All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid BRTA ৳20.0K

ড্রাইভিং লাইসেন্স

অতি জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স পেতে ৫০০০ টাকা অতিরিক্ত প্রয়োজন হয়। সর্বমোট ৮৫৮০ হওয়ার কথা। আমার কাছ থেকে ২০০০০ টাকা নেয়া হয় বিকাশে। টাকা নেন একজন ড্রাইভিং প্রশিক্ষক। চট্টগ্রামের বালুচড়া বিআরটিএ অফিসের পাশে কিছু প্রিন্টিং এর দোকান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়। অনেক ড্রাইভিং প্রশিক্ষক এভাবেই এসব দোকানের মাধ্যমে লাইসেন্স বানিয়ে দেন নিজের ষ্ট্যুডেন্টদের। দোকান তারা পরীক্ষার ডেট নেয়া থেকে শুরু করে পরীক্ষার্থীর দরকারী কাগজ সব সংগ্রহ করে। সরকারি অফিসে শুধু কাগজের আরেক সেট কপি দিয়ে আসতে হয়। কার ড্রাইভিং লাইসেন্স প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন যিনি ফিল্ডে থাকেন উনি গাড়িতে উঠার আগে সরাসরি বলেন "কাগজ আর বকশিশ দেন"। না দিলে ফেল করিয়ে দেয়ার চান্স থাকে ড্রাইভিং জানার পরেও।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳50.0K

পরিবেশ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল

আমাদের হাসপাতালের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আবেদন করেছিলাম। ৭ বছর হয়রানি করেছে। সাত বছর ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেরী করার অজুহাতে। তারপর নগদ ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে লাইসেন্স দিয়েছে। আবার পিছনের যে সময়ে তারা লাইসেন্স দেয়নি সেই সময়ের জন্য লাইসেন্স ফী বাবদ চালানের মাধ্যমে তিন লাখ টাকা দিয়েছে।

টাঙ্গাইল, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳100.00M

প্রতিদিন রেজিস্ট্রিকৃত দলিলের মূলের উপর ০.৫% কমিশন কালেকশন করা হয়।

যার ৬০% সাব রেজিস্ট্রার, কেরানী ২৫%, মোহরারগণ-৫% (৩) জন করে নিয়ে থাকেন। আবার দলিলের বিভিন্ন প্রকার ভেদে সাব রেজিস্ট্রার আলাদা করে ঘুষ নিয়ে থাকেন। সাব রেজিস্ট্রার —, কালেকশন করেন —। প্রতিদিন সন্ধ্যার সময়। সাব রেজিস্ট্রার এর বাসা ভাড়া পর্যন্ত অফিসের ঘুষের টাকা থেকে যায়। উনার বাবার বাড়িতে ঘর বানিয়েছেন। স্বামীর নামে মৌলভীবাজারে রিসোর্ট এর জন্য জায়গা ক্রয় করছেন।

মৌলভীবাজার। সিলেট, Sylhet 24 August 2026 7 views
0 Comments
Paid Other public office ৳150

ইমিগ্রেশন

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি এবং আমার ফ্যামিলির দুজন সদস্য বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারতে ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশি ইমিগ্রেশনে প্রবেশ করছিলাম।যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিকঠাক করে ফাইলে করে সাথে নিয়ে যাই।ইমিগ্রেশনের প্রবেশদ্বারে একজন আনসার (মহিলা) সবার পোর্ট ফির কাগজ দেখছিলো। পোর্ট ফির নিয়ম হচ্ছে ইস্যুকৃত তারিখ হতে আগামী একমাস এর মেয়াদ থাকে অর্থাৎ আজ একটি পোর্ট ফি ইস্যু করলে আগামী একমাস আপনি যেকোনো সময় ওই পোর্ট ফির কাগজ ব্যবহার করে যেতে পারবেন।আমি আমাদের পোর্ট ফি ইস্যু করার দ্বিতীয় দিন ইমিগ্রেশনে যাই।গেটের আনসার মহিলা আমাদের পোর্ট ফির কাগজে আগের দিনের ইস্যু ডেট থেকে সাথে সাথে বলে-এই কাগজ চলবে না।আপনাদের নতুন করে ইস্যু করে নিয়ে আসতে হবে।তর্ক করলেও ১৫০টাকা দাবি করে।

