All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳300.0K

ভূমির নামজারি

আমাদের জায়গা ছিল। তো আমার বাবা সেই জায়গার নামজারির জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে উকিল কে টাকা দিয়ে হয় 50k এর বেশি , তার পর কোর্ট এ নামজারির কাগজপত্র তৈরি করতে কোর্ট কে 1 লাখ টাকার বেশি অর্থ ঘোষ দিতে হয় । আমাদের জায়গা যেসময় নাম জারি গিয়ে যায় তখন কোর্ট এর সেই মহান জর্জকে 1 লক্ষ 20 হাজার টাকা দিতে হয় মিষ্টি খাবার জন্য। মানে ভাই আইন যেখানে আশ্রয় নেয়, যে ব্যক্তির নিকট আমরা ন্যায়বিচার আশা করি সেই মহান জর্জ (মহিলা) কে মিষ্টি খাবার জন্য 1 লক্ষ 20 হাজার টাকা দিতে হয়। ছি: Shame on this system and this type of people of our country.

Moulvibazer, Sylhet 3 September 2026 3 views SYCL3Z5J
0 Comments
Paid Other public office ৳25.0K

জমি সংক্রান্ত থানার জিডি

আমার মায়ের বাবার সম্পত্তি আমার মামা দখল করে রেখেছে এক সময় আমরা চট্রগ্রাম কোর্ড কর্তিক রায় পেয়ে জায়গা বুঝে পাই রায়ের কপিও আছে তখন আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে জয়গাতে কিছু করতে পারি নাই পরে যখন করতে গিয়েছি দেখলাম আমার এক মামা জায়গার ১/৩ অংশ দখল করে দেখেছে বিভিন্নভাবে সামাজিক শালিশ এর মাধ্যমে ও সে ছাড়তে নারাজ পরে আমরা রাউজান থানার সপোর্ধ হই থানাতে দায়িত্ব পায় এস আই এক কর্মচারী আমিও চাকরির সুবাদে বাহিরে থাকায় সে পর্যায়ক্রমে আমার আম্মু থেকে ঘুষের টাকা চাহিয়া নেয় এবং আমার মামা থেকেও মোটা অংকের টাকা খায় এবং পরে সে বলে যতটুকু আছে জায়গা কর না হলে তোর নামে উল্টো মামলা দিবো

রাউজান, Chattogram 3 September 2026 2 views CTH5XFSU
0 Comments
Refused BRTA ৳10.0K

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ড্রাইভিং লাইসেন্স কার্ড না পাওয়া এবং ঘুষ দাবির অভিযোগ

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) প্রদান করা হলেও আজ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স কার্ড হাতে পাওয়া যায়নি। এর মধ্যে একাধিকবার ডেলিভারির তারিখ পরিবর্তন করা হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। আরও দুঃখজনক বিষয় হলো, জরুরি প্রয়োজনে দ্রুত লাইসেন্স প্রদানের অনুরোধ করা হলে ১০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। আর্থিক অসামর্থ্যের কারণে সেই অর্থ প্রদান করা সম্ভব হয়নি। একজন নাগরিকের বৈধ অধিকার পেতে ঘুষের মুখোমুখি হওয়া অত্যন্ত হতাশাজনক ও লজ্জাজনক।

Dhaka, Dhaka 3 September 2026 4 views DKA3A2H3
0 Comments
Paid Land Office ৳2.0K

খতিয়ানের হোল্ডিং

আমি একটি পুরাতন খতিয়ানের কপি নিয়ে সালন্দর ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিলাম, হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করতে, দুই ঘন্কিটা বসে ছিলাম কোনো রেসপন্স করছে কেউ। তারপর তহশিলদার পাশের রুমে ডেকে নিয়ে দরজা লাগিয়ে বললেন ২০০০ টাকা লাগবে, নয়তো কাজ হবে না। তখন বাধ্য হয়ে টাকা দিই। কারণ সালন্দরের এই তহশিলদার টাকা ছাড়া কোনো কাজ করেন না।

ঠাকুরগাঁও সদর উপজেলা (সালন্দর ইউনিয়ন ভুমি অফিস), Rangpur 3 September 2026 5 views RN3S3P44
0 Comments
Paid Other public office ৳450.0K

