All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Paid Accounts Office ৳17.0K

পেনশন

আমার পেনশন এর টাকা ছাড়করন করার জন্য কাফা থেকে একজন ভদ্রলোক ফোন দিয়ে নানা ভাবে ফাইলের সমস্যা দেখিয়ে তার সমাধান হিসেবে ২০ হাজার টাকা দাবি করে এবং উক্ত টাকা যতদিন পরিশোধ করিনি ততদিন আমার ফাইল আটকে রেখেছে।টাকা দিলে ফাইল এবং টাকা দিয়েছে।আর এই সমস্যার ভুক্তভোগী প্রতিটি মানুষ।আশেপাশে পেনশন বা আফা থেকে টাকা প্রাপ্তি অথবা যে কোনো সেবা গ্রহন করেছে এমন কোনো ব্যাক্তি যদি পরিচিত থাকে তাদের থেকে জিজ্ঞাসা করবেন,সবারই একই কাহিনী। ভাগ্য ভালো মৃত্যু এর সাথে কাফার সম্পর্ক নাই,নাহলে লাশ দাফনেও তাদেরকে ঘুষ দিতে হতো না হলে লাশ ছাড়ত না।আল্লাহ তাদের হেদায়েত দান করুন,আমিন।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DK8P4KL8
0 Comments
Paid Tax Office ৳50.0K

ভ্যাট অফিস

আমি একটি কোম্পানীর প্নতিনিধি । প্রতি মাসে ভ্যাট অফিসে ভ্যাটের বির্টান জমা দিতে যাই, সরকারী এ চালানের মাধ্যমে জমা করি ৪৫,০০০/ টাকা , আর ঘুষ দিতে হয় ৫০,০০০/ টাকা , ডেপুটি কমিশনার ১৫,০০০ / রাজস্ব কর্মকর্তা ১০,০০০/ সহকারী রাজস্ব কর্মকর্তা ১০,০০০/ অফিস খরচ ১৫,০০০/ সদরঘাট ভ্যাট অফিস, চট্টাগ্রাম।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTMFPW37
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট রি-নিউ

আমি একজন প্রবাসি, এম্বাসিতে ও এত কষ্ট হয়না যতটুকু কষ্ট হচ্ছে নিজ শহর কিশোরগঞ্জে সেবা নিতে। পাসপোর্ট রিনিউ করতে এসে আমার এই পেপার অই পেপার্স এটা সেটা লাগবে সব কিছু দেয়ার পর বলে অর্জিনিয়াল লাগবে। এখন আমার NID অর্জিনিয়াল কপি নির্বাচন কমিশনে যদি থাকে আমিতো PDf কপিই দেখাতে হচ্ছে। আমার মেরিড স্টেটাস মেরিড দেখানোর জন্যে কাবিন নামা কপি দিয়েছি তারা সেটাও মানেনি, আবার পরিচালককে রিকোয়েস্ট করেছি তিনিও কাজটি করে দেয়নি। বাহিরে দালালরা বলতেছে ভাই ১৫০০ টাকা দিন কাজ হয়ে যাবে নো টেনশন এমন সমস্যা আমি নয় বহু লোকের সাথেই হচ্ছে মানুষজন কেউ সমস্যার প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা ঝামেলায় না ঝরিয়ে ১৫০০-২হাজার বড় সমস্যা ৫/১০/১৫/২০ হাজার পর্জন্ত গড়াচ্ছে ঘোষের ফাইল। আমার মত সেবাগ্রহীর সাথে আলাপ করে এমনটি জানা যায়।

কিশোরগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DK9W5XTY
0 Comments
Refused Tax Office ৳500.0K

ফাইল রি ওপেন

আমার ফাইল ট্যাক্স হয় নাই এক টাকাও, অথচ অডিট এর নাম করে ফাইল রি ওপেন করে ভুল হিসাব করে ৫ কোটি টাকা ট্যাক্স ধার্য্য করে নোটিশ দিয়েছেন। এখন এই ফাইল ছারাতে গেলে ৫লাখ লাগবে, না হলে ব্যাংক হিসাব বন্ধ।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKHDKBEB
0 Comments
Paid Land Office ৳5.0K

