All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Refused Passport Office ৳3.0K

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গেলে আমার সম্পূর্ণ ডকুমেন্ট সবকিছু ঠিক থাকার পরও আমার কাছে হয়রানি করা হয় এবং বারবার আমাকে বলা হয় আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাকে হয়রানি করতে করতে একটা সময় আমি তাদের সাথে জড়িয়ে পড়ি, এবং পরবর্তীতে তারা আমার কাছে ৩ হাজার টাকা দাবি করে এবং আমি সেই টাকা দিতে অস্বী কিছু জানালে আমাকে আরো হয়রানি করা হয় এবং একটা সময় পাসপোর্ট অফিসের যে হেড থাকে তার সাথে কথা বলে বিষয়টি বিস্তারিত বলে তাকে কনভেন্স করে আমি পাসপোর্ট করতে সক্ষম হই।

ঝিনাইদহ, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳4.0K

নতুন গাড়ি রেজিষ্ট্রেশন

দালাল ছড়াই নিজে নিজে নতুন গাড়ি রেজিষ্ট্রেশন করতে ওজন ইনপুট ভুল হয়, এটা সমাধান করতে অফিসে গেলে কুড়িগ্রাম brta দায়িত্বশীল কর্মকর্তা দালালের কাছে যেতে বলে, দালাল ৪০০০ দাবি করে, ৪০০০ দেওয়ার পরদিন গাড়ির রেজিষ্ট্রেশন সম্পুর্ন হয়।

কুড়িগ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳35.0K

জমির দলিল করা

দলিল রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত অর্ধের থেকেও অতিরিক্ত 35 হাজার টাকা দাবি। পরবর্তীতে সেবা গ্রহনের জন্য নিরুপায় হয়ে 15000 টাকা পরিশোধ করতে হইসে।

নাটোর জেলা, বাগাতিপাড়া উপজেলা, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳750

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করাত জানতাম যে দুইশ আড়াইশো টাকা দিতে হতো। কিন্তু আমাদের পৌরসভায় সবার থেকে নেওয়া হয়েছে এক হাজার টাকা করে।

কাঞ্চন পৌরসভা, রুপগঞ্জ উপজেলা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

খাজনা

সরাসরি একটা ভুয়া বিল তৈরী করে আামকে ফাঁদে ফেলা হয়েছে। পরবর্তীতে ১০,০০০/- টাকা দিয়ে দাখিলা নিতে হয়েছে। দাখিলাতে শুধু ১৩০০ টাকা দেখিয়েছে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরদ্দি ভূমি অফিস, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

Passport করা

পাসপোর্ট অফিসের সামনেই কতগুলো কম্পিউটার টাইপিং দোকান আছে তারা ফিক্সড ১৫০০ টাকা দাবি করে। বলে আমাদের ২০০ টাকা থাকে বাকি টাকা ভেতরে দিতে হয়। সরাসরি কর্মকর্তারা ঘুষ নেয় না। এই মাধ্যমেই নেয়। নাহলে কাগজে একটা না একটা ভুল ধরবেই। আর দিনের পর দিন ঘুরাবে। ১৫০০ টাকা দিলে শুধু এনআইডি কার্ড থাকলেই পাসপোর্ট হয়ে যাবে। আমি দুইবার গিয়েছি। একবার আমার জন্য একবার আমার ছোট ভাইয়ের জন্য। একই অভিজ্ঞতা।

বরিশাল, Barishal 24 August 2026 1 views
0 Comments