All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳2.2K

জন্ম নিবন্ধন

আনুমানিক ২০২২-২০২৩ সালের দিকে সরকার পক্ষ থেকে শিক্ষথীদের ইউনিক আইডি দেয়ার উদ্যোগ নিয়ে ছিল যার কারণে সকল শিক্ষথীদের জন্মনিবন্ধন অনলাইন করাতে হয়ে ছিল। আর এই প্রক্রিয়ার করতে গিয়ে আমি সহ আমার মোট ০৪ ভাই -বোন দের জন্য ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা এবং পরবর্তীতে একটি সংশোধন এর জন্য আরো ২০০ টাকা মোট ২২০০ টাকা নিয়েছে। তা ছাড়া নতুন জন্ম নিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও ২০০-৫০০ টাকা পর্যন্ত আদায় করে থাকে।

নরসিংদী, Dhaka 3 September 2026 4 views DKPG7FWK
0 Comments
Paid Other public office ৳8.0K

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আমার সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম ও বাবার নাম NIDতে ভুল ছিলো। সার্টিফিকেট অনুয়ায়ী NID করতে উক্ত ৮০০০ হাজার টাকা চেয়েছিলো। আমি দিয়ে করে নিছি।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 4 views CT4S5KLF
0 Comments
Paid Education Office ৳5.0K

নতুন এমপিও ফাইল উপজেলা থেকে জেলায় ফরওয়ার্ড করতে

২০২৩ সালে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে জয়েন করে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করি। তখন এই আবেদন আড়াইহাজার উপজেলা থেকে নারায়নগন্জ জেলায় ফরওয়ার্ড করার জন্য আমার কাছে ৫ হজার টাকা খরচ চাওয়া হয়। আমি পরিশোধ করি।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ, Dhaka 3 September 2026 4 views DKYHZQBQ
0 Comments
Paid Accounts Office ৳1.4K

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি । তাদের টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন অজুহাতে সময় খেপন করে এবং পরবর্তীতে তাদের আবদার পুরুন করে টাকা তুলতে সক্ষম হই।

পাবনা জেলার চাটমোহর উপজেলা পোস্ট অফিস, Rajshahi 3 September 2026 5 views RJKR6FQS
0 Comments
Refused Land Office ৳12.0K

নামজারি করা

আমার বাবার নামে, নামকজারি করবো জায়গা, এতে করে ওসখালী ভূমি অফিস থেকে ১২০০০ টাকা চাওয়া হয়, বললাম কিসের টাকা এইটা, ওনারা বলে সরকারি ফিস, সাথে আমরা যে যাবো সেই খরচ

ওসখালী, হাতিয়া, নোয়াখালী, Chattogram 3 September 2026 5 views CTYJBNFL
0 Comments
Refused Land Office ৳8.0K

খাজনা পরিশোধ আর এস খতিয়ান ভুক্ত

খাজনা টাকা দেওয়া হয়েছে ৪০০০ খাজনা পরিশোধ করেছে মাত্র ৭০০ টাকা। বাকি টাকার কোন কাজ আর রশিদ নাই এবং টাকাও নাই।

গ্রাম সুলতানপুর ভূমি অফিস ইউনিয়ন, Rangpur 3 September 2026 5 views RN94AZ6C
0 Comments
Paid Accounts Office ৳86.0K

সরবরাহের বিল

SFC, বাংলাদেশ নেভিতে যারা সরবরাহের কাজ করেন, তাদের বিল প্রদান করেন। SFC, মিরপুর-১৪ অবস্থিত। বিল নিতে হলে বিল একাউন্ট এর উপর ১% হারে টাকা দিতে হয়, যারা বিল প্রসেস করবে। আর চেক এর জন্য মহিলাকে প্রতি লাখে ২০০/ টাকা দিতে হয়।

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DKSX8BMF
0 Comments
Refused Other public office ৳20.0K

family card

আমি ফ্যামিলি কাড তথ্য সংগ্রহ কারি হিসাবে আবেদন কারি পরিক্ষা দেই সব কিচু অনেক ভালো হয়েছিলো। তার পর স্থানিয় বি.এম.পির নেতা বাড়িতে এসে বলে যদি তথ্য সংগ্রহ কারি হতে চাই তাহলে তাকে ২০০০০ টাকা দিতে হবে না হলে জিবনে হবেনা। আমার থেকে অনেক খারাপ স্টুডেন্ট এর হল আমার হলো না। এমন কি যারা পরিক্ষা দেয় নাই তাদের ও হলো। যদি চাকরি এমনি হয় তাহলে এত নাটকের কিছু ছিলো না

Gobindagonj, Rangpur 3 September 2026 3 views RNJCW7U5
0 Comments
Paid Sub-Registry Office ৳1.0K

আমার জমির দলিল তোলার জন্য দুইটা সাল খুঁজতে ১ হাজার টাকা নিয়েছে যেখানে নাকি সরকারি ফিস প্রতি বছর 200

একটি পুরনো জমির দলিল তোলার জন্য। দুইটা শাল খুঁজতে লাগবে সর্বোচ্চ সরকারি ফিস ৪০০ টাকা তারা নিয়েছে এক হাজার টাকা। শুধু সরকারি ফিস দিলে পারে তারা বলে পাওয়া যায় নাই। কিন্তু বাড়তি টাকা দিলে ঠিকই পরে সেটা খুঁজে পাওয়া যায়।

কুষ্টিয়া, Khulna 3 September 2026 2 views KHYPSG7D
0 Comments
Only demanded Passport Office ৳3.0K

পাসপোর্ট নবায়ন

সর্বপ্রথম আমি ওখানে পাসপোর্ট বানাতে চাই তখন একজন এসে বলে যে খুব দ্রুত পাসপোর্টটি আমরা করে দেবো । কিন্তু পাসপোর্ট বানাতে যে পরিমাণ টাকা লাগে তার থেকে দ্বিগুণ তারা টাকা চাচ্ছে । ঘটনাটি হচ্ছে ২০১৮ সালের

মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ ,ঢাকা, Dhaka 3 September 2026 7 views DKBNQJ2Q
0 Comments
Only demanded Land Office ৳200.0K

নামজারি মিস কেইস মামলা

নামজারি মিসকেইসের মালালা করে সকল দলিলাদিসহ প্রমান সরূপ প্রদান করার পরও নামজারি বাতিল করে দিচ্ছেন না। বিবাদির নিকট হতে ঘুস নিয়ে জমির ন্যায্য হিস্যা অনুযায়ী বাদিদের ফরায়েজ করে দিচ্ছেন না।

মুক্তাগাছা, Mymensingh 3 September 2026 9 views MY5G76ZV
0 Comments