চাদা

আমি ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করি। প্রতিমাসে বিভিন্ন প্রোগ্রামের নাম করে একেকমাসে একেক পরিমান চাঁদা দিতে বাধ্য করে। কোনো কোনো মাসে ৫০০০ থেকে তা ২০০০০ হাজার পর্যন্ত হয়। আমি জানি ভূমি অফিসের অনেক দূর্নাম। কিন্তু সবাই দূর্নীতিগ্রস্থ না। কিন্তু এই ধরনের অনিয়মের কারনে অনেকেই বাধ্য হয়ে ভূল পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ, Rajshahi 24 August 2026 2 views RJWCNK9B
0 Comments
Refused Other public office ৳20.0K

খাদ্য গুদামে ধান বিক্রি

প্রতিটন ধানে ম্যানেজার কে ২০০০ করে টাকা দিতে হবে তাহলে ধান রিসিভ করবে। ম্যানেজার ২০০০ করে ৩০ লাখ + টাকা নিয়েছে কৃষক থেকে

সুবর্ণচর উপজেলা, Chattogram 24 August 2026 2 views CTCKAZNH
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট অফিস বগুড়া

আসলে পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমার থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়েছিল কিন্তু আমার কাছে কতগুলো কাগজ ছিল না হয়তোবা তারা টাকা নেওয়ার জন্যই এতগুলো কাগজের কথা বলেছিল যেগুলো লাগত না সেগুলোও বলেছিল পরে আমার একটা আনসার বাহিনীর লোকের সাথে দেখা হয় সে ছিল উপরে যেখানে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না সে আমার সাথে ১৫০০ টাকার চুক্তি করে কিন্তু শেষমেষ আমি ১ হাজার টাকায় রাজি হই এবং সেও রাজি হয়

বগুড়া, Rajshahi 24 August 2026 3 views RJF6R7WB
0 Comments
Paid Other public office ৳150.0K

Dpdc office lalmatia

মোহাম্মাদপুর জহুরি মহল্লায় পোস্ট পেইড মিটার থেকে প্রিপেড মিটার করার জন্য আমার বাসার ইলেকট্রিসিটি অফ করে দেন আর অভিযোগ করে যে আমার মিটার আমরা টেম্পার করেছি মিটার ম্যান এর মাধমে, টাস্কফোর্স এর ভয় দেখায় আর গরমে লাইন কেটে দিয়া নগদ দেড়লাখ টাকা গুস নেন তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার । বাধ্য হয়ে টাকা দেবার পর কারেন্ট আসে তার উপর আরও এক লাখ টাকা বিল পরিষদ করা লাগে ।

Dhaka, Dhaka 24 August 2026 3 views DKX8ZDCF
0 Comments
Paid Other public office ৳90.0K

Police ASI

২০২৪ সালে বিরামপুর থানার চারজন এসআই মিলে পুলিশ আমাকে জিম্মি করে টাকা আদায় করে l টাকা না দিলে বিভিন্ন mamlai ফাঁসিয়ে দেওয়ার কথা বলে এবং না হলে মেরেও ফেলতে পারে এমন কথা বলে

Birampur, Rangpur 24 August 2026 2 views RNGNCEVF
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

মর্টগেজ দলিল করা

মর্টগেজ করাতে গিয়ে পে অর্ডার আর সরকারি অফিস খরচের বাইরে টাকা চায়, নিরুপায় হয়ে টাকা দিয়ে কাজ করতে হয়েছে। 25 লক্ষ টাকার লোন মর্টগেজ করাতে 32000 টাকা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখকের মাধ্যমে নিয়েছে।

কক্সবাজার, মহেশখালী, Chattogram 24 August 2026 3 views CTTVUTH2
0 Comments