All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Refused Land Office ৳18.0K

নামজারি

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সন্তোষ পৌর ভূমি অফিস, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। এর কর্মকর্তা আমার নামজারির কাগজ ঠিক থাকার পরেও নানান অজুহাত দিয়ে বার বার বাতিল করে দিচ্ছে। উনাকে বলার পরেও উনি মানছে না। এবং এক পর্যায় ওই টাকা দাবি করে। আমি না করে দিয়েছি

টাঙ্গাইল সদর, Dhaka 24 August 2026 5 views DK9SNK4Y
0 Comments
Paid Other public office ৳4.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি একজন প্রবাসী। সিলেট বি আর টি এ অফিস কর্মচারী আমার নিকটে ৬০০০ টাকা দাবি করে হারিয়ে যাওয়া লাইসেন্স উত্তোলন করার জন্য অন্যথায় পোস্ট অফিস মারফত আমার ঠিকানায় পাঠিয়ে দিবে জানানো হয় কিন্তু আমার লাইসেন্স তৈরি হয়ে সিলেট বি আর টি এ অফিসে পরে আছে দীর্ঘদিন যাবত কিন্তু আমার প্রতিনিধি যোগাযোগ করলে লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায় তারা আমাকে সরাসরি অফিসে গিয়ে লাইসেন্স আনতে বলে যা আমার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি অপারগ হয়ে ৪০০০ টাকা দিয়ে লাইসেন্স উত্তোলন করতে বাধ্য হ‌ই।

সিলেট, Sylhet 24 August 2026 2 views SYZRU8Q6
0 Comments
Refused Passport Office ৳5.0K

Passport

আমি পাসপোর্ট করতে গিয়ে এ হয়রানি হয়েছিল কারন কর্মকর্তা আামার সব সঠিল ফাইল থাকার পরও ওনি বললেন এটা হবে না ওটা আনতে হবে ,তার পর দালালের মাধ্যমে আমাকে বলছে যে ৫০০০ হলেই সব ঠিক ,

চাঁদপুর, Chattogram 24 August 2026 2 views CT2SL5UY
0 Comments
Paid Other public office ৳50.0K

আদালত প্রাঙ্গণের GRO শাখা,নকল শাখা,সেরেস্তা,পেশকার,জারিকারক

আদালতের তদন্ত প্রতিবেদন করতে এস.আই আনলিমেটেড ঘুষ, আসামী গ্রেফতার করাতে ঘুষ, সেরেস্তায় জামিননামা ইত্যাদি জমা বাবদ খরচা ১০০০/-। নকল খানায় নকল তুলতে ১৫০০/-। আর দেওয়ানী এজলাস, সেরেস্তাদার, পেশকার,পিয়নের ঘুষ আনলিমিটেড দিতে হয় অন্যথায় অজুহাতের শেষ নেই। আর জারিকারকের ঘুষের কোন নির্দিষ্ট সীমা নেই।

কুমিল্লা, Chattogram 24 August 2026 3 views CTTF5MVB
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারী

আমার নামে ১ নং খতিয়ানের ভূমি বন্দোবস্ত দেয় সরকারের পক্ষে সহকারী কমিশনার ভূমি করিমগঞ্জ কিন্তু আমি উক্ত ভূমি নামজারীর আবেদন করলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব প্রেরন করা হয়। পরবর্তীতে কানুনগো প্রতিবেদন দেওয়ার পর সহকারী কমিশনার ভূমি শুনানির নোটিশ না দিয়ে শুনানিতে অনুপস্থিত লিখে আবেদনটি নামঞ্জুর করেন। সরাসরি উপস্থিত হয়ে বিষয়টি জানতে চাইলে এলআর জমা দেওয়া হয়নি তাই বাতিল/ নামঞ্জুর করা হয়েছে বলে জানান। সেই সাথে ৫০০০০/- টাকা জমা দিয়ে আবেদনটি রিভিউ করতে বলেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

করিমগঞ্জ উপজেলা, Dhaka 24 August 2026 2 views DKR92SD9
0 Comments
Refused Land Office ৳100.0K

