদের জন্য ১৫০ টাকা বেশি পরিশোধ করে সংগ্রহ করতে হয়েছে। জানতে চাইলাম কেন দিতে হবে? উত্তর: সবাই তো দিচ্ছে এবং সবার নিকট থেকে নেয়া হচ্ছে ক্ষেত্র বিশেষ আরও বেশি নেওয়া হয়ে থাকে। আমি আপনাকে দিয়ে এই নিবন্ধনের জন্য অনলাইনে কোন কাজই করাই নাই, যাবতীয় কাজ আমি নিজে সম্পন্ন করে এনেছি? উত্তর: আমাদের অফিসের খরচ আছে এই টাকাগুলো দিয়ে তা সম্পন্ন করতে হয়। টাকা নেওয়ার বিপরীতে রশিদ প্রদান করবেন কি না? উত্তর : এই সকল সনদের ফি এর জন্য কোন রশিদ প্রদান করা হয় না। অবশেষে কি আর কারার সময় নষ্ট ছাড়া কিছু হবে না, বাধ্য হয়ে টাকা পরিশোধ করে জন্মনিবন্ধন নিয়ে বের হয়ে আসলাম।

Paid
বাগমারা, লালমাই ৳150
24 August 2026 3 CTS3SR35
0 Comments
Other public office

বাংলাদেশ পুলিশ মামলা বানিজ্য

২০১৯ সালে আমার নামে একটি মিথ্যা মামলা করা হয়। পুলিশ আমার থেকে অসদুপায়ে কোন টাকা নিতে না ফেরে আমাকে রিমান্ডে নেয়। এবং না মারার কথা বলে আমার দরিদ্র বাবা থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়। এস আই জাহিদ। চাঁদপুর সদর ডিবি অফিস

Paid
চাঁদপুর ৳50.0K
24 August 2026 2 CTPTWC2N
0 Comments
Accounts Office

ইনক্রিমেন্ট আপডেট করা

চাকুরীর প্রথম থেকে অধিদপ্তর থেকে অনুমোদন হওয়া বেতন বৃদ্ধি মুলবেতনের সাথে যোগ করে মুলবেতন পুনর্নির্ধারণ ও বকেয়া বেতন পরিশোধ করা

Paid
কুষ্টিয়া ৳12.0K
24 August 2026 2 KH283DXM
0 Comments
Passport Office

New Passport

নিউ পাসপোর্ট করার সময় আমাকে অযথা কিছু কাগজ নেই বলে ফিরিয়ে দেয় অফিসার। তারপর আনসারকে ২৫০০ টাকা দিয়ে আমি পাসপোর্টটা করি। ওই আনসার র সাথে পাসপোর্ট অফিসের লোকেরা জড়িত। এটা কদমতলী যাত্রাবাড়ী পাসপোর্ট যৌন অফিস।

Paid
Kodomtoli ৳2.5K
24 August 2026 2 DK3GFPGZ
0 Comments
Passport Office

Passport Verification

আমি ঢাকা শহরে থাকি। ঢাকায় আমার বর্তমান ঠিকানা আর নওগাঁয় আমার স্থায়ী ঠিকানা। ভেরিফিকেশন এর সময় ঢাকায় চা পানি বলে মুলিয়ে মালিয়ে ৫০০ নিয়েছে নইলে দেরী হবে এই হবে সেই হবে। আর নওগাঁয় ঠিকানায় না গিয়ে অফিসে ডেকে সরাসরি বলেছে যাদের পাস্পর্ট অন্য বিভাগে বা অন্য জেলায় ৪৫০০ করে জমা করে নিশ্চিন্তে চলে যান। নইলে একটাও আগাবে না। (সাল - ২০২৪)

Paid
Naogaon ৳4.5K
24 August 2026 3 RJ8MTB6Z
0 Comments
City Corporation

স্থায়ী ঠিকানা পরিবর্তন

আমার ট্রেড লাইসেন্সে দেওয়ার সাইট ঠিকানাটি পরিবর্তন জন্য যাই। দায়িত্বরত অফিসার আমাকে একটি লোক দেখিয়ে দেয়। তার সাথে কথা বলেন সে নিজে কথা বলে না। ওই লোক আমাকে হিসাব করে জানায় সরকারি খরচ বাবদ প্রায় ১২০০ টাকা খরচ হবে। কিন্তু অফিস খরচ বাবদ ২৫০০ টাকা দিতে হবে। এটার কোন ভাউচার হবে না। এই কাজটি করার জন্য মোট ৩৭০০ টাকা দাবি করে। অনেক দরাদরি করে এটি ৩০০০ টাকায় করতে বাধ্য হই।

Paid
ঢাকা ৳2.5K
24 August 2026 2 DK8FFFLZ
0 Comments
City Corporation

জাতীয় নাগরিকত্ব সনদ উঠাতে গিয়েছিলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৩৬ নম্বর ওয়ার্ড এ জাতীয় নাগরিকত্ব সনদ তুলতে যাই। লোক আমার কাছে ২০০ টাকা চায়। বলি এইটা কিসের জন্যে। লোক রেগে যায় এবং বাহানা দিতে থাকে। প্রচন্ড দুর্ব্যবহার এর শিকার হই। শেষ পর্যন্ত টাকা দিয়ে কাজ তা করতে হয়।

Paid
Dhaka ৳200
24 August 2026 3 DK6KB6F3
0 Comments
Land Office

দাগ নাম্বার সংশোধন

আমি দিতে বাধ্য হয়েছি তা না হলে ওরা আমার কাজ ফেলাই রাখত। কাজ হতো নাহ। আমি মজলুম। নায়েব তারক চন্দ্র ও নাজির এই দুইজন বেশু ঘুষ খাই।এদের জন্য অন্যরাও ঘুষ খাওয়ার সুযোগ পায়।

Paid
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা ভূমি অফিস ৳8.0K
24 August 2026 2 KH8SA3ND
0 Comments