All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Education Office

পেনশন

সেবাটি ছিল প্রাথমিকের প্রধান শিক্ষকের পেনশন ও জিপিএফ এর টাকা প্রাপ্তি জনিত, পেনশন ও জিপিএফ এর টাকা মঞ্জুরের করার জন্য পনের হাজার টাকা দাবি করে, পরিশোধে বিলম্ব হোয়াতে, জিপিএফ এর টাকা প্রদানে গড়িমসি ও পেনশন মঞ্জুরে দেরি করে। তাই বাধ্য হয়ে টাকা প্রদান করতে হয়।

Paid
উখিয়া ৳20.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জমির মিউটেশন খতিয়ান বা খারিজ

জমির অনলাইন মিউটেশন খতিয়ান বা খারিজ অনুমোদনের জন্য মধুপুর সহকারী ভূমি অফিসের এক কর্মকর্তা ঘুষ দাবি করেন এবং তিনি দাবী করেন এই টাকার বড় একটি অংশ জমির পরিমাণ এর পারসেন্ট হিসেবে এসিল্যান্ডকে দিতে হবে। পরে খোজ নিয়ে বিষয়টির সত্যতার পাওয়ার পর বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজটি করতে হয়েছে।

Paid
মধুপুর টাঙ্গাইল ৳10.0K
24 August 2026 1
0 Comments
Passport Office

পাসপোর্ট সংশোধন

আমি আমার ব্যাক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যাই। এটি কুমিল্লা জেলার বাঙ্গরা উপজেলার শ্রীকাইলে অবস্থিত। এখানে কম্পিটার অপারেটর একজন মহিলা মেম্বার থেকে পাসপোর্ট সংশোধন করে দেওয়ার বিনিময়ে ২০,০০০ টাকা ঘুষ গ্রহন করেছেন। মহিলা মেম্বার মূলত তার পরিচিত লোকের পাসপোর্ট সংশোধনে সাহায্য করার বিনিময়ে ওক্ত ঘুষ গ্রহন করেন এবং ১ হাজার নিজে রেখে বাকী টাকা কম্পিউটার অপারেটরকে দেন। আমি কুমিল্লা পাসপোর্ট অফিসের পাশে থাকা একটি কম্পিটারের দোকানে গেলে আমি দোকানী কে অতিরিক্ত টাকা চার্জ করার জন্য প্রতিবাদ করলে এক দালাল আমার গায়ে হাত তুলে। পরে আমি পাসপোর্ট অফিসের উপপরিচালককে রেকর্ড ভিডিও দেখিয়ে অভিযোগ করলে তিনি দালালক ধমকিয়ে আমার রেকর্ড ভিডিও মুছতে বাধ্য করেন। এই দালাল সবসময় পাসপোর্ট অফিসের ভিতরে যায় এবং অবৈধ কন্টাক্ট করে

Paid
কুমিল্লা ৳20.0K
24 August 2026 2
0 Comments
Land Office

আমার জমি আরেকজনকে নামজারি করে দেওয়া

আমার জমি কি আরেকজনের নামে নাম জারি করে দিয়েছে এখন আমার জমি নামজারি করতে পারছিনা করতে গেলেও আমাকে মিসকিসের কথা বলছে মিস কেস করার পর টাকা না দেওয়ায় বিপরীত পার্টি রায় দিয়েছে

Refused
শহর ঢাকা ৳80.0K
24 August 2026 1
0 Comments
Land Office

খতিয়ান তোলা

খতিয়ান তোলতে গিয়েছিলাম। বললো অনেক সময় লাগবে খুঁজে পেতে।৬০০টাকা দিলে অফিস সহকারী খুঁজে দিবে।তারপর শুক্রবার দিন আমাকে কল দিয়ে জানালো ৬০০টাকা নিয়ে ওর বাসার কাছ থেকে গিয়ে খতিয়ান নিয়ে আসতাম। তারপর ৬০০৳ দিয়ে নিয়ে আসছি।

Paid
চান্দিনা ৳600
24 August 2026 1
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন

তারা আমার কাছে অফিস খরচ লাগবে বলে কিছু টাকা চায়, তাদের নাকি টাইপ রাইটারকে কিছু টাকা দিতে হয়। আমি তাদের ১০০০ টাকা দিয়ে দেই। তারাও আর কথা বাড়ায়নি।

Paid
কুমিল্লা ৳1.0K
24 August 2026 1
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধিন

আমার বাবা তার জন্মনিবন্ধন সার্টিফিকেট আনতে গেলে তাকে বলে ১০০০ টাকা লাগবে। পরে সেই টাকা পরিশোধ করে। সার্টিফিকেট পাওয়ার পর বাসায় এসে দেখে তার ঠিকানা ভুল। পরে আবার সংশধন করতে গেলে আবার ১০০০ টাকা চায়। দায়িত্বরত সচিব বলছে যত বার ঠিক করবেন তত বার ১০০০ টাকা করে দিতে হবে।

Paid
বাড্ডা, ঢাকা ৳1.0K
24 August 2026 1
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধন

আমার চাচাতো বোনের জন্ম নিবন্ধনে কিছু ভুল ছিল, সংশোধন করতে গিয়ে অফিস খরচ বাবদ ১০০ টাকা নিয়েছে। আর বলেছে আইনটা পড়ে দেখবেন ।

Paid
মহিপুর চাঁপাইনবাবগঞ্জ, ৳100
24 August 2026 1
0 Comments