নামজারী সম্পর্কিত

আমার দাদা একটি জমি কিনে প্রায় ৩০ বছর আগে, পাশের জমিটি আরেকজন কিনে। পরে দেখা যায় জমিটির উভয় পক্ষের দখল ও চৌহদ্দী ঠিক থাকলেও দলিলে দাগ নম্বর ভুল। পাশের জমির মালিক দাগ নম্বর ঠিক না করে জাল দলিল বানিয়ে আমাদের জমিটি খারিজ করে। সহকারী কমিশনার এর নিকট সকল দাতা এবং জাল দলিলের সকল প্রমান করার পরেও তিনি ঐ খারিজটি বাতিল করে নাই বিভিন্ন মাধ্যমে জানতে পারি তিনি ঐ পক্ষের থেকে টাকা নিয়েছে এবং পরবর্তীতে অন্য মাধ্যমে আমার নিকট খারিজ বাতিলের জন্য টাকা দাবী করা হয়েছে আমি তা প্রত্যাখান করেছি এবং প্রয়োজনে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি।

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 24 August 2026 2 views CT3J53UL
0 Comments
Paid Land Office ৳7.0K

জমি নামজারি

সাধারণত জমি নামজারি করার সরকারী ফি ১১৫০ টাকা। কিন্তু তহশিলদার বা উপ সহকারী ভূমি কর্মকর্তা, কানুনগো সহ ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের লোকজন ৭০০০ টাকা অতিরিক্ত অর্থ দাবি করেন। ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে টাকা দিয়ে নামজারি করাতে হয়। এই দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

ভূঞাপুর, টাঙ্গাইল, Dhaka 24 August 2026 2 views DKFCZYLL
0 Comments
Paid Accounts Office ৳1.0K

এল পি সি রিসিব করতে,এলপিসি পেজ ভলিউম নাম্বার নিতে,

পোস্টিং হওয়ার পর এলপিসি কর্মস্থলে পাঠাতে টাকা দিতে হয় না দিলে ৬ মাসেও এলপিসি যায় না বেতন ও হয় না।পোস্টিং হয়ে আসলে এলপিসি রিসিব করাতেও টাকা দিতে হয় না দিলে ফেলে রাখে দীর্ঘদিন। বেতন না হওয়ার দরুন প্রবল আর্থিক সংকটে পড়তে হয়।তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়

সেগুন বাগিচা,ঢাকা, Dhaka 24 August 2026 4 views DK5HEJH5
0 Comments
Paid Other public office ৳300

প্রত্যয়ন পত্র নিতে ৩০০ টাকা কর নেয়

জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য পৌরসভা থেকে প্রত্যয়ন পত্র লাগে এই টাকা লাগে রশিদ ছাড়া কিভাবে বুজবো এই টাকা সরকারি ফি আমার মনে হয় অতিরিক্ত টাকা নিছে

গোসাইরহাট পোরসভাশরীয়তপুর, Dhaka 24 August 2026 3 views DKQ4UXLB
0 Comments
Paid Other public office ৳6.0K

Fire Service License

প্রতিটি পেট্রোল পাম্পের Fire Service License নবায়ন করার সময় Fire Inspector-কে ৩,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত দিতে হয়। এই টাকা না দিলে অনেক ক্ষেত্রে লাইসেন্স নবায়ন করা হয় না এবং অযথা হয়রানির শিকার হতে হয়। প্রতিবছরই প্রায় প্রতিটি পাম্প মালিককে এভাবে টাকা দিতে বাধ্য করা হয়। তবে এবার এই দাবির পরিমাণ আরও বেড়েছে—কোনো কোনো ক্ষেত্রে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

রাজশাহী, Rajshahi 24 August 2026 3 views RJ6MP592
0 Comments
Only demanded Land Office ৳100.0K