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের সরকারি বাসা বরাদ্দ

আমি মুলত ২০ তলা নতুন ভবনে বাসবর জন্যআবেদন করি। সেই বাসা বরাদ্দ বাবদ ৩০০০০০ টাকা দিই তাও পাইনি আমাকে ৪৫০০০০ টাকা দিতে বলে। ৪৫০০০০০ টাকা দিতে পারিনি বলে আমার দেওয়া ৩০০০০০ টাকা ফেরত দেওয়া হয়। পরবর্তীতে ২৪০০০০ টাকা দিয়ে পুরাতন ৪ তলা ভবনের দরজা জানালা ভাঙ্গা তিন রুমের বাসা বরাদ্দ পাই।

শহর, Dhaka 3 September 2026 2 views DKEG4FR2
0 Comments
Paid BRTA ৳4.0K

নাই

আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি এবং সেটা মালিকানা পরিবর্তন করতে গেলে আমি সকল কাগজ পত্র দাখিল করতে গেলে তারা বলে কে পাঠাইছে আপনাকে যখন কে পাঠাইছে বলতে পারছিলাম না তখন আমার কাগজ গুলো ফিরিয়ে দেন।পরে আমি ৪ হাজার টাকা অতিরিক্ত দিয়ে কাজ টা করিয়ে নিয়েছি। বি: দ্র: আমি কোনোও বেআইনি কাজে টাকা দেয় নি। আমার সমস্ত কাগজ লিগ্যাল ছিলো তবু টাকা ছাড়া কাজ হয় নাই।

Dhaka, Dhaka 3 September 2026 3 views DKP92U2W
0 Comments
Paid Other public office ৳3.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমার ভাইয়ের দেশের বাহিরে যাবার জন্য পুলিশ ক্লিয়ারিং লাগতো থানা থেকে বলছে টাকা না দিলে আটকে দিবে। আমি বাধ্য হয়ে শেষে এই টাকা ঘুষ দিতে হয়েছে।টাকা ছাড়া কোন কাগজ সাইন হয় না এ দেশে

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DKRRH392
0 Comments
Paid Accounts Office ৳1.5K

মায়ের পেনশন সংক্রান্ত কাজ

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, হিসাব ভবন সেগুনবাগিচা মায়ের পেনশন ভেরিফিকেশনের জন্য গেলে সে বলে আপনার বাবার পেনশন যেহেতু আপনার মা পায় কিন্তু আপনার বাবার তথ্য আর আগের কোন তথ্য তাদের সার্ভারে নেই সার্ভার আপডেট করতে হবে কাজেই আমার মা এখন থেকে আর পেনশন পাবে না আপডেট না করলে। তাই সে কয়েক হাজার টাকা দাবি করে। আমার পকেটে ১৫০০ টাকা ছিল। আমি তাকে চিন্তা-ভাবনা করে আপডেট করার কথা বলি সে বলে আজকে না হলে আর হবে না আর টাকা এখনই দিতে হবে রুমে কেউ ছিলনা পরে সে কেউ এসে পড়বে বলে আমার পকেটে থাকা 1500 টাকায নিয়ে নেয়।

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, Dhaka 3 September 2026 3 views DKZRM44N
0 Comments
Paid Land Office ৳165.0K

DC অফিস হতে নামজারীর পূর্বানুমোদন

প্রতিষ্ঠানের নামে ৩৩ শতাংশ জমির নামজারীর জন্য পূর্বানুমোদন চেয়ে DC অফিসে আবেদন করেছিলাম। DC অফিস উক্ত জমি বিষয়ে প্রতিবেদনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল চিঠি প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সার্ভেয়ার প্রতিবেদন প্রদানের জন্য আমার নিকট থেকে ১৫০০০ টাকা গ্রহণ করে প্রতিবেদন প্রদান করেন। পরবর্তীতে উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পূর্বানুমোদন প্রদানের জন্য DC অফিস আমার নিকট প্রতি শতাংশে ৫০০০/- করে ৩৩×৫=১৬৫০০০/- টাকা DC'র এল.আর ফান্ডে জমা প্রদান করতে বলেন। আমি ADC (Rev) এর সাথে দেখা করেছি তিনিও আমাকে বললেন টাকা জমা দিয়ে দেন এ বিষয়ে কোনও কিছু শুনবো না। বাধ্য হয়ে উত্তরা ব্যাংক, জনসন রোড শাখায় আজ ১৬৫০০০/- টাকা জমা দিয়ে এসেছি।

ঢাকা, Dhaka 3 September 2026 4 views DKTNNUGE
0 Comments
Paid Public Hospital ৳20

