All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid Land Office ৳8.0K

Land mututation

জমি নামজারি করতে, ইউনিয়ন ভুমি অফিস কমকতা ৮০০০ টাকা দাবি করেছেন। এই টাকা ছাড়া কোন ভাবে জমি নামজারি করা সম্ভব না। সে বলে এখন থেকে উপজেলা ভুমি কমকতা কে দিতে হবে। আমি একটা টাকা দিয়ে করছি। নামজারি হয়েছে। অন্য একটা অনলাইনের মাধ্যমে করছি কিন্তু সফল হয়নি। বিভিন্ন তথ্য চায়, এলাকায় গিয়ে তথ্য সগ্রহ করেন কিন্তু নামজারি এখানো হয় নাই। মোল্লারহাট ভুমি অফিস নলছিটি।

মোল্লারহাট ভুমি অফিস নলছিটি, Barishal 24 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳1.3K

গাড়ির ফিটনেস

আমি আমার গাড়ির ফিটনেস করানোর জন্য BRTA uttara কার্যালয়ে যাই। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস সংক্রান্ত বিষয়গুলো ঠিক থাকার পরও আমার কাছে অতিরিক্ত 1,3০০ টাকা দাবি করা হয়,,পরবর্তীতে আমি উক্ত টাকা পরিশোধ করি।”

uttara, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.0K

Passport Verification

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে অভিযোগ। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করার পর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আমাকে উত্তরা রাজউক কমার্শিয়াল বিল্ডিংয়ের ১ম তলার পেছনের গেটে ডাকা হয়। সেখানে আমার কাছ থেকে ১,০০০ টাকা দাবি করা হয় এবং নেওয়া হয়। আমি টাকা দিতে রাজি না হলে আমাকে বলা হয়, টাকা না দিলে আমার পাসপোর্ট ভেরিফিকেশন ‘ফেল’ করে দেওয়া হবে।

Dhaka, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳200.0K

যমুনা তেল কোম্পানি

যমুনা তেল কোম্পানির ঢাকা বিভাগ সেলস এর এ জি এম সেলস —, এই তেল সংকটের সময় প্রতিটা পাম্প থেকে লক্ষ লক্ষ টাকা খেয়ে তেল বিতরন করেছেন। এবং বর্তমানে — সরকারি নিয়ম না মেনে যাদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ পেয়েছেন শুধু তাদের নিয়মের অতিরিক্ত তেল বরাদ্দ দিতেছেন এবং তারা প্রতিদিন জ্বালানি তেল পাচ্ছেন। যারা —কে টাকা না দিচ্ছে তারা তেল পাচ্ছে না যদিও পায় খুবই খুবই অল্প পরিমাণ।আমাকে বিভিন্ন ভাবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন টাকা চেয়েছেন যে টাকা দেন প্রতিদিন তেল পাবেন। আমি তো আছি।

ঢাকা কারওয়ান বাজার, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳10.0K

ঢাকা ওয়াসা (পানির মিটার না দেখে বেশি বিল তৈরী করে)

আমার ওয়াসার পানির মিটার টি নষ্ট হয়ে গেছে এ মিটার টির রিডিং আসেনা বা মিটার টি কাটা ঘুরেনা বিধায় সঠিক রিডিং পাওয়া জায় না। অফিসে অবগত করার পরেও দীর্ঘ দিন যাবত বিল বেশি তৈরি করে বেশি বিল নিচ্ছে। নতুন মিটার এর জন্য অফিসে বললে তারা আমাকে বলে য়ে নতুন মিটার দেওয়া যাবে না অথচ অচল মিটার য়া রিডিং আসেনা অথচ ভিল তৈরী করে বেশি বিল নিচ্ছে। নতুন মিটারের কথা অফিসে বললে তারা আমার কাছে মোটা অংকের অর্থ দাবি করেন।

ঢাকা ডেমরা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳500

Bank account Registration

FC account খুলার জন্য আমি সোনালী ব্যাংক ওয়েজ আর্নার ব্রান্ষে যাই 9 August 2026, account ghular por দ্বিত তলায় বসে লোকটা Lunch করার নামে আমার কাছে ১০০০ টাকা চায়, শেষ পর্যন্ত আমি ৫০০ টাকা দিয়ে বিদায় হই

ঢাকা, সোনালী ব্যাংক, ওয়েজ আর্নার ব্রান্স, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳2.0K

পাসপোর্ট আবেদন ভেরিফিকেশন

নতুন পাসপোর্ট আবেদন ভেরিফিকেশন এর জন্য নওগাঁ সদর পুলিশ আমার কাগজ নিয়ে কয়েকদিন বসে ছিল ,পরবর্তীতে নিজ উদ্যোগে থানায় গিয়ে আমার বাবার কাছে অতিরিক্ত টাকা দাবি করে , পরবর্তীতে আনুমানিক ২০০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে হয়।