খুলনায় গৃহায়ন ও গণপূর্ত অফিসে জমির বিভাজনের জন্য

খুলনায় আমাদের হাউজিং এর যৌথ জমি আছে। সেটার বিভাজন করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত অফিসের লোকরা ১০ লাখ টাকা দাবি করছে। যেটা করতে মূলত ঢাকা খুলনা অফিস মিলিয়ে ২লাখ টাকা লাগে সরকারি ফি সহ। কিন্তু তারা দাবি করতিছে ১০লাখ। একজন সহকারী নির্বাহী প্রকৌশলী। আমরা এটা নিয়ে অনেক দেনদরবার করতেছি। এজন্য আমরা বাড়ির প্লান পাশ করতে পারছি না। আর বাড়ি করতে পারছি না। দোয়া করবেন। দেখা যাক কি হয়।

খুলনা, Khulna 24 August 2026 3 views KHYLMRC3
0 Comments
Refused Tax Office ৳15.0K

ট্যাক্স ফাইল ট্রান্সফার

আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম সিটিতে। কর অঞ্চল ২ ও সার্কেল ৩২। আমি বেশ কয়েক বছর আগে আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম থেকে ঢাকায় আনার চেষ্টা করেছিলাম। এটার জন্য সংশ্লিষ্ট কর কর্মকর্তা আমাকে কাজটি করে দিবেন বলে ১৫,০০০ টাকা ঘুষ দাবী করেন। আমি তাতে রাজি হইনি।

চট্টগ্রাম সিটি, Chattogram 24 August 2026 3 views CT5E7U4F
0 Comments
Only demanded Other public office ৳50.0K

বিল প্রক্রিয়া বন্ধ রেখেছে

আমি একজন প্রথম শ্রেনীর ঠিকাদার। সাভার আমিন বাজার আমি ২ টা রোডের কাজ করেছি। ১.৫ বছর হয়েছে, সেখানে একজন বি এন পি এর নেতা ( সে একজন ঠিকাদার) আমাকে মারার হুমকি দিয়েছে। মুলত সে কাজ টা করতে চেয়েছিলো। কিন্তু E-GP টেন্ডার সে পাই নাই। আমি কাজ পেয়েছি। এর কারনে সে আমাকে রাস্তার কাজে বিভিন্ন ভাবে কাজ করতে বাধা দিয়েছে। অবশেষে সে আমাকে মারার হুমকি দিয়েছে। আমার একটা রাস্তার কাজ এর শেষের ঢালাই এর দিন আমার কাছ থেকে ৬৫০০০.০০ টাকা নিয়েছে। আমার পুরু কাজের জন্য আনুমানিক ৫০০০০০.০০ টাকা ক্ষতি হয়েছে। এখন LGED office (সাভার উপজেলা) বলছে সম্পূর্ণ কাজ শেষ না করলে আমার বিল দিবে না। আবার বিল প্রক্রিয়া শুরু করতে হলে ঘোষ দিতে হবে। বলে রাখা ভালো আমি এর আগে একটা বিল নিয়েছি। প্রত্যক বিলে ৫% করে টাকা দিতে হয়।

সাভার উপজেলা পরিষদ, Dhaka 24 August 2026 2 views DKPUJ5KS
0 Comments
Refused Customs Office ৳100.0K

লাইসেন্স শাখা, পণ্য এসেসমেন্ট, ও ডেলিভারি গেইট এসটি /সিএফও / সিপাই ঘুষ বানিজ্য হচ্ছে কোটি কোটি টা

লাইসেন্স শাখা , বিল অব এন্ট্রি এসেসমেন্ট টিম সকল, ও ডেলিভারি গেইট এসটি /সিএফও / সিপাই সহ প্রতিদিন কোটি কোটি টাকার ঘুষ বানিজ্য হচ্ছে এতে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হচ্ছে।। তদন্ত করা হলে সব উদঘাটন হবে প্রমান সহ।।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DK3MJQKZ
0 Comments
Paid Public Hospital ৳200

