All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Other public office ৳30

বিদেশে যাওয়ার ফিঙ্গারপ্রিন্ট

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত ০৬/০২/২০২৬ ইং তারিখে সৌদি আরব এসেছি। সৌদি আরব আসার জন্য আমি PDO সার্টিফিকেটের জন্য মোবাইল থেকে রেজিস্ট্রেশন করে পরে ট্রেনিং শেষ করি। যখন আমি ফিঙ্গারপ্রিন্ট এর জন্য গিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে তখন দেখতেছি সিরিয়াল ধরে সবাই টাকা জমা দিচ্ছে কেউ দিচ্ছে২৩০ আর কেউ ৩০ টাকা। যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা ২৩০ টাকা যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা শুধু ৩০ টাকা।কিন্তু আমার জানা আছে ফিঙ্গারপ্রিন্টের জন্য কোন টাকা লাগে না।সিরিয়ালে থাকা ব্যক্তিদের কে আমি জিজ্ঞেস করলাম ৩০ টাকা কেন দিচ্ছেন আপনাদের তো রেজিস্ট্রেশন বাইরে থেকে করে নিয়ে আসছেন কম্পিউটার দোকান থেকে তারা বললো ৩০ টাকা চাইতেছে তাই দিতেছি। পরবর্তীতে যখন আমার সিরিয়াল আসে আমি আমার রেজিস্ট্রেশনের পেপারটি তাদ

brahmanbaria Sadar, Chattogram 3 September 2026 4 views CT2UTQH7
0 Comments
Paid Accounts Office ৳1.4K

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি । তাদের টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন অজুহাতে সময় খেপন করে এবং পরবর্তীতে তাদের আবদার পুরুন করে টাকা তুলতে সক্ষম হই।

পাবনা জেলার চাটমোহর উপজেলা পোস্ট অফিস, Rajshahi 3 September 2026 4 views RJKR6FQS
0 Comments
Paid Education Office ৳5.0K

নতুন এমপিও ফাইল উপজেলা থেকে জেলায় ফরওয়ার্ড করতে

২০২৩ সালে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে জয়েন করে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করি। তখন এই আবেদন আড়াইহাজার উপজেলা থেকে নারায়নগন্জ জেলায় ফরওয়ার্ড করার জন্য আমার কাছে ৫ হজার টাকা খরচ চাওয়া হয়। আমি পরিশোধ করি।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ, Dhaka 3 September 2026 4 views DKYHZQBQ
0 Comments
Only demanded Customs Office ৳55.0K

Bribe against my funds from USAID

In 2023 from USAID I've a package in USD 3000,000(Three million) and after reaching out Dhaka airport customs delivery department someone named Murad informed me and; he advised me to send him TK 55000 to his bkash number but I requested him that I'll pay him TK 100,000 please wait for only one week but he refunded to USAID bd office.

উত্তরা, Dhaka 3 September 2026 9 views DK5B7HEQ
0 Comments প্রমাণ আছে
Refused Other public office ৳1.0K

সমাজসেবা কার্যালয়

হাসপাতালে ভর্তি গরিব রোগির ওষুধ কিনে দেয়ার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থিত সমাজসেবা কার্যালয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১০০০ টাকা চা খাওয়ার জন্য দাবি করেন।ওখানে আসা আরও অনেকের সাথে কথা বলে জানলাম যে রি কর্মকর্তা এরকম ভর্তি গরিব রোগিদের ওষুধ না দিয়েই ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

কিশোরগঞ্জ, Dhaka 3 September 2026 2 views DK2MHK6B
0 Comments
Refused Other public office ৳100

ইউপি অফিস

আমি প্রথমমত একটি চেয়াম্যান সার্টিফিকেট আবেদন করি অনলাইন থেকে। পরবর্তীতে তা ইউপি অফিস থেকে তুলতে গিয়ে আমাকে চেয়ারম্যান কার্যালয়ে প্রায় একঘন্টা অপেক্ষা করানো হয় এবং আমার কাছে একশত টাকা দাবি করে। আমি তা প্রত্যাখ্যান করেছি এই কারণে যে, আমরা সরকারকে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রেই ট্যাক্স দিচ্ছি যাতে সরকার আমাদের সেবা প্রদান করে। কিন্তু ট্যাক্স দেওয়ার পরও যখন সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে, তাহলে আমি কেন রাষ্ট্রকে ট্যাক্স প্রদান করবো?

