All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
BRTA

নতুন ড্রাইভিং লাইসেন্স এর প্রতারণা

ঘুষ যে এত আধুনিক ভাবে নেওয়া হয় এইটা বিআরটিএ এর জোয়ার সাহারা তে না গেলে বুঝতেই পারতাম না জীবনও। তারা হাত এ টাকা নেওয়া বন্ধ করে ফেলছে , আধুনিকায়ন পদ্ধতি অবলম্বন করে । ঘুষ তারা এখন দালালের মাধ্যমে নেই। আমি ক্লাস ফাইভ থেকে বাইক চালাতে পারি, শুধু গাড়ি পারতাম না কিন্তূ পরীক্ষার কয়দিন আগে গাড়িও শিখে ফেলছি । লিখিত, ভাইভা তে পাস করলাম , তারপর দিলো গাড়ির টেস্ট , একটু ভয়ে ছিলাম , গাড়ি এর যে বাজে অবস্থা, মনে হচ্ছিল যে ইঞ্জিন মনে হয় বাস্ট মারবে এখনই, রিভার্স পার্কিং করলাম কোনো ভাবে , পাস হয়ে গেলাম এখন তারা বলল যে বাইকের টেস্টও দিতে হবে । কিন্তু পারলাম না, আবার date নিলাম পরের বার আবার করলাম পারলাম না। পরে বুঝলাম যে তাদের টাকা আদায় এর কৌশল ।এবার ফেইল করে টাকা দিলাম,না যেয়েও হয়ে গেলো।

Paid
জোয়ার সাহারা ৳2.7K
3 September 2026 4 DKQCGG4Y
0 Comments
Other public office

মৃত্যুর সনদ

জনৈক ব্যক্তি আমাদের জমীতে ভূয়া ওয়ারিশ দাবি করে তাই আমাদের একটা মৃত্যু সনদের প্রয়োজন পরে, যখন পরিষদ কর্তৃপক্ষ বলে অন্য পক্ষ ২০,০০০৳ দিতে প্রস্তুত আপনারা কত দিবেন? তখন ১২০০০৳ দিতে হয় তারপরও ----

Paid
চরপাতা ইউনিয়ন পরিষদ দৌলতখান ভোলা ৳12.0K
3 September 2026 4 BRVW92JC
0 Comments
Other public office

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার পাসপোর্ট পুলিশ ভেরিফাই করার জন্য পুলিশ আমার কাছে ৩০০০ টাকা দাবি করে। আমার সব কাগজ পত্র ক্লিয়ার এবং আমার নামে কোনো মামলা নাই, তারপর ও তিনি আমার থেকে টাকা দাবি করে। আমি যখন দিব না বলছিলাম তখন আমাকে ওল্টা দমক দেয় যে, আমার পাসপোর্ট ভেরিফাই করবে না, লেইট করবে। আমি বাধ্য হয়ে দাম দর করে ১৫০০ টাকা দিয়ে পাসপোর্ট ভেরিফাই করালাম।

Paid
কক্সবাজার ৳1.5K
3 September 2026 2 CTKP2YKQ
0 Comments
Passport Office

পাসপোর্ট রিনিউ

দুইবার সবকিছু রেডি করে জমা দিতে গেছিলাম, দুইবারই এই সমস্যা ঐ সমস্যা বলে আমার ফাইল জমা নেয়নি কিন্তু দালালের একটা কোড নাম্বারে আমার ফেরত দেওয়া ফাইল জমা নেয়।

Refused
CUMILLA ৳2.0K
3 September 2026 3 CTM9RRVE
0 Comments
Other public office

Suppliyer Name enlisted in Boiler Office for Industrial Boiler Repair maintenance works

বয়লার সার্ভিস ও রিপেয়ার প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সংক্রান্ত অভিযোগ ও ঘটনা প্রতিবেদন বিষয়: বয়লার সার্ভিস ও রিপেয়ার প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট প্রক্রিয়ায় সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ। ১. পটভূমি আমি একটি বয়লার সার্ভিস ও রিপেয়ার প্রতিষ্ঠানের মালিক। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠান শিল্পকারখানায় বয়লার সার্ভিসিং, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি সেবা প্রদান করে আসছে। গত প্রায় দুই বছর ধরে বয়লার সংক্রান্ত কাজের ক্ষেত্রে একটি নতুন নিয়ম/প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যার আওতায় বয়লার সার্ভিস ও রিপেয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট বয়লার অফিসে Supplier/Service Provider হিসেবে Enlisted হতে হয়। বয়লার অফিসের ওয়েবসাইট boiler.gov.bd-এ নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদিত/এন

Refused
Gazipur City ৳100.0K
3 September 2026 3 DKYLKDWM
0 Comments
Land Office

হোল্ডিং খোলার জন্য অর্থ দাবি

আমি একটা খারিজ করেছিলাম এক বছর আগে ভুলবশত আমার খাদরিজের হোল্ডিং খোলা হয় নাই তারপর আমি অফিসে যাই বললাম ফোল্ডিং খোলার জন্য তারপরে নায়েব বলে যে হোল্ডিং খুললে ২০ হাজার টাকা লাগবে।