নতুন চাকুরির জন্য মেডিকেল সার্টিফিকেট গ্রহণে ২০০ টাকা ঘুষ

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসে নতুন চাকুরি প্রার্থীদের মেডিকেল সার্টিফিকেট নিতে প্রথমে ১০০ টাকা অফিশিয়ালি রশিদের মাধ্যমে জমা করার পর কম্পিউটার অপারেটরের রুমে, অপারেটর ২০০ টাকা দাবি করেন, প্রতিবাদ করলে তিনি মিষ্টি খাওয়ার জন্য নেবেন বললেও টাকা না দেয়া পর্যন্ত তিনি সার্টিফিকেটটা লেখেন না। আমি নিজে যেদিন সার্টিফিকেটের জন্য সিভিল সার্জন অফিস যাই সেদিন প্রায় ১০জনের মতো চাকুরি প্রার্থীর থেকে তিনি ২০০টাকা রশিদ বহির্ভুতভাবে নেন। এটা এক প্রকার "অলিখিত ফি" তে পরিণত করেছেন তারা এবং অফিসের সকল কর্মচারীই এতে অবগত।

কুড়িগ্রাম, সিভিল সার্জন অফিস, Rangpur 24 August 2026 2 views RN29LX5A
0 Comments
Refused Land Office ৳8.0K

জমির খতিয়ান বিষয়ক

আমি আমার মা" এর নামে রেজিস্ট্রার করা একটি জমির খতিয়ান করতে গিয়েছি। ইউনিয়ন ভূমি অফিস আমার কাছে সে কাজের জন্য ৮,০০০ টাকা চেয়েছে। যদিও সরকারি বিল মাত্র ১১৫০ টাকার মতো।তা আমি প্রত্যাখান করি। ঘটনাটি ২০২২ সালের। ২০২৪ এর জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান এর পরে আমি আবার সে জমি খতিয়ান করতে যাই।তখন আমাকে বলা হয় আমি নিজে করবো, নাকি তাদের হাতে করাবো।আমি নিজে করার সিদ্ধান্ত নেই।আমি সকল কাজ যথা সময়ে শেষ করার পর উপজেলা ভূমি অফিস শেষে আমার সাথে গড়িমসি করে তারা আমাকে সকাল থেকে বিকেল এক রুম থেকে অন্য রুমে এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়িয়েছে। বিকেল প্রায় ৩ টায় একজন আমাকে ডেকে সকল তথ্য শুনে বলেছে আপনার কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে।

হাজীগঞ্জ, Chattogram 24 August 2026 2 views CT8T95ZQ
0 Comments
Only demanded BRTA ৳10.0K

বাইকের নাম পরিবর্তন

আমি মিরপুর 2 থেকে একটা ইউজ বাইক কিনছি।।। তারা বিটিআরএ এর একজনের nb দিচ্ছে ।। তাকে এসএমএস দিয়ে জানতে চাইলাম কত টাকা লাগবে ।। বললো ১০ হাজার।। বললাম কম নিতে ।। বললো হবে না

মিরপুর বিআরটিএ, Dhaka 24 August 2026 4 views DKWVPJ2V
0 Comments
Paid Land Office ৳58.0K

নামজারি

ভূমি নামজারি এমন একটি হয়রানি এবং বাংলাদেশে সবথেকে বেশি ঘোষের কারকানা। আমাদের কিছু পিতৃক জমি আমার ভাই সহ আমাদের কাকাদের নিয়ে নামজারির আবেদন করলে উনারা লোক দেখিয়ে দেয় অই কম্পিউটারের দোখানে যান কিছু পেপারস লাগবে সেইগুলা উনারে বুজিয়ে দিবে। এভাবে সেভাবে ঘুড়িয়ে একবার আমাদের ১-২ ঘুড়িয়ে কম্পিউটারের দোখান্দারদের দিয়ে আমাদের ঘোষ চাওয়া হয় ৮০হাজার টাকা অনেক দরদাম করে ৫৮হাজার দিয়ে আমাদের কাজটি করানো হয়, এছাড়া আমাদের আর কোন ওয়েছিলনা। আর সরকারি সকল দপ্তরের দালাল ঘুলাই হল অফিসের আসে পাসের দোখান গুলা। আমার দেখা মতে দেশে ভূমিখাত হল ঘুষের সোনার ডিম পাড়া রাজ হাস। ওমান প্রবাসী।

কিশোরগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DKAT7EQ7
0 Comments