জমি খারিজ
আমি ক্রয়কৃত জমি খারিজ করার জন্য গেলে সর্বোচ্চ ৩০০০/- টাকা খরচের বিপরীতে দুটি আবেদন বাবদ ১৫০০০/- টাকা চাওয়া হয়। জমিটি পূর্বের মালিকের নামে খারিজকৃত। সিএস হতে চলতি সকল প্রকার আসল ডকুমেন্টস থাকার পরও দাবীকৃত টাকার বিপরীতে দরদাম করে ১২০০০/- টাকা প্রদান করি। এর জন্য কিছুই করতে হবেনা আমাকে। খারিজ অনুমোদন হলে ঐ ব্যক্তির ফোনে জানালে ঐ ব্যক্তির অফিসে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে মূল দলিল, খাজনা পরিশোধের রশিদ, ডিসিআর ফি জমার রশিদ এবং ক্ষতিয়ানের মূলকপি নিয়ে আসতে হবে। কি মজা, তাইনা। অথচ, জমির সকল কাগজপত্র ঠিক আছে।