Refused
আমিরা বাড়ি ইউনিয়ন ভূমি অফিস ত্রিশাল ময়মনসিংহ ৳20.0K
3 September 2026 4 MY4XYRQR
0 Comments
Other public office

পাহাড়ের পশে বসতি তৈরি

আমরা ভূমিহীন হওয়ায় বন বিভাগের জায়গাতে বসতি তৈরি করি,বন বিভাগের তারা ১০০০০ টাকায় মৌখিক সম্মতি দেয়, পরবতীতে আমি জানতে পারি এটা বৈধ নয়। ১বছর পরে বন বিভাগের লোক এসে আবার ৫০০০টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করি,এবং তাদের কে বলি আপনারা যা করছেন তা আইনের বিরুদ্ধে, আমি টাকা না দেওয়ায় রেঞ্জ অফিসার বাদি হয়ে আমার জন্য বন থেকে গাছ কাটার মামলা করে মামলাটি এখনো চলমান

Paid
চট্টগ্রাম, বাঁশখালি ৳10.0K
3 September 2026 4 CT3JCP39
0 Comments
Other public office

সরকারি চাকরি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর বর্তমান নিয়োগ পরীক্ষায় উত্তির্ন হওয়ার জন্য ঘুষ দিয়ে শতকরা ৯০% চাকরি প্রত্যাশি টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে।বিষয় টি ক্ষতিয়ে দেখার বিনিত অনুরোধ রইলো।

Refused
পাবনা ৳1.60M
3 September 2026 4 RJXPV2XJ
0 Comments
Other public office

সই মহুরী নকল উত্তোলনের জন্য।

আমি ঘুষের টাকা না দেওয়ার কারনে আমার নকলটি এখনও সরবারহ করে নাই।আমি নকল আনিতে গেলে সে আৃার কাছে ২০০০ টাকা ঘুষ দাবী করিতেছে।

Refused
বাগেরহাট, ডিসি অফিসের রেকর্ড রুম ৳2.0K
3 September 2026 4 KHADYTY3
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট ইস্যু

সমস্ত্র কাগজপত্র ঠিক থাকার পরেও আমার ফাইল টি পাসপোর্ট অফিস থেকে বাহির করে দিছে। পরবর্তীতে দালালের মাধ্যমে গেলে একই ডকুমেন্টস দিয়ে কাজ করে আসছি।

Paid
টাঙ্গাইল। ৳1.5K
3 September 2026 4 DK745PL2
0 Comments
Other public office

জন্ম সনদ

গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর পৌরসভা কার্যালয়ে জন্ম সনদ সংশোধনের জন্য গেলে একজন কর্মকর্তা বলেন যে তাকে টাকা দিলে সে আর্জেন্ট কাজটা করে দিবেন দুই দিনের ভেতরে। আর টাকা না দিলে মাসের পর মাস ঘুরতে হবে অফিসে এবং আমি ঘুস দেয়নি স্বাভাবিক ভাবেই জমা দিয়েছি আজ একমাস হলো এখনও কাজটি হয়নি।

Refused
গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর পৌরসভা কার্যালয় ৳700
3 September 2026 3 DKF2BHYC
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে একজন কর্মকর্তা বলেন উপরোক্ত টাকা না দিলে হবেনা। পূর্বেও টাকা না দিয়ে দেখেছি যে, ফাইলের সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্তেও লাইসেন্স পেতে অনেক বেশী সময় লাগে বা বারবার বিভিন্ন রকমের হয়রানী করা হয়। যার ফলে আমাদের ব্যবসায়ীক কার্যক্রম বিঘ্নিতি হয় বিধায় টাকা পরিশোদ করে লাইসেন্স নিতে বাধ্য হয়েছি।

Paid
টঙ্গী ৳30.0K
3 September 2026 6 DK7GEV8S
0 Comments
Traffic Police

রুট পারমিট

আমি প্রত্যক্ষ করেছি,ঢাকা নতুন বাজার ট্রাফিক সারজেন্ট বাসটিকে দাড় করিয়ে সুপারভাইজার থেকে টাকা দাবি করেছে, পরে সুপারভাইজার এর তথ্য মতে সে ২০০ টাকা দিয়েছে।

Paid
ঢাকা ৳200
3 September 2026 6 DK9BKD74
0 Comments
Passport Office

নিউ পাসপোর্ট আবেদন রাজশাহী

উল্টোপাল্টা ভুল ধরে তার বলে পাসপোর্ট অফিসে তারা পাসপোর্ট ভেরিফিকেশনের পেপার সাবমিট করবেনা, এই বলে ভেরিফিকেশন পুলিশ আমার পেজ থেকে ঘুষ খায়, আর মানসিকভাবে প্রচুর ডিপ্রেস করে দেয়, মানসিকভাবে তখন আমি খুব আঘাত পাই এবং কষ্ট পাই

Paid
তানোর উপজেলা থানা ৳3.0K
3 September 2026 3 RJD3K6NN
0 Comments