কুমিল্লা, নাঙ্গলকোট, বক্সগনঞ্জ ইউপি পরিষোদ, Chattogram 3 September 2026 2 views CTVT4G6N
0 Comments
Refused Other public office ৳12.0K

মিটার পরিবর্তন

আমার বাসার মিটার পরিবর্তন করার দরকার ছিল পল্লী বিদ্যুতের লোকের দ্বারা করালে অনেক টাইম লাগে অনেক মাসের পর মাস ঘুরায়ে কিন্তু চেঞ্জ করে দেয় না। এই কারণে আমার দালাল ধরতে হয়েছিল সে আমার ১২০০০ টাকা দাবি ১ সপ্তাহের ভিতরে কাজ করে দিবে বলে অগ্রীম ৫০০০ হাজার এবং বিকাশে ২০০০ নিয়ে আজকে প্রায় দেড় বছর হতে চলল ফোন রিসিভ করে না।

সাভার গেন্ডা পল্লী বিদ্যুৎ, Dhaka 3 September 2026 3 views DK4HSB8C
0 Comments
Refused Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছি।আগে ও অনেকবার করা হয়েছে।তখন সরকারি ফি ছিলো ৫০০ টাকা আর পুলিশদের দিতে হতো ৫০০-১০০০ টাকা।বর্তমানে সে ফি বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।তারপর ও পুলিশ আজকে কাগজ পত্র জমা দিতে যাওয়ার পর গাড়ি ভাড়া চা নাস্তা বাবদ টাকা দাবি করে।আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো।আমি পরে দিতে অস্বীকৃতি জানাই।পরে না দিয়েই বেরিয়ে চলে আসি থানা থেকে।এমন টা সবার সাথেই হচ্ছে।কেউ কেউ ৫০০ টাকা দিয়েছে

কুমিল্লা চৌদ্দগ্রাম থানা, Chattogram 3 September 2026 4 views CT3BVN6M
0 Comments
Paid Land Office ৳16.0K

নামজারী

পিতার নিজ নামে সম্পত্তী আমার নামে খারিজ করার জন্য গেলে আমার ভাই-বোনের সাথে না করে ফারাজ করে আমার অংশ আমি নিজ নামে করছিলাম সেটাই আমার অপরাধ। তার কারণে আমার কাছে ১১০০০ টাকা নেও এবং চা খাওয়ার জন্য আবার ৫০০০ টাকার দাবী দিসে না দিলে আবেদন বাতিল করে দিবে

নাগেশ্বরী, Rangpur 3 September 2026 4 views RN5R6DTC
0 Comments
Refused Land Office ৳9.5K

জমি খারিজ

আমার বাবা দের শতাংশ জমি কিনেছেন ১৯৮৮ সালে গাজীপুর, পূবাইল,নয়ানী পড়া এলাকায় ৪১নং ওয়ার্ডে । জমিটা আর সে খারিজ করে নি। ২০১৭/ ২০১৮ সালে জমি খারিজ করার সিদ্ধান্ত নেন। এলাকার এক জনের সাথে কথে বললে সে বলে আমার ভূমি অফিসে লোক আছে টাকা দিলে ১মাস এর মধ্যে সব কিছু করে দিবে।আমার বাবা অনেক সত তাই সে তাদের সাথে কথা বলে ভুমি অফিসে কর্ম করতা ৮০০০ টাকা এক সাথে দিয়ে দেয়। আর যে আমাদের এলাকার ছিল সে হঠাৎ একদিন এসে বলে কাজ হয়েগেছে একটা সাক্ষ্য বাকি আছে ১৫০০ টাকা লাগবে। কিন্তু এই টাকা সে নিজেই খেয়ে ফেলছে। ১মাস পার হয়েছে কিন্তু কাগজ আর দেয় না। ৩মাস হয়ে যায় যতো বার যাওয়া হয় তখনি বলে সার্ভার ডাউন। বিরক্ত হয়ে আর ভূমি অফিসে যায় না আমার বাবা।

ঢাকা, Dhaka 3 September 2026 4 views DKFC3ENL
0 Comments
Paid Public Hospital ৳4.0K

ডাক্তার দেখানো

হাসপাতালে ডাক্তার দেকাতে গেলাম টিকিট কাইতে গিয়ে সিরিয়াল ১ জন বললো ২০০ টাকা দেন টিকিট কেটে দিচ্ছি বহু ভোগান্তি হল, আমার পাশে ২ জনের মোবাইল চুরি হলো আনসার ও নিরাপত্তা বাহিনী কেউ কিছু করলে না। খুবই দুর্গন্ধ এবং বাজে পরিবেশ পরে পরে টেস্ট দিল ১ দালাল বললো এখানে দেরি হবে বাইরে ৮০০ টাকা দিয়ে করে দেই। আমার কাকা ভর্তি হলো পেইং বেড নিলো পরে ৩০০০ টাকা নিল ১ দিন থাকার পরে টাকা ফেরত পাওয়া যায় নাই ডাক্তার গণ সরকারি হাসপাতে চিকিৎসা দেয় কম। কিন্তু সারাদিন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা দেয়। ময়মনসিংহে শহরে শত শত বেসরকারি হাসপাতাল যারা টেস্ট বাণিজ্য করে।

ময়মনসিংহ, Mymensingh 3 September 2026 4 views MY8SXJ4A
0 Comments