জলাতঙ্ক টিকা

আমি জলাতঙ্ক টিকার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আন্দরকিল্লাতে যাই,তো সেখানে টিকিট কাটি তারপর এ টিকা নিতে অন্য আরেক রুমে যাই,তো একটা নার্স আমাকে টিকা দিলো Rabies এর,তারপর হঠাৎ কোথা থেকে একটা লোক আসলো-সে ডাক্তার না আবার নার্সও না,সে বলে নাস্তা খাইতে টাকা দেন যা পারেন,সব ডাক্তার - নার্স সামনেই আছে- তারপর কিছু না বলে টাকা দিলাম।কি বলবো কারণ বলে লাভ নাই সবাই এই টাকার ভাগ পায়।পুরা দেশেই দুর্নীতি।

আন্দরকিল্লা, Chattogram 3 September 2026 2 views CT2GWGXJ
0 Comments
Paid Other public office ৳8.0K

জাতিয় পরিচয়পত্র করতে

২০২২ সালের ইউপি নির্বাচনের আগের কথা, আমি বিদেশে যাবো কিন্তু তখন আমার আইডি কার্ড ছিলো না ,আমি পোষ্ট অফিস থেকে সব কাগজ রেডি করে ৩ মাস ধরে সারাসরি অফিসে কাগজ নিয়ে যাচ্ছি ,কিন্তু আমার কাগজ জমা নেয় না ,বলতেছে সামনে নির্বাচন তাই ,,আমি কয়েকদিন পর পর গিয়েছি ,,তারপর একদিন ওখানে একটা লোককে আমি বলেছি ,বলার পর আমাকে ঘুষের কথা বলেছে ,তারপর ওখানকার মেডামকে বলেছি ওনি আমাকে ৮ হাজার টাকার কথা বলেছিলো ,আমি ওই দিনেই টাকা দিয়েছি ,১ দিনের ভিতর কাগজ নেয়া ,ফিঙ্গার ও ছবি তোলা হয়েছে ,১ সপ্তাহের ভিতর আইডি কার্ড পেয়েছিলাম,,,।অথচ গত ৩ মাসেও আমার আইডি বানিয়ে দেয়নি নির্বাচনের অজুহাতে

কুমিল্লা ,বুড়িচং, Chattogram 3 September 2026 3 views CTBRB9WP
0 Comments
Paid Passport Office ৳12.0K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট অফিসের হয়রানি ও দালালনির্ভরতার এক বাস্তব অভিজ্ঞতা আমার ব্যক্তিগত পাসপোর্ট করার প্রয়োজন ছিল। নিয়ম মেনে, নিজের প্রয়োজনীয় সব কাজ নিজেই সঠিকভাবে সম্পন্ন করে সিলেট পাসপোর্ট অফিসে ফাইল জমা দিতে যাই। কিন্তু সেখানে গিয়ে শুরু হয় নতুন ভোগান্তি। অফিসের কর্মকর্তারা বারবার বলেন, আমি নাকি সঠিক নিয়ম অনুসরণ করিনি। একই কারণে আমাকে ৩/৪ বার অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে। একপর্যায়ে পাসপোর্ট অফিসের একজন ভাই আমাকে সরাসরি বলেন— “এভাবে তোমার পাসপোর্ট হবে না। তাদের পকেটে টাকা দিতে হবে। তুমি কোনো ট্রাভেলস এজেন্সির সঙ্গে কন্ট্রাক্ট করে ফাইল নিয়ে আসো, তাহলে পাসপোর্ট হয়ে যাবে।” বিষয়টি আমার কাছে অত্যন্ত হতাশাজনক ও প্রশ্নবিদ্ধ মনে হলো। শেষ পর্যন্ত আমি একটি ট্রাভেলস এজেন্সির সঙ্গে যোগাযোগ করি।

সিলেট, Sylhet 3 September 2026 2 views SYYRZBZV
0 Comments
Refused Other public office ৳100.0K

এন আইডি কার্ড সংশোধন

আমার পাসপোর্ট এর সাথে এনআইডি কার্ডে একটু সমস্যা ছিল এখন আমি এনআইডি কার্ড ঠিক করতে গেছি আমাকে বলতেছে এক লাখ টাকা লাগবে না হলে কাজটা হবে না আমার কথা হচ্ছে আমরা এ দেশের নাগরিক যদি আমরা নাগরিকের আইডিয়া বানাতে যদি এত টাকা খরচ লাগে তাহলে কি আমরা কোন দেশে বসবাস করি

দাগনভূঞা ফেনী, Chattogram 3 September 2026 3 views CTM3WTCT
0 Comments