বেনাপোল, যশোর, Khulna 24 August 2026 1 views
0 Comments
Only demanded BRTA ৳3.0K

মোটর বাইকের মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের কাজ একদিনের সম্পন্ন করতে চাইলে অবশ্যই ঘুষ দিতে হবে তারা এটাকে নাম দিয়েছে অফিস খরচ এর জন্য তারা তিন থেকে চার হাজার টাকা নিয়ে থাকে, এমনটা প্রতিদিনই হতে থাকে যে এক দিনে করবে তাকে টাকা দিতে হবে এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, আর ঘুষ না দিলে আপনি খালি ঘুরতে থাকবেন

মিরপুর, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি

জায়গার পুর্বের মালিক(নামজারিকৃত) খাজনা পরিশোধ করে নাই দীর্ঘ দিন ধরে।আমারা আবেদন করার পর বলে যে পুর্বের কাজনা পরিশোধ ব্যাতীত মিউটেশন করা যাবে না।৫ হাজার টাকা ওনাদের দিলে ওনারা এমনিতেই নমাজারি করে দিবে খাজনা দিতে হবে না।

আখাউড়া, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳500

পে ফিক্সেশন

উপজেলা একাউন্ট অফিসে গেলে আমার থেকে ৫০০ টাকা নিতে আমার স্টাফকে বলা হয় দ্রুত সেবা প্রদানের জন্য। পরে আমি নিজে দাড়িয়ে থেকে পে ফিক্সেশন কাজ করাই। কোনো টাকা দিইনি।

উপজেলা হিসাবরক্ষণ অফিস, চৌদ্দগ্রাম, কুমিল্লা, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ৳489

সিবিসি পরীক্ষা

আমার দাঁত ইম্পপ্ল্যান্টের পূর্বে রক্তের কিছু পরীক্ষা প্রয়োজন। পিজি হাসপাতালের ডেন্টাল ভবনের গ্রাউন্ড ফ্লোরে কর্মরত একজন স্টাফকে কোথায় যেতে হবে জিজ্ঞেস করলে তিনি আমাকে বলেন যে- লাইন ধরে টাকা জমা দিতে হবে। তারপর লাইন ধরে রক্তের নমুনা দিতে হবে। যদি লাইন ছাড়া দিতে চাই তবে ৫০০ টাকা লাগবে।

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳5.5K

Trade license

অনলাইনে ট্রেইড লাইসেন্স করার জন্য বার বার চেষ্টা করে যখন দেখেছি হচ্ছেনা , তখন সেখানে থাকা কোন দালালের সাথে কথা না বলে সরাসরি ঢাকা দক্ষিণের এক কর্মকর্তার সাথে কথা বলি, তিনি প্রথমে ৬০০০ টাকা চাইলেন , ৫৫০০ টাকায় রাজি হলেন। পরের দিনই লাইসেন্স পেয়েছি।

dhaka, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ৳100

স্বাস্থ্যসেবা

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ নিম্নস্তরের কর্মচারীরা পদে পদে হয়রানি করে আর কাজের বিপরীতে ঘুষ দাবি করেন, যেটাকে আবার তারা বখশীশ বলে দাবি করে৷ আমি বুঝি না, নিম্ন স্তরের সরকারী কর্মচারীদের এত সাহস ও ক্ষমতা হয় কি করে।

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি আবেদন

নামজরির জন্য আবেদন করি, ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন দেওয়ার জন্য ২ হাজার টাকা নেই। টাকা না দিলে বার বার বাতিল করে বিভিন্ন ভুল ধরে।

নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস রুপদিয়া সদর যশোর, Khulna 24 August 2026 1 views
0 Comments