নওগাঁ সদর, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳800

trade লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স বানাতে গেলে আমার কাছে লাইসেন্স ইন্সপেক্টর ৮০০ টাকা ঘুষ দাবি করে আমি ৫০০ টাকা দিব বলছে কিন্তু সে আমার লাইসেন্স দেয়নি পরে লাইসেন্স ইন্সপেক্টর ৮০০ টাকা দেওয়ার পরে যে আমার আমার লাইসেন্স দিছে এটা ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬ নাম্বার রাজস্ব সার্কেলে ইন্সপেক্টর এর নাম —

Chattagram, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

kharij cancelling

I applied for nullifying a mution or Kharij, which was done by forged succession certificate. Inspite of having three government investigation report in favour of my complaint, Ac Land ignored all documents and gave extrajudicial verdict for not paying 20 thousand tk by offering his official staff. For last two and half year they were asking this bribe, but finally they got canadian dollar from my opponent party and provided capricious decision.

Brahmanbaria, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳500

Passport Verification

A police officer came to my home to verify my passport address, in the noon. And it was the time of Ramadan. He sat in our drawing room and wasn't moving at all. He verified my documents but something kept him glued to the sofa. At that moment, my father understood the situation and had a discussion then both party agreed at 500 bdt. Once he took the money, left immedietly. The most surprising to me was, even though it was Ramadan, how come a Muslim person do such heinous crime !!!

Dhaka, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳2.0K

আইনি সেবা, সদর থানা থেকে ২য় বার একই অভিযোগ গুরুতর আহত হয়ে গেলেও মাদকাসক্ত আসামি গ্রেপ্তারের জন্য ঘুষ

আমার বয়স ২২।আমরা ২ভাই। বড় ভাই বিবাহিত। এম.এ পাশ। চাকরি করে না।মাদকাসক্ত বড় ভাই গাজা ইয়াবা সেবন করে এসে প্রতিটি কথা মানে আব্বু মারা যাওয়ার পর থেকে সে বাবা(ইয়াবা) খেয়ে এসে এবং যখন টাকা পায় না সেগুলো খাওয়ার জন্যে আমাকে মারধর মা কে একবার মাথায় কাচের গ্লাস দিয়ে মেরে ৭টা সেলাই আবার সেই মা ই ওই বড় ছেলের দিকে টান বেশি দেখায় এসব সব অভিযোগ দেওয়ার পরেও পুলিশ বাসায় আসে এবং আমার গায়ে অসংখ্য কাটা দাগ দায়ের কোপ,রডের বাড়ি দেখেও গ্রেপ্তারে নারাজ ঘুষ দাবি। বাসায় এসে মা এর কথা শুনে। আর আমার মা আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার বিধান থেকলেও আমাকে আমার প্রাপ্য দেন না। এসবের সব ১০০% সত্য তা থাকলেও। সদর থানার এ এস আই ঘুষ দাবি করেন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে পিকাপে উঠার সময়

Kushtia, Khulna 24 August 2026 2 views
0 Comments
Only demanded Other public office ৳7.0K

পল্লী বিদ্যুৎ সমিতি। নতুন মিটার লাগানোর প্রসেসিং।

আমাদের বাসায় একটি মিটার লাগানোর প্রয়োজন ছিল।আমি অনলাইনে নতুন মিটার এর জন্য একটি আবেদন করি।সেখানে আমার খরচ হয় ২০০ টাকা। ২০০ টাকার মধ্যে সরকারী আবেদন ফি ১৩৪ টাকা দিতে হয়।১৩৮ টাকা পেমেন্ট করলে আবেদন কমপ্লিট হয়‌।আবেদন কপি দিয়ে আমার বাবা কে পল্লী বিদ্যুৎ অফিসে পাঠালে প্রথম এ অফিসে থাকা কর্মকর্তারা আমার বাবার সাথে খারাপ আচরণ করেন।তারপরে তারা আমার বাবাকে 7000 টাকায় মিটার লাগানোর জন্য প্রস্তাব জানান।পরে আমার বাবা তাদের ফোন নাম্বার নিয়ে কাগজ জমা দিয়ে আসেন এই বললে যে পরবর্তীতে তাদেরকে জানানো হবে।এর পর তারা একদিন আমাদের বাসায় আসেন এবং আবার সেই 7000 টাকার প্রস্তাবটি জানান। প্রস্তাবে রাজি না হওয়ায় অনেক খারাপ আচরণ করে এবং তারা বাইকের তেল খরচ বাবদ ৫০০ টাকা দাবি করে ২০০ টাকা দিলে নিতে চায় না।

নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 1 views
0 Comments